• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পরাজয়ের মুখে হাসনাত সারজিসদের নতুন দল। চরম বিপর্যয়ের মুখে এনসিপি

পরাজয়ের মুখে হাসনাত সারজিসদের নতুন দল। চরম বিপর্যয়ের মুখে এনসিপি

Sumana Sarkar by Sumana Sarkar
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে প্রায় ১০মাস আগে। ১০ মাস কাটতে না কাটতেই বা জাতীয় নাগরিক পার্টির ৩ মাস কাটতে না কাটতেই ছাত্রনেতা এবং সমন্বয়করা বড় বিপর্যয়ের মুখে। তাদের পরাজয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং যে মবের মধ্যে দিয়ে তারা বিভিন্ন দাবিদাওয়া গুলি করে আসছিল, সেই মবের কাছেই পরাজয় স্বীকার করছে। এই কথাটা এনসিপি বা সাবেক ছাত্রনেতাদের বক্তব্য। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঢাকা সিটি করপোরেশনে গেজেট ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে যে ভিট্টি করা হয়েছিল, সেটা খারিজ হয়ে গিয়েছে। এমনকি ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথ নেওয়াতে আর কোনও বাধা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। আর সেই বিষয়ে ছাত্রনেতা সারজিস আলম জানিয়েছেন, মবের করে রায় নেওয়া গেলে হাইকোর্টের দরকার কি! অথচ যারা এই কথাটি বলছে, তারা বুধবারও একটি মবের চেষ্টা করেছিল। নির্বাচন অফিস ঘেরাও করেছিল। তাদের দাবি ছিল, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ছাত্রনেতা বা সমন্বয়রা একটি ধারণার মধ্যে রয়েছেন যে তারা যা চাইবে, তাই হয়তো মেনে নেওয়া হবে। আর এই সমস্ত জটিল পরিস্থিতি তৈরি করে, নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাদের পরিকল্পনা একেবারে বোঝা যাচ্ছে। ফলে তাদের প্রত্যাশা পূরণ হবে না।

ADVERTISEMENT

ঠিক যে মুহূর্তে এই সমস্ত বিষয় নিয়ে উত্তাল বাংলাদেশ, ঠিক তখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান মবের বিরুদ্ধে কথা বললেন। পাশাপাশি মানবিক করিডোর বন্দর এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললেন। তারপরই বাংলাদেশে শুরু হল একটু অদ্ভুত পরিস্থিতি। বিএনপিও জানিয়ে দিয়েছে, যে কোনও মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন তারা প্রত্যাহার করে নেবে। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক দল। কাজেই তারা সরকারের বিরুদ্ধে একত্রিত ভাবে রাস্তায় নামলে, সরকারের পায়ের তলার মাটি সরে যেতে বাধ্য। ফলে সাময়িকভাবে সাধারণ মানুষকে দ্বন্দের মধ্যে রাখলেও পাকাপাকিভাবে তা করা যায় না। তারমধ্যে আবার মহম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন বলে খবর। এখানেই রাজনৈতিক মহল বলছে, যখন দেশের বিপর্যয়, তখনই সমস্ত ছেড়ে পালিয়ে যেতে চাইছেন তিনি। ছাত্র নেতারা তাকে বোঝানোর চেষ্টা করছেন বলে খবর। ঠিক এই ধারণাটাই তৈরি হয়েছিল কয়েক মাস আগে। আর তখনই যদি ছাত্র নেতারা এবং সরকার মিলে গোটা দেশটিকে আয়ত্তে নিয়ে আসতে পারতো, তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু এখন যখন সেনাপ্রধান বলছেন প্রস্তুত, তখনই মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছে, যা নিয়ে তুমুল আলোচনা চলছে বাংলাদেশে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এর মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। তার ফেসবুক পোস্টটি আবার শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ। ফলে বোঝায় যাচ্ছে, বাংলাদেশ সরকারের অন্দরে একটি গুমোট পরিবেশ তৈরি হয়েছে। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। এখানে আবেগ বলতে কাকে বোঝাতে চেয়েছেন তিনি? মোহাম্মদ ইউনুস যে সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেটাকে অভিহিত করার চেষ্টা করছেন নাকি তাদের রাজনৈতিক দল একের পর এক যে কাজ করছে, তাকে আবগ বলছেন? তিনি লিখেছেন, দেশ প্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনও বক্তব্য বা শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল, সেগুলির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান এবং সংবেদনশীলতা মেনে কাজ করতে চাই। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ এবং আগ্রাসী। সর্বভৌমত্ব এবং সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। গত জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদের জন্য এটা পরীক্ষা। এই পরীক্ষায় সবাইকে উত্তীর্ণ হতে হবে।
এদিকে এটাও শোনা গিয়েছে, মোহাম্মদ ইউনুস ছাত্র নেতাদের ওপর অত্যন্ত ক্ষুব্ধ। সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই পোস্ট কিনা, সেটা নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে। কিন্তু অনেকেই দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছেন।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

সেনাপ্রধানের বার্তার পরেই চরম অ্যাকশনে সেনাবাহিনী। ছাত্রদের বলির পাঠা বানিয়ে নিজে বাঁচার চেষ্টা ইউনূসের

Next Post

হঠাৎ তড়িঘড়ি কেন পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন ইউনূস? ঝড় উঠেছে বাংলাদেশের রাজনীতিতে

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হঠাৎ তড়িঘড়ি কেন পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন ইউনূস? ঝড় উঠেছে বাংলাদেশের রাজনীতিতে

হঠাৎ তড়িঘড়ি কেন পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন ইউনূস? ঝড় উঠেছে বাংলাদেশের রাজনীতিতে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি