• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হঠাৎ তড়িঘড়ি কেন পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন ইউনূস? ঝড় উঠেছে বাংলাদেশের রাজনীতিতে

হঠাৎ তড়িঘড়ি কেন পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন ইউনূস? ঝড় উঠেছে বাংলাদেশের রাজনীতিতে

Sumana Sarkar by Sumana Sarkar
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এইবার কি খেলা ঘুরতে চলেছে বাংলাদেশে? কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন। তিনি নাকি স্থির সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন। কিন্তু ছাত্রনেতা সমন্বয়করা মরিয়া হয়ে উঠেছেন তাকে বোঝাতে। যাতে কোনওভাবেই পদত্যাগ না করেন মহম্মদ ইউনূস। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের অন্দরে। আবার অনেকে বলছেন, এটি নাটকও হতে পারে। এরকম একটি খবর চাউর করে জনগণের পালস বোঝার চেষ্টা করছেন মহম্মদ ইউনূস।

ADVERTISEMENT

এর আগেও মহম্মদ ইউনূসের পদত্যাগ ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। যদিও এখনকার গুঞ্জন নিয়ে বেশি করে কাটাছেঁড়া করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ সময়টা এখন তাৎপর্যপূর্ণ। সম্প্রতি দেখা গিয়েছে, সেনাবাহিনী এবং সরকারের মধ্যে দূরত্ব প্রকাশ হয়েছে। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে মতানৈক্য সামনে এসেছে বিভিন্ন সময়। তার প্রমাণও পাওয়া গেল 21শে মে বুধবার। এমনকি এটাও সত্যি, করিডোর ইস্যুতে সেনাপ্রধান কে বোঝানোর চেষ্টা করা হলেও, তিনি রাজি হননি। এর সঙ্গে বৃহস্পতিবার বিএনপির সাংবাদিক সম্মেলন অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সেখানে তারা জানিয়ে দিয়েছে, যেকোনও সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন তারা প্রত্যাহার করে নিতে পারে। এর মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। তার ফেসবুক পোস্টটি আবার শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ। ফলে বোঝায় যাচ্ছে, বাংলাদেশ সরকারের অন্দরে একটি গুমোট পরিবেশ তৈরি হয়েছে। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। এখানে আবেগ বলতে কাকে বোঝাতে চেয়েছেন তিনি? মোহাম্মদ ইউনুস যে সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেটাকে অভিহিত করার চেষ্টা করছেন নাকি তাদের রাজনৈতিক দল একের পর এক যে কাজ করছে, তাকে আবগ বলছেন? তিনি লিখেছেন, দেশ প্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনও বক্তব্য বা শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল, সেগুলির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান এবং সংবেদনশীলতা মেনে কাজ করতে চাই। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ এবং আগ্রাসী। সর্বভৌমত্ব এবং সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। গত জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদের জন্য এটা পরীক্ষা। এই পরীক্ষায় সবাইকে উত্তীর্ণ হতে হবে।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

এদিকে এটাও শোনা গিয়েছে, মোহাম্মদ ইউনুস ছাত্র নেতাদের ওপর অত্যন্ত ক্ষুব্ধ। সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই পোস্ট কিনা, সেটা নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে। কিন্তু অনেকেই দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছেন। এদিকে সেনাবাহিনী বহু ধৈর্য ধরেছে। অবশ্য সেই ধৈর্য অনেক সময় সাধারণ মানুষকে হতাশও করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী একটি শৃঙ্খলা মেনে কাজ করে। তাদের যখন মনে হয়েছে রাস টানা প্রয়োজন, তখনই তারা সেটা করেছে। বুধবার সেনাপ্রধান সেনানিবাসের বৈঠকে জানিয়ে দিয়েছেন, আর কোনও রকম মব কালচার বা মব ভায়োলেন্স সহ্য করা হবে না। ফলে এটাই বিশ্বাস করা যায়, সেনাবাহিনী বা সেনাপ্রধান চুপ করে বসে থাকবে না।

সেই জায়গায় দাঁড়িয়ে এখনই কেন মহম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন? সেই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। অনেকে বলছেন, তিনি ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে অনেক জটিলতার মধ্যে পড়ে গিয়েছেন। তিনি নিজে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না। নির্বাচন ইস্যুতে এখনো কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি। সম্প্রতি যে সিদ্ধান্তগুলি তিনি নিচ্ছেন সেগুলি ঠিক নয়। করিডোর এবং বন্দর ইস্যুতে সাধারণ মানুষ ক্ষুব্ধ এই সরকারের প্রতি। মৌলবাদীরা মাথাচালা দিচ্ছে, অর্থনীতির পরিস্থিতি একেবারেই ভালো নয়। বিনিয়োগের যে গল্প শোনানো হয়েছিল, সেই গল্প গল্পই রয়ে গিয়েছে। গোটা বাংলাদেশের যে বিদেশি শক্তির হাতে চালিত হচ্ছে, সেটা জানেন ইউনূস। আর সেটা করতে দেওয়া হবে না বলে, সেনাবাহিনী কঠোর হচ্ছে। এমনকি অভিযোগ এসেছে, বাংলাদেশের অন্তর্ভুক্ত কালীন সরকার জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুন্ন করছে। যখন সরকারের প্রতি একের পর এক অভিযোগ উঠে আসছে তখনই মহম্মদ ইউনুস সমস্ত কিছু ছেড়ে চলে যেতে চাইছেন। এই কথাটাই অনেক আগে আলোচিত হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মহলে। অর্থাৎ দেশ যখন বিপদে, তখনই পালিয়ে গিয়ে বাঁচতে চাইছেন নোবেল জয়ী। এখন দেখার, শেষমেষ কোন সিদ্ধান্তে উপনীত হন মহঃ ইউনুস।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

পরাজয়ের মুখে হাসনাত সারজিসদের নতুন দল। চরম বিপর্যয়ের মুখে এনসিপি

Next Post

২১ শে মে থেকেই খেলা ঘুরিয়েছিল সেনাপ্রধান, কোন কোন পথে জব্দ ইউনূস অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত!

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
24
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২১ শে মে থেকেই খেলা ঘুরিয়েছিল সেনাপ্রধান, কোন কোন পথে জব্দ ইউনূস অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত!

২১ শে মে থেকেই খেলা ঘুরিয়েছিল সেনাপ্রধান, কোন কোন পথে জব্দ ইউনূস অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি