• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ক্রমশ আস্থা হারাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান! তিনি কি ভীতু, নাকি তলে তলে ইউনূসের দলে নাম লেখালেন?

ক্রমশ আস্থা হারাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান! তিনি কি ভীতু, নাকি তলে তলে ইউনূসের দলে নাম লেখালেন?

Raja Majumder by Raja Majumder
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশ উত্তাল, চূড়ান্ত অরাজক পরিস্থিতি। সদ্য দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে কোনও আইনের রাজত্ব নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেদিন তিনি স্পষ্ট ও দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন আজ থেকে তাঁর কাঁধেই জাতির ভালো-মন্দের দায়িত্ব। মজার বিষয় হল, সেদিনই হয়তো তাঁর নাম অধিকাংশ বাংলাদেশি প্রথমবার শুনেছিলেন এবং তাঁকে প্রথমবার দেখেছিলেন টেলিভিশনের পর্দায়। কারণ তিনি মাত্র কয়েক মাস আগেই সেনাপ্রধান নিযুক্ত হয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ১৮তম সেনাপ্রধান হিসেবে ২৩ জুন ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন। ফলে তাঁকে আম নাগরিকদের অনেকেই চিনতেন না। তবে তাঁর সেদিনের ভাষণে সকলেই আশ্বস্ত হয়েছিলেন। দেশের সেনাপ্রধান যখন বলছেন তাদের ভালো-মন্দের দায়িত্ব তার কাঁধে ফলে যা হওয়ার ভালোই হবে। এটাই ছিল বিশ্বাস। যদিও পরবর্তী তিন দিনে বাংলাদেশ ছিল মূলত মগের মুলুক। চূড়ান্ত বিশৃঙ্খলতা অরাজকতা ও একটা হত্যাভূমি। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস শপথ নিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জ্জামান সেদিনও ইউনূসের পাশে ছিলেন। ফলে বাংলাদেশবাসী আরও আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু দশ মাস পেরিয়ে যাওয়ার পর কেন আচমকা পরিস্থিতি পাল্টাতে শুরু করে দিল? কেন জেনারেল ওয়াকার বাংলাদেশের জনগণের আস্থা হারাচ্ছেন? এই প্রশ্নগুলোই এখন আম বাংলাদেশীদের মনে ঘোরাফেরা করছে।

ADVERTISEMENT

একদিকে মিথ্যা তথ্য প্রচার ও অন্যদিকে ক্রমাগত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মুহাম্মদ ইউনূস প্রশাসন দেশের জনগণকে বিভ্রান্ত করে চলেছেন। বাংলাদেশের অর্থনীতি এখন ভীষণরকম দুর্বল। শিল্প কলকারখানা সব ধুঁকছে, বাড়ছে বেকারত্ব। জিনিসপত্র ও আনাস পাত্তির দাম ক্রমশ বেড়েই চলেছে, কমেনি চাঁদাবাজি ও জুলুমবাজির ঘটনা। উল্টে যে জিনিসটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একেবারেই ছিল না সেই মব সংস্কৃতি বা মব জাস্টিসের ঘটনা থামানো যাচ্ছে না।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে “মব” কারা? রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ দাবি করছেন যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলো, সেই গোষ্ঠীর একাংশই এখন মব জাস্টিসের নামে বাংলাদেশে আইন হাতে তুলে নিচ্ছে। বিগত ৫ আগষ্টের পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছিল। আর সেই সুযোগে আওয়ামী লীগ বিরোধী একটা বড় অংশ মব জাস্টিসের নামে যত্র তত্র বিশৃঙ্খলা সৃষ্টি করে গিয়েছে। জায়গায় জায়গায় আওয়ামী লীগ নেতা ও বিগত সরকারের আমলে সুবিধাভোগীদের মারধোর, গণধোলাই বা তাঁদের বাড়িঘর, ব্যবসাপত্র ভাঙচুর ও লুটপাট করে গিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে বাংলাদেশের জনগণ অতিষ্ট হয়ে ওঠে। তখনই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ফের গর্জে উঠেছিলেন।

মুশকিল হল, জেনারেল ওয়াকার বারবার গর্জেছেন, কিন্তু প্রয়োজনমতো বর্ষাননি। ফলে যা হওয়ার তাই হল, পরিস্থিতি যে কে সেই রয়ে গেল। মব জাস্টিসের নামে কিছু উন্মত্ত জনতা, যাদের তৌহিদী জনতা নামে ডাকা হয়, তাঁরা আইনের উর্দ্ধেই থেকে যায়। সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে উঠছে, সেনাবাহিনীর ওপর আস্থা হারাচ্ছেন। তখন দেওয়াল লিখন পড়তে পারেননি জেনারেল ওয়াকার উজ জামান। তাই তিনি মাঝেমধ্যে ঘুম থেকে জেগে ওঠেন, আর গরম গরম কথা বলেন। সাধারণ মানুষ ভাবেন, এই বুঝি সুদিন এল। কিন্তু না, কিছুই আসেনি। এবার সেনাপ্রধান বাহিনীকে নির্দেশ দিলেন, মব জাস্টিস মিটাতে হবে। সেনাবাহিনীও সক্রিয় হল, কিন্তু মব জাস্টিস থামানো যায়নি। বরং আদালতের ভিতর উন্মত্ত জনতা তান্ডব চালালেন, ছাড় পেলেন না বাংলাদেশের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিকও। ফলে প্রশ্ন উঠছে সেনাবাহিনীর সক্রিয়তা নিয়ে, প্রশ্ন উঠছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের দৃঢ়তা নিয়ে। সেনাপ্রধানের ভূমিকা নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যেমন হতাশ, তেমনই হতাশ সেনাবাহিনীর জওয়ানরাও। সকলেরই আস্থা হারিয়ে ফেলছেন জেনারেল ওয়াকার উজ জামান।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

জেনারেল ওয়াকারের বেজিং সফর বাতিল কেন! খলিলুরকে কোন উদ্দেশ্যে তড়িঘড়ি চিনে পাঠাচ্ছেন ইউনূস?

Next Post

সেনাপ্রধানের জন্য কি অপেক্ষা করছে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সেনাপ্রধানের জন্য কি অপেক্ষা করছে?

সেনাপ্রধানের জন্য কি অপেক্ষা করছে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি