• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জারি গ্রেফতারি পরোয়ানা, ভারতে খোসমেজাজেই শেখ হাসিনা!

জারি গ্রেফতারি পরোয়ানা, ভারতে খোসমেজাজেই শেখ হাসিনা!

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারপর্ব শুরু হয়ে গেল রবিবার থেকে। তাঁরই হাতে গঠিত ঢাকায় আন্তর্জাতিক ট্রাইবুনালে এই বিচারপর্ব শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই-অগস্টের গণআন্দোলনে ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ দাখিল হয়েছে এই আদালতে। তার ভিত্তিতেই “পলাতক” হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধেও।

 

শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন। দেশে নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। ফলে তাঁদের অনুপস্থিতিতেই রবিবার  মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত রিপোর্ট পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর এই বিচার প্রক্রিয়া সরাসরি বাংলাদেশ টেলিভিশন এবং ট্রাইব্যুনালের ফেসবুক ও ইউটিউবে সম্প্রচারিত হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ঘটল। সবমিলিয়ে অনেকটাই ঢাক-ঢোল পিটিয়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

 

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ আরও চার জনের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছিল। এরমধ্যে পাঁচটি অভিযোগের ভিত্তিতে গত ১২ মে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে। বিচারক মহম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে। এদিন তদন্ত রিপোর্ট পড়ে শোনানোর পর বিচারক হাসিনা-সহ তিনজনকে আগামী ১৬ জুন আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। সেই মতো জারি হয় গ্রেফতারি পরোয়ানা। আদালতে জমা পড়া তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশেই বাংলাদেশে ‘মানবতাবিরোধী অপরাধ’ ঘটানো হয়েছে। প্রধান সরকারি আইনজীবী মহম্মদ তজুল ইসলাম দাবি করেন, ‘‘হাসিনা গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছেন। সব ক’টি খুনই পরিকল্পিত। গণআন্দোলনকে দমন করতেই সে সব ঘটানো হয়েছিল’’। এখন দেখার সরকারি তদন্ত রিপোর্টে এ সব দাবি করা হলেও এর সাপক্ষে কতটা তথ্য ও প্রমান দাখিল করতে পারে বাংলাদেশ সরকার।

 যদিও এই সমস্ত অভিযোগ ও তদন্তকে সরাসরি খারিজ করে দিয়েছে আওয়ামী লীগ।  আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের রবিরার এক বিবৃতিতে বলেছেন, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূস সরকারের প্রযোজনায় পরিকল্পিতভাবে বাংলাদেশ আওয়ামী লিগ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিরুদ্ধে বিষোদগার, কুৎসা রটানো এবং অপপ্রচার করা হচ্ছে। তিনি আরও বলেন, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পায়ের তলায় মাটি নেই। রাষ্ট্রক্ষমতায় থাকার জন্য এই ইউনূস গংদের কোনও সাংবিধানিক ও নৈতিক ভিত্তি নেই। তাদের জনসমর্থনও শূন্যের কোঠায়।  তিনি আরও বলেছেন, বাংলার জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করছে। ফলে এই অবৈধ দখলদার গোষ্ঠীর সবকিছু টালমাটাল হয়ে গেছে। যে কোনও মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য একদিকে অযৌক্তিকভাবে বন্ধুপ্রতীম পার্শ্ববর্তী দেশ ভারতের বিরোধিতা করছে।

এই মুহূর্তে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধিন তদারকি সরকারের পরিস্থিতি মোটেই সুখকর নয়। বিগত নয় মাসের বেশি সময় তাঁরা বাংলাদেশে ক্ষমতায়, কিন্তু বাংলাদেশের আর্থিক হাল অত্যন্ত বেহাল। শতাধিক কল-কারখানা বন্ধ। হাজারে হাজারে বেকারত্ব। তার ওপর সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘাত চলছে অন্তর্বর্তীকালীন সরকারের। আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে বিএনপি-সহ কয়েকটি রাজনৈতিক দল প্রবল চাপ সৃষ্টি করছে। বাংলাদেশের রাজনৈতিক মহলের মতে, এই সমস্ত দিক থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতেই হাসিনার বিচারপর্ব সরাসরি লাইভ টেলিকাস্ট করল অন্তর্বর্তীকালীন সরকার। যাতে সাধারণ মানুষের মধ্যে হাসিনা বিরোধী মনোভাব আবার ফুটে ওঠে। তাই রবিবার হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ করে প্রধান সরকারি আইনজীবী বলেন, এই বিচার সম্পন্ন হওয়ার পরই বাংলাদেশের পুনরজ্জীবনের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মনে করি।

তবে সরকারি আইনজীবী যাই বলুক না কেন, এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে প্রবল চাপে পড়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ, হাসিনা বিরোধী হাওয়া এখন ঘুরে গিয়ে হাসিনার পালেই বইতে শুরু করেছে। বিএনপিও এই বিষয়ে মুহাম্মদ ইউনূসকে চাপ দিতে শুরু করেছে। আর শেখ হাসিনা এখনও ভারতের আশ্রয়ে রয়েছেন। ফলে যতই গ্রেফতারি পরোয়ানা জারি হোক, তাঁকে ভারত সহজে বাংলাদেশের হাতে তুলে দেবে না এটা স্পষ্ট। এখন দেখার, বিচারের শেষে কি রায় দেয় আন্তর্জাতিক ট্রাইবুনাল।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

কালীঘাটে শাহি সার্জিক্যাল স্ট্রাইক! কাঁপুনি ধরেছে তৃণমূলে?

Next Post

বড় বিপদের পূর্বাভাস ভারতের! তড়িঘড়ি কিসের ইঙ্গিত দিলেন বায়ুসেনা প্রধান!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
বড় বিপদের পূর্বাভাস ভারতের! তড়িঘড়ি কিসের ইঙ্গিত দিলেন বায়ুসেনা প্রধান!

বড় বিপদের পূর্বাভাস ভারতের! তড়িঘড়ি কিসের ইঙ্গিত দিলেন বায়ুসেনা প্রধান!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি