• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
“হাসিনা বিরোধী” আইনজীবীই মামলা লড়বেন তাঁর হয়ে! বিচারের নামে চলছে প্রহসন

“হাসিনা বিরোধী” আইনজীবীই মামলা লড়বেন তাঁর হয়ে! বিচারের নামে চলছে প্রহসন

Raja Majumder by Raja Majumder
8 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

গত বছরের ৫ আগস্ট থেকে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তিনি এক গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছেড়ে পালিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে হওয়া আন্দোলন ও গণঅভ্যুত্থান স্বতঃপ্রণোদিত ছিল কিনা, সেটা গভীর কোনও ষড়যন্ত্র ছিল কিনা, সেটা নিয়ে তর্ক-বিতর্ক চলছে প্রায় দশ-এগারো মাস ধরেই। তবে এতদিনে এটা বোঝা গিয়েছে, ষড়যন্ত্র একটা ছিল মার্কিন ডিপ স্টেটের। আর তাঁর ক্ষমতাচ্যুতির মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই বাংলাদেশের মসনদে এসে বসেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ তথা শান্তির নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। এবার সেই মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হয়ে আইনজীবী নিয়োগ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। রাষ্ট্রনিযুক্ত সেই আইনজীবী হলেন অ্যাডভোকেট আমিনুল গণি টিটো। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।

হাসিনা এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলায় মূলত পাঁচটি অভিযোগ। প্রথমত, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং তার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় নিরীহ নিরস্ত্র ছাত্র-জনতার ওপর আক্রমণের অংশ হিসেবে হত্যা, হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। দ্বিতীয়ত, শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ। তৃতীয়ত, গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাঈদের বুক লক্ষ্য করে বিনা উষ্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা। চতুর্থত, গত বছর ৫ আগস্ট ঢাকা মহানগরীর চাঁনখারপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র-জনতার ওপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা নিরীহ নিরস্ত্র ৬ জন ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা নির্দেশ দেওয়া। পঞ্চমত, ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশপাশ এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র-জনতার ওপর  গুলি চালানো ও অত্যাচার করা। এই ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়ে এবং একজনকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও রয়েছে।

সমস্যা হল যেহেতু শেখ হাসিনা দেশছাড়া, সেহেতু তাঁকে গ্রেফতার করতে পারেনি বাংলাদেশের পুলিশ। হাসিনা ছাড়াও এই সমস্ত মামলাতে আরও দুজন অভিযুক্ত। তাঁরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরমধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এখন কারাগারে, বাকি দুজন পলাতক। এবার তাঁদের হয়ে আদালতে লড়বেন আইনজীবী আমিনুল গণি টিটো। যিনি আবার তীব্র হাসিনা বিরোধী মনোভাবাপন্ন বলেই পরিচিত। ফলে তাঁর সাওয়াল-জবাবের ওপর স্বভাবতই প্রশ্ন উঠবে। এমনিতেই শেখ হাসিনাকে যে কোনও মূল্যে অপদস্থ করতে উঠেপড়ে লেগেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের আইনজ্ঞদের মধ্যে একটা অংশ দাবি করছেন, বাংলাদেশে এখন বিচারের নামে প্রহসন হচ্ছে। চিন্ময়কৃষ্ণ প্রভুর মামলা যার উৎকৃষ্ট উদাহরণ। শেখ হাসিনার ক্ষেত্রেও তাই হতে চলেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সরকার পক্ষের আইনজীবী হলেন, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মূলত তিনিই এখন বাংলাদেশের আইনব্যবস্থা পরিচালনা করেন। আবার বলা হয়, হাসিনা সংক্রান্ত মামলায় তিনিই সর্বেসর্বা। ফলে শেখ হাসিনার হয়ে যিনি লড়বেন, তিনি যে কোনও মতেই আওয়ামী পন্থী হবেন না, এটা বলাই বাহুল্য। কারণ, দীর্ঘদিন ধরেই আওয়ামী পন্থী আইনজীবীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে তাঁদের কার্যত অকেজো করে দেওয়া হয়েছে। অভিযোগ, হুমকি ও ভাঙচুরের ভয়ে অনেকেই এখন আদালতের ধারেকাছে ঘেঁষেন না। সেই সুযোগেই হাসিনাবিরোধী একজন আইনজীবীকেই বেছে নেওয়া হয়েছে তাঁরই হয়ে লড়ার জন্য। এটা কার্যত বিচারের নামে প্রহসনই হবে।

বাংলাদেশের আইনজীবীদের একাংশ বলছেন, এই বিচার নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। কেউ কেউ এটাকে ‘পলিটিক্যাল ট্রাইব্যুনাল’ বলছেন। যেমন, সুপ্রিমকোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না ডয়েচে ভেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিচার তো প্রচলিত কোনো আইনের বিধানের দ্বারা হচ্ছে না। এই বিচার তো স্বাভাবিক না, অস্বাভাবিক। এই আইনটা করা হয়েছিল একাত্তরের জন্য। এখন ২০২৪ সালে এই আইনে বিচার হচ্ছে। ভবিষ্যতে তো যারা ২০২৫ বা ২০২৬ সালে থাকবে, তাদের বেলাও হতে পারে। অর্থাৎ, তাঁর দাবি, মুক্তিযুদ্ধবিরোধী অপরাধের বিচারের উদ্দেশ্যে গঠিত এই ট্রাইবুনালে সাম্প্রতিক মামলা দায়ের হচ্ছে এবং বিচার হচ্ছে। এই ধারা বজায় থাকলে, আগামীদিনে যেই ক্ষমতায় আসুক তাঁরা এই ট্রাইবুনালকে রাজনৈতিক প্রতিহিংসার ক্ষেত্রে ব্যবহার করতেই পারে। যা এখন করা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

৫ আগস্ট বাংলাদেশে হবে “উৎসব”, কিন্তু জনগণ কী তাতে সামিল হবে? চিন্তায় উপদেষ্টারাই!

Next Post

বর্ষায় আগেই বন্যা! ডিভিসির জল ছাড়া নাকি সর্ষের মধ্যেই রয়েছে ভুত?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
24
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
বর্ষায় আগেই বন্যা! ডিভিসির জল ছাড়া নাকি সর্ষের মধ্যেই রয়েছে ভুত?

বর্ষায় আগেই বন্যা! ডিভিসির জল ছাড়া নাকি সর্ষের মধ্যেই রয়েছে ভুত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি