• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি মুছে দিতে তৎপর ইউনুস? এবার এল আজব ফতোয়া!

বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি মুছে দিতে তৎপর ইউনুস? এবার এল আজব ফতোয়া!

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস নাকি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু তাঁর কাজ কিন্তু বন্ধ হয়নি। বাংলাদেশকে কট্টর ইসলামিক দেশে পরিবর্তিত করার যে পরিকল্পানা নেওয়া হয়েছে, সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোল বাংলাদেশ সরকার। বাংলাদেশে স্কুল-কলেজের প্রার্থনা সভার শপথ বাক্যে বড় ধরনের পরিবর্তন আনা হল। বাদ গেল মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান এবং ধর্মনিরপেক্ষতা।
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বেশ কয়েকটি পাঠ্যপুস্তকে নানান পরিবর্তন করে ছিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তাতে মূলত বাদ গিয়েছিল মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্ণণা। বাদ গিয়েছিল মুজিবের গল্প। এবার কোপ পড়ল সে দেশের স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য নির্দিষ্ট শপথবাক্যে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের নয়া নির্দেশিকায় যে শপথবাক্য পাঠ করতে বলা হয়েছে তাতে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয় উল্লেখ রয়েছে। নতুন শপথে বাদ পড়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিসংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের অবদানের কথা। বাদ পড়েছে ‘অসাম্প্রদায়িক চেতনায়’ দেশ গড়ার প্রত্যয়। অর্থাৎ, একদিকে যেমন মহান মুক্তিযুদ্ধকেই অস্বীকার করার প্রচেষ্টা, অন্যদিকে বাংলাদেশকে ইসলামিক দেশে রূপান্তরের প্রচেষ্টাও এবার প্রকাশ্যে চলে এল। এখানেই শেষ নয়, বাংলাদেশের অতীত ইতিহাস সুকৌশলে মুছতে এবার সে দেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি স্থাপনার নামও বদল করে ফেলল কর্তৃপক্ষ। গত ২২ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় বেশ কয়েকটি ভবনের নাম পরিবর্তন করা হয়েছে বলেই খবর। সবমিলিয়ে বাংলাদেশ যে ক্রমেই মৌলবাদীদের খপ্পরে পড়ে যাচ্ছে তা এখন দিনের আলোর মতোই পরিস্কার।
বৃহস্পতিবার দিনভর বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের খবর নিয়ে উত্তাল ছিল দেশ। বাংলাদেশ ছাড়াও ভারতের বহু গণমাধ্যম ইউনূসের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ নিয়ে সরগরম ছিল। এরই ফাঁকে হারিয়ে যাচ্ছিল বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশিকাটি। আওয়ামী লীগের আমলে জারি করা নির্দেশিকা বাতিলের আছিলায় ২০২১ সালের আগে পড়ুয়ারা যে শপথবাক্য পাঠ করতেন, তা পুনরায় ফিরিয়ে আনা হল স্কুলের শপথবাক্যে। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে পড়ুয়াদের দৈনন্দিন শপথে অন্তর্ভুক্ত করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গ। অন্তর্ভুক্ত করা হয়েছিল ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটিও। পুরোনো শপথবাক্যে পাঠ করতে হতো, “পাকিস্তানি শাসকদের শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ মেনে আমি সমৃদ্ধ, ঐক্যবদ্ধ এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গঠনে সহায়তা করব”।

ADVERTISEMENT

কিন্তু বর্তমানে যে শপথবাক্য পাঠ করতে হবে পড়ুয়াদের, সেটা হল, ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আ-মি-ন।’ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে শপথ পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এভাবেই বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশে তাঁরই সমস্ত স্মৃতি মুছে দিতে তৎপর হয়েছে ইউনুস সরকার। কয়েকদিন আগে বাংলাদেশ রাষ্ট্রের নামই পরিবর্তনের দাবি তুলেছিল ইসলামি আন্দোলনের প্রতিনিধিরা। ঢাকা-সহ বিভিন্ন জায়গার হাসপাতালে বঙ্গবন্ধু, হাসিনা ও অন্যান্য সদস্যদের নাম বদলে ফেলা হয়েছিল। রাষ্ট্রপতি ভবন থেকে সরেছিল মুজিবের ছবিও। এবার পড়ুয়াদের মন থেকে মুজিব ও মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত করতে নিত্যদিনের শপথবাক্য থেকেও এই সমস্ত বিষয় বাদ দেওয়া হল।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

‘কক্সবাজার’ টহল দিচ্ছে আমেরিকান আর্মি। ভয়ংকর কিছু ঘটতে চলেছে বাংলাদেশে!

Next Post

জেনারেল ওয়াকারের “বিদেশি রাস্কেল” কারা? ইউনূসের পদত্যাগের ইচ্ছে নিয়ে ঘোঁট পাকছে বাংলাদেশে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
জেনারেল ওয়াকারের “বিদেশি রাস্কেল” কারা? ইউনূসের পদত্যাগের ইচ্ছে নিয়ে ঘোঁট পাকছে বাংলাদেশে

জেনারেল ওয়াকারের “বিদেশি রাস্কেল” কারা? ইউনূসের পদত্যাগের ইচ্ছে নিয়ে ঘোঁট পাকছে বাংলাদেশে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি