• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অপারেশন সিঁদূরের পর প্রথমবার বাংলায় আসছেন মোদি-শাহ কূটনীতি নাকি রাজনীতি?

অপারেশন সিঁদূরের পর প্রথমবার বাংলায় আসছেন মোদি-শাহ কূটনীতি নাকি রাজনীতি?

administrator by administrator
1 year ago
in দেশ, রাজনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আগামী ২৯ মে ঝটিকা সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তার এক দিন পর অর্থাৎ ৩১ মে রাজ্যে পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, নাকি কূটনৈতিক স্তরে বাংলাদেশকে কোনও বার্তা দেওয়ার প্রচেষ্টা? চিন্তায় রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে পর্যুদস্ত করা। যা এখনও জাতীয় রাজনীতির চর্চার বিষয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি সর্বদলীয় প্রতিনিধিদের দল গঠন করে বিদেশে অপারেশন সিঁদূরের প্রচারে পাঠিয়েছে। এবার দেশের মধ্যে অপারেশন সিঁদুরের সাফল্যের প্রচার শুরু করতে চায় বিজেপি। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে রাজস্থানের পর বাংলা এবং বিহারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৯ মে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জোড়া সভা করবেন তিনি। একটি সভা হবে প্রশাসনিক। আর একটি হবে দলের শীর্ষনেতাদের নিয়ে রাজনৈতিক সভা। ভুটান, বাংলাদেশ সীমান্তবর্তী জেলা আলিপুদুয়ার। কাছেই হাসিমারায় বায়ুসেনা ছাউনি। সেই সঙ্গেই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত কেন্দ্র চিকেনস নেক এই এলাকা থেকে সবচেয়ে নিকটে। ফলে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছে ভারতের প্রধানমন্ত্রীর সভা কূটনৈতিক দিক থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ। কিন্তু রাজ্যের রাজনৈতিক মহলের মতে, নরেন্দ্র মোদির এই সভা, বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও হতে পারে।

ADVERTISEMENT

পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার এক দিন পর রাজ্যে পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ৩১ মে রাতে কলকাতায় পা রাখতে পারেন বলে জানা গিয়েছে। আগামী ১ জুন দিনভর তিনি একাধিক বৈঠকে ব্যস্ত থাকবেন। বিজেপি সূত্রে খবর, ১ জুন কলকাতায় একাধিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহন করবেন অমিত শাহ। এরপর ওই দিন রাতে বা ২ জুন সকালে দিল্লির উদ্দেশে উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সবটাই এখন জল্পনার স্তরে রয়েছে, কারণ, অমিত শাহ পশ্চিমবঙ্গে আসার কথা নিশ্চিত থাকলেও তাঁর পূর্ণাঙ্গ কর্মসূচি সম্পর্কে কিছু জানায়নি বঙ্গ বিজেপি। তবে এটুকু বোঝা যাচ্ছে, বিজেপির চানক্য রাজনৈতিক কারণেই পশ্চিমবঙ্গে আসতে চলেছেন। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন প্রশাসনিক ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে।

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পরে এই প্রথম বঙ্গ সফর প্রধানমন্ত্রীর। এমনিতেই পহেলগাঁও হত্যালীলায় মৃত্যু হয়েছে ২৭ জন নিরপরাধ ব্যক্তির, তাঁরা প্রত্যেকেই হিন্দু। যা নিয়ে রাজনীতির খেলা শুরু হয়েছে বঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং তার পরবর্তী অপারেশন সিঁদূর নিয়ে জোরদার প্রচার করে চলেছেন। বিশেষ করে কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর সাফল্য তুলে ধরার পাশাপাশি হিন্দুত্ববাদের হাওয়া তোলার প্রচেষ্টা করে চলেছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং আসছেন বঙ্গ সফরে। চিকেনস নেক ও উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিটার্স লাগোয়া আলিপুরদুরায়ের যেখানে সভা করবেন নরেন্দ্র মোদি, তার খুব কাছেই সিকেমের ডোকালম। অর্থাৎ একদিকে বাংলাদেশ, ভূটান অন্যদিতে চিন। আবার বাংলাদেশের রাজনীতি অন্যদিকে মোড় নিতে শুর করেছে। ঠিক এমনই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ সীমান্তবর্তী আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা বিশেষ তাৎপর্য বহন করে বৈকি। ফলে কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রীর সভা অনেকটাই তাৎপর্যপূর্ণ।

অপরদিকে বিগত কয়েকদিন ধরে ভারত অবৈধ বাংলাদেশিদের ধীরে ধীরে পুশ ইন করছে বিএসএফ। পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে ইতিমধ্যেই প্রায় হাজারের বেশি ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিককে সে দেশে পাঠিয়েছে বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলিকে ৩০ দিন সময় দিয়েছিলেন অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে তালিকা তৈরির জন্য। অন্যান্য রাজ্যগুলি সেই নির্দেশ মেনে কাজ করলেও পশ্চিমবঙ্গ এখনও সেই কাজ শুরুই করেনি বলে অভিযোগ বঙ্গ বিজেপির। এই আবহেই রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছর ঘুরলেই বিধানসভা ভোট। ফলে অপারেশন সিঁদূরের সাফল্য তুলে ধরা এবং হিন্দুত্ববাদী আবেগকে আরও চাঙ্গা করার লক্ষ্যে ২৬-এর বিধানসভা ভোটের আগে মোদি-শাহর জোড়া সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ক্ষমতায় থাকতে ইউনূস বাহিনীর চক্রান্ত ফাঁস! বিস্ফোরক দাবি জামায়তের আমীরের, ক্ষেপেছে বিএনপিও

Next Post

পদত্যাগ নয় এবার ভয়ঙ্কর ভাষণ ইউনূসের, নাটকের রঙ্গমঞ্চ বাংলাদেশে, তৈরি হচ্ছেন ওয়াকার!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by administrator
March 27, 2026
0
33
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by administrator
March 27, 2026
0
56
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by administrator
March 26, 2026
0
25
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by administrator
March 26, 2026
0
25
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by administrator
March 24, 2026
0
29
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by administrator
March 24, 2026
0
30
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by administrator
March 21, 2026
0
41
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by administrator
March 21, 2026
0
35
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by administrator
March 21, 2026
0
60
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by administrator
March 20, 2026
0
17
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
পদত্যাগ নয় এবার ভয়ঙ্কর ভাষণ ইউনূসের, নাটকের রঙ্গমঞ্চ বাংলাদেশে, তৈরি হচ্ছেন ওয়াকার!

পদত্যাগ নয় এবার ভয়ঙ্কর ভাষণ ইউনূসের, নাটকের রঙ্গমঞ্চ বাংলাদেশে, তৈরি হচ্ছেন ওয়াকার!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি