• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আগামী জুলাই মাসেই “জুলাই সনদ” ইউনূসের ফাঁদে পা দিয়ে সাঁখের করাতে বিএনপি

আগামী জুলাই মাসেই “জুলাই সনদ” ইউনূসের ফাঁদে পা দিয়ে সাঁখের করাতে বিএনপি

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের আলোচনায় স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রণীত সংবিধান বাতিল বা পুনর্লিখনের প্রস্তাব তুলেছিলেন অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। আবার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের কেউ কেউ ‘বাহাত্তরের সংবিধানের কবর রচনার’ কথা বলে বিতর্ক আরও উসকে দিয়েছিল। ২০২৫ সালের ঈদের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়ে দিলেন, আসন্ন জুলাই মাসেই গণঅভ্যুত্থানের দাবিপত্র জুলাই সনদ ঘোষিত হবে। তাঁর বক্তব্য, এই ‘জুলাই সনদ’ একটি প্রতিশ্রুতি, যেখানে জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে, তার তালিকা থাকবে। এই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো জাতির কাছে সেসব বাস্তবায়নের অঙ্গীকার করবে। এখানে অবশ্যই প্রশ্ন উঠছে, আদৌ কি ঐক্যমত হয়েছে?

ADVERTISEMENT

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঈদের আগে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে মুহাম্মদ ইউনূস কার্যত দুটি ঘোষণা করেছেন। একটি আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের আর দ্বিতীয়টি হল আসন্ন জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণা করা হবে। আর এই দুটি ঘোষণার মাধ্যমে তিনি একটি ফাঁদ পেতেছেন। আর সেই ফাঁদেই আটকে গিয়েছে বিএনপি-র মতো এই মুহূর্তে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগকে তো আগেই রাস্তা থেকে সাফ করেছেন মুহাম্মদ ইউনূস। এবার বিএনপিকেও বাধ্য করছেন তাঁর পথে আসতে। বলা ভালো মুহাম্মদ ইউনূস এবং তাঁর মাথার ওপর থাকা জামায়তে ইসলামী এবং এনসিপি এই ফাঁদ রচনা করেছে। যাতে পা না দেওয়া কার্যত অসম্ভব বিএনপির পক্ষে। এতদিনে নিশ্চই বোঝা গিয়েছে, মার্কিন ডিপ স্টেটের অর্থায়নে এবং পাকিস্তানের আইএসআইয়ের মারফত এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে পালাবদল হয়েছে। মুহাম্মদ ইউনূস নিজেই বলেছিলেন এই গণঅভ্যুত্থান ছিল একটা মেটিকুলাস ডিজাইনের অংশ। কিন্তু সেই ষড়ষন্ত্র যখন কার্যত ভেস্তে যেতে বসেছিল বিএনপি এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিবাদে। তখনই প্ল্যান বি নিয়ে হাজির হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ। বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজারে প্রায় ঢুকেই পড়েছিল মার্কিন সেনা। কিন্তু বাংলাদেশ সেনার প্রবল আপত্তিতে আপাতত তাঁদের থামতে হয়েছে। কিন্তু বিএনপি ও কয়েকটি রাজনৈতিক দলের চাপে জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যেই করতে হয়? তখন কি হবে? জামাত-এনসিপি খুব ভালো করেই জানে, নির্বাচনে তাঁরা খুব বেশি সফল হবে না। এ ক্ষেত্রে তাঁদের বিএনপি-র মুখাপেক্ষী হয়েই থাকতে হবে। আর তাতে মার্কিন ডিপ স্টেট খুব একটা হালে পানি পাবে না, কারণ বিএনপি বরাবরই চিন পন্থী।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 

তাই আসরে নামলো মার্কিন ডিপ স্টেট। এবার লক্ষ্য, বিএনপি-এনসিপি-জামাত জোটের সরকার গঠন এবং রাষ্ট্রপতি হবেন মুহাম্মদ ইউনূস। ব্যাস তাঁদের আর ঠেকানো যাবে না। বাংলাদেশের বুকে তাঁরা যা ইচ্ছা তাই করবেন। এই ঠক বাস্তবায়ন করতে আসরে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সহযোগী ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬ এবং পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। তাঁদেরই ছকে মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর, তার ঠিক আগেই জুলাই সনদ জারি করা ও নি্র্বাচনের সময়কাল ঘোষণা। বিশেষ করে, বাংলাদেশের বেশিরভাগই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশ্ন রয়েছে— আদৌ এই সনদ ভবিষ্যৎ জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কতটা কার্যকর ও মুখ্য ভূমিকা রাখবে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপির অবস্থান মৌলিকভাবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুকৌশলে মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, জুলাই সনদ অনুযায়ী আশুকরণীয় সংস্কার কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাকি অংশের বেশকিছু কাজও আমরা শুরু করে যেতে চাই। আশা করি, অবশিষ্ট অংশ পরবর্তীকালে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন অব্যাহত থাকবে। অর্থাৎ ইউনূস ইঙ্গিত দিয়েই রেখেছেন। এবার লন্ডনে গিয়ে বাকি বৈঠক হবে বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। নিমরাজি হয়েও এবার রাজি হয়েছে বিএনপি। আগামী শুক্রবারই এই লন্ডনে বৈঠকে বসছেন মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। অর্থাৎ, ইউনূসদের পাতা ফাঁদে পা দিতেই হল তারেক রহমানকে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

নরেন্দ্র মোদির ঠেকা পড়েছে? পারলে নিজেরা করে দেখাও! বাংলাদেশের কোনও কথাই শুনছে না ভারত

Next Post

আব্দুল হামিদ যেভাবে ফিরলেন, শেখ হাসিনাও সেভাবে দেশে ফিরবেন?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
28
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
আব্দুল হামিদ যেভাবে ফিরলেন, শেখ হাসিনাও সেভাবে দেশে ফিরবেন?

আব্দুল হামিদ যেভাবে ফিরলেন, শেখ হাসিনাও সেভাবে দেশে ফিরবেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি