সম্প্রতি চীন সফরে গিয়ে এক বক্তৃতায় ড. মুহাম্মদ ইউনূস ভারতের ৭টি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স এক বিস্ফোরক মন্তব্য করেন। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করে বাংলাদেশকে এ অঞ্চলে সমুদ্রের অভিভাবক হিসেবে উল্লেখ করেন মোহাম্মদ ইউনুস।
সূত্রের খবর সেখানে গিয়ে ড. মহম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। ফলে আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশ অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে।
মুহাম্মদ ইউনূসের এই বক্তব্যের পর ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যকে অত্যন্ত হতাশাজনক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ বলে মনে করছেন ভারতীয় রাজনীতিবিদ ও কূটনীতিকরা। আর তিনি যে কূটনৈতিক সিদ্ধান্তে অনেকটাই দক্ষ, সেটা প্রমান হচ্ছে মুহাম্মদ ইউনূসের চিনে দেওয়া এই বক্তৃতায়।
বেজিংয়ে দেওয়া ওই বক্তৃতায় মুহাম্মদ ইউনূস ফের একবার ভারতের সেভেন সিস্টার্সকে কার্যত হুমকি দিলেন। তাঁর দাবি, ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওই সাতটি রাজ্য ল্যান্ডলক, বা স্থল বেষ্টিত।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এই মন্তব্যগুলো ভারতের ‘চিকেনস নেক’ করিডোরের দুর্বলতা নিয়ে পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের প্রচারণাকে মদদ দেবে। উত্তর-পূর্বকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো নির্মাণ জরুরি।
পাশাপাশি, বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি বলেন, উত্তর-পূর্ব ভারতের সমুদ্র প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি রয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক।
অর্থাৎ,বাংলাদেশের এ অবস্থান উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি বলেই মনে করছে কুটনৈতিক মহল।












Discussion about this post