• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূস বিরোধী শক্তি বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে আবারও এক ৫ ই আগস্টের পুনরাবৃত্তি ঘটবে!

ইউনূস বিরোধী শক্তি বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে আবারও এক ৫ ই আগস্টের পুনরাবৃত্তি ঘটবে!

Sumana Sarkar by Sumana Sarkar
12 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের অন্দরে নির্বাচনকে কেন্দ্র করে তুমুল বিতর্ক। যত দিন এগোচ্ছে, ইউনূস বিরোধী শক্তি বৃদ্ধি পাচ্ছে। বিএনপি সহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া দলগুলি যেভাবে সুর চড়াচ্ছে, তাতে মনে করা হচ্ছে, শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে ফের আরও একটি ৫ই অগাস্টের ঘটনা ফিরে আসবে।

ADVERTISEMENT

বাংলাদেশে নির্বাচন এখন আলোচনা কেন্দ্রবিন্দুতে। নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে আসছে, কখনও দফায় দফায় বৈঠক আবার কখনও প্রতিবাদ। কবে হবে নির্বাচন? ডিসেম্বর নাকি জুন? আর এটাকে ঘিরেই প্রধান উপদেষ্টা এবং বিএনপির মধ্যে টানটান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। তবে যেভাবে বর্তমানে বিএনপি নির্বাচন নিয়ে সুর চড়াচ্ছে, তাতে বিএনপি এখন শুধু একটা রাজনৈতিক দল নয়, বরং একটি প্রতীক। যাদের রয়েছে কিছু সুনির্দিষ্ট দাবি। তারা চাইছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। আর এটিকে ঘিরেই চলতি বছরের মধ্যভাবে নির্দিষ্ট একটি অবস্থান নিয়েছে। তারা জুনের মধ্যে সময় দিয়েছে সরকারকে। এর মধ্যেই রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। না হলে জুলাইয়ে তীব্রভাবে মাঠে নামবে বিএনপি। আর সেই পরিস্থিতিতে ঘটনা কোন দিকে মোর নেবে সেটা সুনির্দিষ্ট করে নাম বোঝা গেলেও ইঙ্গিত পাওয়া যায়।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এদিকে অন্তর্বর্তী সরকারের অবস্থান একেবারে স্পষ্ট। ডিসেম্বরের মধ্যে জুনের মধ্যে নির্বাচন হবে। জানিয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এমনকি তিনি জাপান সফরে গিয়ে বলেছেন, দেশের একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা যে বিএনপিকেই ইঙ্গিত করছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে অবশ্য সুর ছড়িয়েছে বিএনপির নেতৃত্ব। তারা জানিয়েছে, এটা ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ শুধু বিএনপি নয়, দেশের বহু রাজনৈতিক দলই চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হোক। এমনকি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকেও প্রায় ২৩ টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। এই মুহূর্তে বিএনপি মনে করছে, যে যে সংস্কার চেয়েছিল সরকার, এখন সেটিকে হাতিয়ার করে সময় নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে জামাত চাইছে , আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন হোক। অন্যদিকে এনসিপি চাইছে, আগে সংস্কার, তারপর নির্বাচন হোক। এদিকে নির্বাচন নিয়ে তর্ক, বিতর্ক চলতে চলতে ফের আরও একটি ৫ই অগাষ্ট আসতে চলেছে। অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্ণ। এদিকে বিএনপি বলছে, বর্ষপূর্তিতে বড় কর্মসূচি আসবে। জাতীয় নাগরিক পার্টিও আলাদা করে কর্মসূচির কথা ভাবছে। কিন্তু বর্তমানে বিএনপির বক্তব্য এবং কার্যকলাপ অত্যন্ত স্পষ্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে তারা আর সহযোগিতা করবেন না। খালেদা জিয়াও বেশ কিছু বক্তব্য রাখছেন। আর এখন থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি নিজস্ব স্ট্যাটিজি নিয়ে শুরু করেছে। তবে বিএনপির একটি প্লাস পয়েন্ট হল, সেনাপ্রধানও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন। তবে সরাসরি সেনাবাহিনী কোনও পক্ষ নিচ্ছে না। কিন্তু দ্রুত নির্বাচন চাইছে। ঠিক বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলির মতো। তবে বিএনপি ধারেভারে বুঝিয়ে দিচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে জোরালো আন্দোলন শুরু করবে তারা। পাশাপাশি আরও ভয় ধরাচ্ছে মহম্মদ ইউনূসকে, যে আগস্টে কি ফের কোনও বড় পরিবর্তন আসতে চলেছে? আরও একটু অভ্যুত্থান দেখবে গোটা বাংলাদেশ? কারণ এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন কোনও সাংবিধানিক অনুশীলন নয়, বরং পরিণত হচ্ছে ক্ষমতা কাঠামো পুনর্গঠনের একমাত্র প্রক্রিয়া। ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি নিশ্চিতভাবে শক্তিশালী হয়ে ঝাপাবে। আর জুনের মধ্যে নির্বাচন হলে অনেক বেশি সময় পেয়ে যাবে প্রধান উপদেষ্টা স্বার্থসিদ্ধি লাভ করার জন্য। আসলে সময়ের খেলা চলছে বাংলাদেশের অন্দরে।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

সরাসরি যুদ্ধে যাচ্ছে হাসিনার দল! ভারতের সাহায্যে ইউনূসের বিরুদ্ধে নামছে আওয়ামী লীগ

Next Post

বঙ্গবন্ধু মুজিব মুক্তিযোদ্ধা নন! আসল মুক্তিযোদ্ধা ইউনূস? দেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে বসেছে লোভী ইউনূস

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
63
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
64
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
68
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
40
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
29
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
35
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
45
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
81
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
30
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বঙ্গবন্ধু মুজিব মুক্তিযোদ্ধা নন! আসল মুক্তিযোদ্ধা ইউনূস? দেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে বসেছে লোভী ইউনূস

বঙ্গবন্ধু মুজিব মুক্তিযোদ্ধা নন! আসল মুক্তিযোদ্ধা ইউনূস? দেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে বসেছে লোভী ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি