• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পহেলগাঁও হামলা নিয়ে আসিফ নজরুলের ফেসবুক পোস্ট ঘিরে “ঘেঁটে ঘ” বাংলাদেশ!

পহেলগাঁও হামলা নিয়ে আসিফ নজরুলের ফেসবুক পোস্ট ঘিরে “ঘেঁটে ঘ” বাংলাদেশ!

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর কেটে গিয়েছিল প্রায় ২৪ ঘণ্টা। গোটা পৃথিবী যখন কাশ্মীরের জঙ্গি হামলা নিয়ে নিন্দায় সরব, তখন আশ্চর্যজনকভাবে নিরব ছিল বাংলাদেশ। ভারতের অন্যতম প্রতিবেশী দেশ। তবে ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে দায় সেরেছিল। কিন্তু যখন এটা নিয়ে গুঞ্জন শুরু হয় কূটনৈতিক মহলে, তখনই বাংলাদেশের প্রধান উপদেষ্টার তরফে একটি ফেসবুক পোস্ট করে পহেলগাঁওয়ের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন খোদ মুহাম্মদ ইউনূস।

কিন্তু সবকিছু ঘেঁটে ঘ করে দিয়েছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনিও  ওই হামলার নিন্দা করেছেন। পাশাপাশি তিনি আরও একটি বিষয় উস্কে দিয়েছেন। নজরুল লিখেছেন, কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই। তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন। বাংলাদেশের দায়িত্বপূর্ণ পদে বসে থাকা একজন ব্যক্তি যখন সমাজ মাধ্যমেই এই ধরণের বিবৃতি দেন, তখন হইচই তো হবেই। হলও তাই। ফলে কিছুক্ষণের মধ্যেই আসিফ নজরুল তাঁর ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন। কিন্তু যা হওয়ার তাই হল, অনেকেই সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন। যার জেরে প্রবল চাপে পড়েছে ইউনূস সরকার।

গত মঙ্গলবার কাশ্মীর উপত্যকার পহেলগাঁও থেকে কিছুটা দূরে বৈসরণ ভ্যালিতে চার-পাঁচজন সশস্ত্র জঙ্গি পর্যটকদের উপর গুলি চালায়। এমনকি বেছে বেছে হিন্দুদের চিহ্নিত করে তাঁদের মারা হয় বলে অভিযোগ। সরকারি হিসেবে ২৬ জন নিহত হয়েছে জঙ্গি হামলায়। যারা প্রত্যেকেই পুরুষ এবং হিন্দু। ঘটনার খবর জানাজানি হতেই গোটা বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করে বিবৃতি দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে চিনের প্রেসিডেন্ট শি জিংপিন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন থেকে শুরু করে ইজরাইয়ের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনইয়াহু-সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা বিবৃতি দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনও করেন এবং এই লড়াইয়ে পাশে থাকার বার্তা দেন। ভারতের প্রতিবেশী দেশ নেপাল, ভূটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা এমনকি পাকিস্তানের তরফেও এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি আসে। কিন্তু আসেনি কেবল বাংলাদেশের। মুহাম্মদ ইউনূসের তরফে সেই বিবৃতি আসতে ২৪ ঘণ্টার বেশি সময় লেগে যায়।

উল্লেথ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা বা জেহাদি হামলার দায় পাকিস্তানের দিকেই ঠেলেছে ভারত। তাই হয়তো সদ্য বন্ধু হওয়া পাকিস্তানকে খুশি করতেই দায়সারা দুঃখপ্রকাশ করল ঢাকা। প্রথমে বুধবার দুপুরে দুপুর ১টা ৫৯ মিনিটে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘‘ভারতের জম্মু ও কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে, বাংলাদেশ তার তীব্র বিরোধিতা করছে। নিষ্পাপ মানুষের প্রাণ গিয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ সরকার। এই অর্থহীন হিংসায় যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদেরও আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই অবস্থানে অটল।

তাৎপর্যপূর্ণভাবে এই বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা ভারত সরকারের নাম উল্লেথ নেই। সমবেদনা জানানো  হয়েছে শুধুমাত্র নিহত পরিবারদের। এর প্রায় ঘণ্টাখানেক পর  সমাজমাধ্যমে পৃথক বিবৃতি দিয়েছেন ইউনূস নিজে। তিনি লিখেছেন, ‘‘কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা রইল। এই জঘন্য অপরাধের তীব্র বিরোধিতা করছি আমরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান বরাবর দৃঢ়, তা পুনর্ব্যক্ত করলাম। প্রশ্ন উঠছে, যে দেশে ক্ষমতায় আসার পর ডঃ মুহাম্মদ ইউনূস শতাধিক জঙ্গিকে জেল থেকে মুক্তি দিয়েছেন। সেই ইউনূসই আবার বলছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান বরাবর দৃঢ়। ফলে এটা হাস্যকর দাবি ছাড়া আর কিছু নয়।

অন্যদিকে পহেলগাঁও হামলা নিয়ে সবচেয়ে বড় ধামাকা দিয়েছিলেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি একটি ফেসবুক পোস্টে পহেলগাঁও হামলার নিন্দা করেও কায়দা করে ভারতকে বিঁধতে ছাড়লেন না। আসিফ নজরুল কোনও একজনের ফেসবুক পোস্ট কপি করে লেখেন, এই হামলার পিছনে কারা আছে তা জেনে নেওয়া প্রয়োজন। তাঁর পোস্টে উঠে এসেছে অমিত শাহ, অজিত ডোভালের নামও। অনেকটা এরকম যে পহেলগাঁওতে হামলা ভারতই করিয়েছে। যা পাকিস্তানের বক্তব্য। অর্থাৎ পাকিস্তানের ভাষায় কথা বলছেন বাংলাদেশের আইন উপদেষ্টা। এই পোস্ট ঘিরে শোড়গোল পড়তেই তিনি তা ডিলিট করে দেন। কিন্তু বেকায়দায় পড়লেন মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে বেকায়দায় পড়ল বাংলাদেশ। কারণ, ভারত যদি সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশের বিরুদ্ধেও তা নিতে হবে। কারণ, এই মুহূর্তে পাক মদতে বাংলাদেশও জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH CRISISINDIAMUHAMMAD YUNUSPahalgam Terror Attack
Previous Post

মোদির এক ঘায়েই কাত! সিন্ধুর জল না পেয়ে শুকিয়ে যাবে পাকিস্তান

Next Post

পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনার “অপারেশন টিক্কা”, শহীদ নদিয়ার সেনা কমান্ডো ঝন্টু

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনার “অপারেশন টিক্কা”, শহীদ নদিয়ার সেনা কমান্ডো ঝন্টু

পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনার “অপারেশন টিক্কা”, শহীদ নদিয়ার সেনা কমান্ডো ঝন্টু

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি