• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
একই সময়ে গ্রামীণ ব্যাঙ্কের ৪০ শাখায় আগুন! বড় চক্রান্তের ইঙ্গিত

একই সময়ে গ্রামীণ ব্যাঙ্কের ৪০ শাখায় আগুন! বড় চক্রান্তের ইঙ্গিত

Raja Majumder by Raja Majumder
10 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
88
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত শনিবার মধ্যরাতে বাংলাদেশের গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখায় আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মীরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাঙ্কের সদর দফতর-সহ বাংলাদেশের একাধিক শহরের শাখাগুলিতে রহস্যজনকভাবে আগুন লেগে গিয়েছিল। দাবি করা হচ্ছে, ৪০টির কাছাকাছি শাখায় আগুন লেগেছে। তাৎপর্যপূর্ণভাবে সব জায়গাতেই প্রায় এক সময়। জানা যাচ্ছে, রাত আড়াইটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই ঘটনা ঘটেছে। ফলে নানান ধরণের প্রশ্ন উঠছে জনমানসে।

আমরা সবাই জানি, বাংলাদেশের গ্রামীণ ব্যাঙ্কের কর্ণধার হলেন ডঃ মুহাম্মদ ইউনূস। যিনি বর্তমানে বাংলাদেশ অন্তরবর্তীকালীন সরকারের প্রধান। ফলে তারই প্রতিষ্ঠানে বারবার আগুন লাগার ঘটনা ঘটছে কিভাবে সেটা নিয়েই উঠছে প্রশ্ন। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখায় আগুন লেগেছিল। আবার গত মাসের মাঝামাঝি সময়েও কয়েকটা শাখায় আগুন লাগে। এবার একযোগে প্রায় ৪০টি শাখায় আগুন লাগলো। ফলে এটা হালকা ভাবে নেওয়ার মতো বিষয় মোটেই নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও আশ্চর্যজনকভাবে একটি ঘটনাও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি। ফলে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। কেন সংবাদ মাধ্যম এই খবর দিল না? জানা যাচ্ছে, স্থানীয় এনসিপি নেতা ও সমন্বয়করা সাংবাদিকদের হুমকি দিচ্ছেন এই ধরণের খবর না করতে। এখানেই উঠছে প্রশ্ন, তাঁরা এটা কেন করছেন? তাঁদের স্বার্থ কি?

সূত্রের খবর, গ্রামীণ ব্যাঙ্কের বহু নথিপত্র ও রেজিস্টার নষ্ট হয়েছে এই আগুনের ঘটনায়। পুড়ে গিয়েছে বহু দলিল দস্তাবেজও। ফলে মাথায় হাত সাধারণ মানুষের। সেই সঙ্গে আতঙ্কিত গ্রামীণ ব্যাঙ্কের কর্মকর্তা থেকে শুরু করে নিচুতলার কর্মীরা। ওয়াকিবহাল মহলের মতে, এই ঘটনা নেহাত কাকতালীয় নয়। এক সঙ্গে, একই সময়ে কখনও এতগুলো শাখায় আগুন লাগতে পারে না। বিশেষ করে গত শনিবার রাত থেকেই বাংলাদেশের বহু জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছিলো। কার্যত বৃষ্টির মধ্যেই পুড়ে যায় বহু শাখা। তাই মনে করা হচ্ছে, কেউ বা কারা আগুন ধরিয়ে দিয়েছিলেন ইচ্ছাকৃতভাবে। আবার জাতীয় নাগরিক পার্টির নেতারা রটিয়ে দিচ্ছেন এই আগুনের পিছনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগ দায়ী। যদিও গ্রামীণ ব্যাঙ্কের প্রধান মুহাম্মদ ইউনূস বা ওই ব্যাঙ্কের কোনও শীর্ষ কর্তা এই বিষয়ে মুখ খোলেননি। তবে বাংলাদেশের কয়েকজন ইউটিউবারের দাবি, গ্রামীণ ব্যাঙ্কের সদর দফতর থেকেই সমস্ত মিডিয়া হাউসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল তাঁরা যাতে আগুনের ঘটনা নিয়ে কোনও খবর না করে। এমনকি সোশ্যাল মিডিয়াতে যারা আগুনের ভিডিও পোস্ট করেছিলেন তাঁদেরও হুমকি দিয়ে পোস্ট ডিলিট করতে বাধ্য করিয়েছে স্থানীয় এনসিপি নেতারা।

গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখায় আগুন লাগার ঘটনার কারণ নিয়ে একাধিক তত্ত্ব সামনে আসছে। যেমন ছাত্র লীগকে দায়ী করা হচ্ছে, আওয়ামী লীগকে বদনাম করার উদ্দেশ্যে। তেমনই আবার কেউ কেউ বলছেন, গ্রামীণ ব্যাঙ্কের অন্দরেই নাশকতা করা হচ্ছে। উল্লেখ্য, গ্রামীণ ব্যাঙ্কের ভিতরে নানা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সেই সঙ্গে রয়েছে অসংখ্য দুর্নীতির অভিযোগ। সবকিছু আড়াল করতেই এই ধরণের নাশকতা ঘটানো হচ্ছে। আবার একটি অংশ মনে করছে, এর পিছনে রয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই মুহূর্তে মুহাম্মদ ইউনূসের স্নেহধন্য এনসিপি ক্রমশ রাজনৈতিক জমি হারাচ্ছে। ফলে গ্রামীণ ব্যাঙ্কে নাশকতা করে স্থানীয় স্তরে ফায়দা লোটার চেষ্টা।

গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশ জুড়ে যে অরাজকতা চলছে, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে তাঁর জন্য অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপিকেই দায়ী করছে জনতা। এতে ছাত্র নেতাদের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছে। কিন্তু আসন্ন নির্বাচনের আগে নিজেদের ভাবমূর্তি ফেরাতে গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখায় আগুন ধরিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। যাতে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে কারণ যাই হোক, মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাঙ্কে রহস্যময় আগুন অনেক প্রশ্নই তুলে দিয়েছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHGRAMIN BANKMUHAMMAD YUNUS
Previous Post

তিন বাহিনীর প্রধানের একত্রে হজ যাত্রা কেন? কারণ জানলে চমকে যাবেন!

Next Post

সরাসরি যুদ্ধে যাচ্ছে হাসিনার দল! ভারতের সাহায্যে ইউনূসের বিরুদ্ধে নামছে আওয়ামী লীগ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
সরাসরি যুদ্ধে যাচ্ছে হাসিনার দল! ভারতের সাহায্যে ইউনূসের বিরুদ্ধে নামছে আওয়ামী লীগ

সরাসরি যুদ্ধে যাচ্ছে হাসিনার দল! ভারতের সাহায্যে ইউনূসের বিরুদ্ধে নামছে আওয়ামী লীগ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি