• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে খেলা শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র মৌলবাদী ইউনূসের মুখোশ খুলল নিউ ইয়র্ক টাইমস!

বাংলাদেশে খেলা শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র মৌলবাদী ইউনূসের মুখোশ খুলল নিউ ইয়র্ক টাইমস!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশ নিয়ে যে অভিযোগ ভারত প্রতিনিয়ত করে আসছিল, এবার সেটাই দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদপত্রে। বাংলাদেশ যে ক্রমশ ইসলামিক জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, সেটাই তুলে ধরল যুক্তরাষ্ট্রের দি নিউ ইয়র্ক টাইমস। বলা হয়, এই পত্রিকায় গোটা বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা নিয়মিত চোখ রাখেন। কারণ, বিশ্বের সংবাদমাধ্যমে নিউ ইয়র্ক টাইমস একটা ঐতিহ্যশালী নাম। সেখানে মুহাম্মদ ইউনূসের বাংলাদেশের প্রকৃত অবস্থা তুলে ধরে যে প্রতিবেদন লেখা হয়েছে, তাতে শোড়গোল পড়েছে বাংলাদেশেও। ফলে তড়িঘড়ি ইউনূসের প্রেস উইং, বিবৃতি জারি করে দাবি করেছে, এই ধরণের প্রতিবেদন “বিভ্রান্তিকর ও একপক্ষীয়”। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন, মুহাম্মদ ইউনূসের প্রেস উইং এই ধরণের বিবৃতি তখনই দেয়, যখন তার মধ্যে সত্যতা লুকিয়ে থাকে। আসুন একবার দেখে নেওয়া যাক, দি নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছে।

ADVERTISEMENT

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শিরোনাম হল, “বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে, তখন ইসলামী কট্টরপন্থীরা একটি উন্মোচন দেখতে পাচ্ছে”। প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, চরমপন্থীরা নারীর শরীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করেছিল। এরপর দুটি উদাহরণ দেওয়া হয়েছে ইসলামী চরমপন্থার বাড়বাড়ন্ত নিয়ে। মহিলাদের ফুটবল ম্যাচ নিয়ে যে তুলকালাম কাণ্ড বেঁধেছিল সেটা আর এক নারী নিগ্রহকারীকে যে ভাবে জনতা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে ফুলের মালা দিয়ে বরণ করেছিল সেই ঘটনা উল্লেখ করে। পাশাপাশি উদাহরণ দেওয়া হয়, রাজধানী ঢাকায় এক সমাবেশে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যদি সরকার ইসলামকে অসম্মানকারী কাউকে মৃত্যুদণ্ড না দেয়, তাহলে তারা নিজের হাতেই মৃত্যুদণ্ড কার্যকর করবে। কয়েকদিন পর, একটি নিষিদ্ধ গোষ্ঠী ইসলামী খেলাফতের দাবিতে একটি বিশাল মিছিল বের করে। উল্লেখ্য এখানে ওই নিষিদ্ধ গোষ্ঠী হল হিজবুত তেহরী। মজার বিষয় হল, এককালে এই সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক ব্যক্তি এখন বাংলাদেশের তদারকি সরকারের অন্যতম উপদেষ্টা। এবং তিনি সরকারের মধ্যে যথেষ্টই প্রভাবশালী। তিনি নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন। বুধবার নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তাৎপর্যপূর্ণভাবে তিনি অস্বীকার করেননি বাংলাদেশে ইসলামী চরমপন্থা মাথাচারা দিচ্ছে। তাঁর দাবি, বাংলাদেশের তদারকি সরকার এই ধরণের কোনও পরিস্থিতি বরদাস্ত করবে না। এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। তবে যদি কোনও সংগঠন তাঁদের কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, তাহলে সরকার কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

নিউ ইয়র্ক টাইমস বলছে, বাংলাদেশ যখন তাঁর গণতন্ত্র পুনর্গঠন করছে এবং দেশের জনসাধারণের জন্য একটি নতুন ভবিষ্যত তৈরির চেষ্টা করছে, তখন দেশের দেশের ধর্মনিরপেক্ষ মুখোশের আড়ালে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা ইসলামী চরমপন্থার ধারাটি ক্রমশ নিজেদের ফুটিয়ে তুলছে। নিউ ইয়র্ক টাইমস স্পষ্টই বলছে, নতুন সংবিধান প্রণয়নের দাবি করা নব্য রাজনৈতিক দলের কর্মকর্তারা স্বীকার করেছেন যে এই নথিটি বাংলাদেশের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হিসেবে ধর্মনিরপেক্ষতা বাদ দেবে, এটিকে বহুত্ববাদ দ্বারা প্রতিস্থাপন করবে এবং দেশকে আরও ধর্মীয় ভিত্তিতে পুনর্গঠিত করবে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইসলামপন্থী নেতারা জোর দিয়ে বলছেন যে বাংলাদেশে এমন একটি “ইসলামী সরকার” প্রতিষ্ঠা করা হোক যা ইসলামকে অসম্মানকারীদের শাস্তি দেবে এবং “শালীনতা” বলবৎ করবে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সোশ্যাল মিডিয়ায় দেওয়া তাঁর বিভিন্ন ভাষণে একই দাবি করেছেন। তিনি এমনও বলেছিলেন, যে মহিলারা তাঁকে এবং তাঁর সরকারকে ফেলে দিয়ে এক সময় জান প্রাণ দিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাঁরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন কাদের ক্ষমতায় এনেছেন তাঁরা। নিউ ইয়র্ক টাইমস এরকমই এক তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের স্নাতক ২৯ বছর বয়সী শেখ তাসনিম আফরোজ এমি-র বক্তব্য উদ্ধৃতি করেছে এই প্রতিবেদনে। তিনি বলেছেন, “আমরা বিক্ষোভের সামনের সারিতে ছিলাম। আমরা রাস্তায় আমাদের ভাইদের রক্ষা করেছি, এখন পাঁচ-ছয় মাস পর, পুরো ব্যাপারটা উল্টে গেল”। প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মহিলা ও শিশুদের ওপর হওয়া নির্যাতন, ধর্ষণ নিয়ে বারবার সরব হচ্ছে। সেই সঙ্গে বারবার বাংলাদেশে প্রতিনিয়ত বে়ড়ে চলা ইসলামিক কট্টরপন্থীদের দৌঁড়াত্ম নিয়েও উদ্বেগ প্রকাশ করে আসছে। সম্প্রতি ভারত সফরে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাবার্ডও বাংলাদেশের ইসলামিক টেরোরিজম নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। এবার নিউ ইয়র্ক টাইমসও বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থার রমরমা বৃদ্ধি নিয়ে প্রতিবেদন লিখল। যা নিশ্চই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এড়াবে না। যা বাংলাদেশের কাছে আরও বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূসের কুনজর সেভেন সিস্টারের দিকে, চীনে প্রস্তাব অ্যাকশনে ভারত

Next Post

শুরুতেই ভাঙ্গন স্পষ্ট, নির্বাচনের আগেই মুখ থুবড়ে পড়বে জাতীয় নাগরিক পার্টি?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
40
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
43
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
39
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
54
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
29
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
24
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
18
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
22
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
34
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
59
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি