• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের স্বাধীনতা ভাষণে শুধুই “ফ্যাসিস্ট হাসিনা” আওয়ামী নেত্রী বললেন, ‘আঁধারে কেটে ভোর হবেই’

ইউনূসের স্বাধীনতা ভাষণে শুধুই “ফ্যাসিস্ট হাসিনা” আওয়ামী নেত্রী বললেন, ‘আঁধারে কেটে ভোর হবেই’

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশ এখন কার্যত দুটি ভাগে বিভক্ত। একটি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুত এবং অন্যটি ২৪-এর বিপ্লব বা দ্বিতীয় স্বাধীনতায় বিশ্বাসী। আর এই দুই পক্ষের মধ্যে যে কোনও সময় যুদ্ধ বা গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। আর এই আশঙ্কার আবহেই বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। মঙ্গলবার প্রাক স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বর্তমান এবং সাবেক। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর ভাষণে তাঁর বিগত সাড়ে সাত মাসের সাফল্যের ঢোল বাজিয়েছেন। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অজ্ঞাতবাস থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভাষণে ইউনূসের ঢোল ফাটিয়ে দিলেন। দুজনের তু তু ম্যায় ম্যায় শুনে চরম বিভ্রান্ত বাংলাদেশের জনগণ।

ADVERTISEMENT

ইতিমধ্যেই একটা বিষয় পরিস্কার, বাংলাদেশের গণঅভ্যুত্থান যে স্বতঃস্ফুর্ত ছিল না, সেটা একটা বড় ষড়যন্ত্র ছিল। স্বয়ং মুহাম্মদ ইউনূসের কথায়, মেটিকুলাস ডিজাইন। ফলে শেখ হাসিনাকে ষড়যন্ত্র করেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে। আওয়ামী লীগ ও নেত্রী হাসিনার দাবি, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তিনি পরিস্থিতির শিকার হয়ে এবং বাংলাদেশের বুকে অহেতুক রক্তপাত রুখতেই দেশ ছেড়েছিলেন। পরবর্তী সময় বাংলাদেশের রাষ্ট্রপতি বা সেনাপ্রধানও শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। কিন্তু বাস্তব হল, বাংলাদেশে এই মুহূর্তে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূসের দাবি, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। এই রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। ইউনূস আরও দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। ব্যাঙ্কিং খাতে শৃঙ্খলা ফিরেছে, ক্রমান্বয়ে অর্থনীতির সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে। মূল্যস্ফীতি ৯.৩২ শতাংশের নিচে নেমে এসেছে, যা ২২ মাসের মধ্যে সর্বনিম্ন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

উল্টো দিকে শেখ হাসিনা সরাসরি অভিযোগ করছেন, ইউনূস গরীবের রক্ত চুষে খাচ্ছেন। তিনি বলেন, যে বাংলাদেশকে তিনি একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন, সেই বাংলাদেশকে নিঃস্ব করে দিয়েছে মুহাম্মদ ইউনূস। এমনকি রমজানে জিনিসপত্রের দামও কমেনি বাংলাদেশে। যা দেখানো হচ্ছে, সে সবই জোর করে। এই বিষয়ে তিনি পরিসংখ্যানও দেন ওই ভার্চুয়াল বার্তায়।

বিগত সাত মাসে মুহাম্মদ ইউনূস বাংলাদেশের কোন উপকার করলেন? প্রশ্নকর্তা স্বয়ং শেখ হাসিনা। তবে বাংলাদেশ যে ক্রমশ এক অরাজক দেশে পরিনত হচ্ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নেই বললে চলে। তা এখন দিনের আলোর মতো পরিস্কার। কিন্তু মুহাম্মদ ইউনূসের মুখে শুধুই হাসিনা আমলের বদনাম। কথায় কথায় ফ্যাসিস্ট বা স্বৈরাচারি শব্দ ব্যবহার করে আগের আমলকে আক্রমণ করতে ব্যস্ত মুহাম্মদ ইউনূস এবং তাঁর অনুগত ছাত্র নেতারা। প্রাক স্বাধীনতা ভাষণেও ইউনূস সেই হাসিনা আমলের কথা উঠে এল। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেখেছি বাংলাদেশে একের পর এক ভয়ানক অপরাধী এবং জঙ্গি নেতাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হচ্ছে। বিএনপি, জামাতের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে থাকা, গণহত্যা বা গুরুতর অপরাধের বহু মামলা প্রত্যাহার করে তাঁদের জেলমুক্তি দেওয়া হয়েছে। ইউনূসের কথায়, বিগত ফ্যাসিস্ট সরকার এগুলো নাকি মিথ্যে অভিযোগে দায়ের করেছিল। এমন ২,৬৯৫টি মামলার কথা তিনি উল্লেখ করেন।
আদতেও দেখা গিয়েছে, মামলা প্রত্যাহার করে একাধিক জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাকে জেলমুক্তি দিয়েছে ইউনূস সরকার। আবার তিনিই আওয়ামী লীগকে সক্রিয় না হতে দেওয়ার জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করার নির্দেশ দিয়েছিলেন। শেখ হাসিনার পাল্টা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তদারকি সরকার আওয়ামী নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিচ্ছে। আর নিজেদের বিরুদ্ধে থাকা মামলা তুলে নিচ্ছে।

শান্তির নোবেলজয়ী ইউনূস বাংলাদেশেই শান্তি ফেরাতে পারলেন না সাত মাসের বেশি সময় ক্ষমতায় থেকে। অথচ তিনি বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা বা ৭১-এর স্বাধীনতাকেই কার্যত অস্বীকার করে চলেছেন। স্বাধীনতা দিবসের ভাষণেও তাঁর মুখে বার বার ঘুরে ফিরে আসছে ২০১৪-এর আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও জুলাই বিপ্লবের কথা। তাঁর কথায়, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যত আন্দোলন-সংগ্রাম হয়েছে তার মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল সবচাইতে বেশি। গণ-অভ্যুত্থানে নারীরা দুঃসাহসিক ভূমিকা রেখেছে। পুরোনোকে দূরে ঠেলে দিয়ে নতুনের ভিত্তি স্থাপনের প্রতিজ্ঞা নিয়েছে। তারা ব্যাপক সংস্কারের কথা বলেছে। সর্বত্র নারীদের ভূমিকা আরও জোরালো করার কথা বলেছে। আমি মনে করি, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রেক্ষিত বদলে দিয়েছে। সবকিছুর মধ্যেও তিনি নির্বাচন নিয়ে যে সামান্য সময় ব্যায় করলেন এই ভাষণে, তাতেও অস্পষ্টতা রয়েছে।

মুহাম্মদ ইউনূস মুখে যতই বলুক, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, কিন্তু তাঁর অনুগামী ছাত্রনেতারা চাইছেন আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনে যেতে। এটা রাজনৈতিক দ্বিচারিতা ছাড়া আর কিছুই মনে করছেন না রাজনতিক মহলের একাংশ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

প্রধান উপদেষ্টার ওপর ক্ষিপ্ত সেনাবাহিনী! যুদ্ধের জিগির তুলে চিনে পাড়ি দিলেন ইউনূস, আদৌ ফিরবেন তো?

Next Post

যত কাণ্ড হাসিনার আওয়ামী লীগ নিয়ে। ছাত্রনেতাদের চাপে কি পদত্যাগ করবেন ইউনূস? সরকার চালাচ্ছে কে….

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
21
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি