• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে অতি সক্রিয় “র” ও “মোসাদ”!  শীঘ্রই হাসিনাকে ফেরাতে বড় পদক্ষেপের পথে ভারত

বাংলাদেশে অতি সক্রিয় “র” ও “মোসাদ”! শীঘ্রই হাসিনাকে ফেরাতে বড় পদক্ষেপের পথে ভারত

Raja Majumder by Raja Majumder
9 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় একটু ঢুঁ মারলেই বোঝা যাবে তাঁরা ইরানের সমর্থনে বক্তব্য রেখে মোবাইল স্ক্রিন ফাটিয়ে দিচ্ছে। ইজরায়েলের তেল আভিভে ইরানের একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার খবর বা ভিডিও আসতেই বাংলাদেশিরা কমেন্টে ভরিয়ে দিচ্ছেন। অথচ বাংলাদেশে ইরানের সপক্ষে কোনও মিছিল বা ইজরায়েলের বিপক্ষে কোনও বিক্ষোভ নজরে আসছে না। যেখানে ইজরায়েল গাজা আক্রমণ করায় এবং গাজা কার্যত গুঁড়িয়ে দেওয়া নিয়ে ঢাকায় “মার্চ ফর গাজা” কর্মসূচি আমরা দেখেছি। যা ইরান-ইজরায়েল যুদ্ধে দেখা যাচ্ছে না। কেন এমনটা হল? ইরানও তো পাকিস্তান ও বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ। তাঁদের গণশত্রু ইহুদি রাষ্ট্র ইজরায়েল একের পর এক আক্রমণ করে ইরানের রাজধানী তেহরান কার্যত গুঁড়িয়ে দিয়েছে। চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান। এমনকি সেখানে সরকারের পতনও হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হল, এমনকি পরিস্থিতি হল, যে বাংলাদেশের বর্তমান সরকারপক্ষ একটাও মন্তব্য করছে না ইজরায়েলের বিরুদ্ধে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পতন হলে কপালে দুঃখ আছে বাংলাদেশের।

এখনও সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামেনি। তবে তাঁরা ইজরায়েলকে মদত দিয়ে চলেছে এখনও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ক্রমাগত ইরানের প্রধান ধর্মীয় গুরু আয়াতুল্লাহ খামেনিকে হুমকি দিয়ে চলেছেন। এও জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র চাইছে খামেনির পতন হোক, ইরানে পালাবদল হোক। ইজরায়েলও একপ্রকার তাই ঘোষণা করেছে। ফলে সকলেরই নজর এখন সেই দিকে। ইরানে খামেনির পতন হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে চিন ও পাকিস্তান। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। জানা যাচ্ছে, তাঁকে ব্যবহার করেই ইরানে রাজনৈতিক পালাবদল করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এর পিছনে অনেক অঙ্ক কাজ করছে। আয়াতুল্লাহ খামেনি একদিকে যেমন চিন ও রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ট। অন্যদিকে ভারতেরও বন্ধু। যা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ক্ষতিকর বলেই মনে করছেন ট্রাম্প। ইরান থেকে ঘুরপথে এবং সোজাপথে বিপুল পরিমান তেল কেনে বেজিং। চিনের আমদানিকৃত তেলের প্রায় ৮০ শতাংশই আসে ইরান থেকে। ফলে খামেনির পতন হলে চিনের অর্থনীতি একেবারে ধ্বসে যাবে। আর এটা হলে, বাংলাদেশও বিপদে পড়বে, কারণ সে দেশের অর্থনীতিও এই মুহূর্তে অনেকটা চিন নির্ভর। আবার অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে আছে। তাই সরকারপন্থী দলবল ইরানে ইজরায়েলের হানা নিয়ে মুখ খুলতে ভয়. পাচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার সুবিধাই হবে বলে মনে করছেন অনেকে।

এই মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে ভারতের গুপ্তচর সংস্থা র-এর সম্পর্ক খুব ভালো। তেমনই ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সম্পর্কও ভালো। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছে, এই মুহূর্তে বাংলাদেশে এই দুই দেশের গুপ্তচরাই সক্রিয়। এমনকি তাঁরা বাংলাদেশের বর্তমান সরকারের মধ্যেও নিজেদের কর্তত্ব বিস্তার করে ফেলেছে। র ও মোসাদের এজেন্টরা বিএনপির মধ্যেও ঢুকে আছে। ফলে বাংলাদেশে খুব শীঘ্রই বড় কিছু একটা ঘটবে। শেখ হাসিনার কাছেও সেই বার্তা পৌঁছে গিয়েছে। অপরদিকে, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির যে টেলিফোনে কথোপকথন হয়েছে তাতেও বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছিল। জানা যাচ্ছে, মোদি বাংলাদেশে যে সন্ত্রাসী পরিবেশ সৃষ্টি হয়েছে সে সম্পর্কে ট্রাম্পকে সবিস্তারে জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে এও স্মরণ করিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান কি। ফলে ট্রাম্পও এবার বাংলাদেশ নিয়ে পিছু হটতে বাধ্য হবেন। তাই শেখ হাসিনার বাংলাদেশে ঢোকা এখন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই বহু আওয়ামী নেতা বাংলাদেশে ঢুকে পড়ের তোড়জোর শুরু করেছেন বলেও জানা যাচ্ছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHPM MODISheikh Hasina
Previous Post

হাসিনাকে নির্বাচনে ফেরাতে চায় জাতিসংঘ, আওয়ামী লীগকে নির্বাচনে চাইছে জার্মান সরকারও

Next Post

৫ আগস্ট বাংলাদেশে হবে “উৎসব”, কিন্তু জনগণ কী তাতে সামিল হবে? চিন্তায় উপদেষ্টারাই!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
৫ আগস্ট বাংলাদেশে হবে “উৎসব”, কিন্তু  জনগণ কী তাতে সামিল হবে?  চিন্তায় উপদেষ্টারাই!

৫ আগস্ট বাংলাদেশে হবে “উৎসব”, কিন্তু জনগণ কী তাতে সামিল হবে? চিন্তায় উপদেষ্টারাই!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি