• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জেনারেল ওয়াকারের বেজিং সফর বাতিল কেন! খলিলুরকে কোন উদ্দেশ্যে তড়িঘড়ি চিনে পাঠাচ্ছেন ইউনূস?

জেনারেল ওয়াকারের বেজিং সফর বাতিল কেন! খলিলুরকে কোন উদ্দেশ্যে তড়িঘড়ি চিনে পাঠাচ্ছেন ইউনূস?

administrator by administrator
12 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম মানুষটি হলেন ডঃ খলিলুর রহমান। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের পর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিও বটে। তবে, তাঁর ব্যস্ততা ঠিক কোন কারণে, সেটাই সবচেয়ে রহস্যজনক। খলিলুর রহমান, যিনি মার্কিন নাগরিক বলেই দাবি করা হয়, রজার রেহমান নামে তাঁর মার্কিন পাসপোর্ট আছে বলেও দাবি। যাকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ডেকে এনে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ পদে বসিয়েছিলেন। প্রথমে তিনি দাবি করেছিলেন আলাপ আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো ব্যবস্থা করবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু অভিযোগ একজনকেও ফেরত পাঠানোর বদলে আরও লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছেন। যদিও ডঃ খলিলুর রহমানের পদন্নতি হয়। তাঁকে সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করে দেন মুহাম্মদ ইউনূস। পাশাপাশি সেনাবাহিনীর বাড়তি দায়িত্বে আনা হয় তাঁকে। তারপরেই দেখা গেল, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন অকেজো হয়ে গিয়েছে, তেমনই সেনাপ্রধানের ক্ষমতাও খর্ব হয়েছে। আর সবটাই দেখছেন একজন, যার নাম ডঃ খলিলুর রহমান।

বাংলাদেশের রাজনৈতিক মহলের অভিমত, তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বসানোর মূল লক্ষ্যই ছিল রাখাইন মানবিক করিডোর প্রস্তুত করা। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই এই করিডোর। তাই মার্কিন নাগরিক খলিলুর রহমানকেই দায়িত্ব দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাই তিনি এই করিডোর ইস্যুতে ঘনঘন মার্কিন সফর করছেন। অপরদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের একের পর এক বিদেশ সফর বাতিল হচ্ছে। যা নিয়ে কম চর্চা হচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, গত ১১ মে পাঁচ দিনের মার্কিন সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের। তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সিম্পোজিয়াম এবং এক্সপোজিশন-২৫ নামে দুটি সামরিক মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে, তাঁর এই সফরের অনুমতি দেয়নি ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এবার জুন মাসের শেষ সপ্তাহে জেনারেল ওয়াকারের চিন সফরে যাওয়ার কথা ছিল। চিনের পিপলস লিবারেশন আর্মির তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র কেনার বিষয়ে আলোচনায় যোগ দিতেই বেজিং সফরের উদ্দেশ্য ছিল সেনাপ্রধানের। কিন্তু জানা যাচ্ছে, এই সফরও বাতিল করা হয়েছে। তবে এবার তিনি নিজেই সফর বাতিল করলেন, নাকি এবারও তাঁকে যেতে দেওয়া হল না, সেটা জানা যায়নি। কিন্তু এটা জানা যাচ্ছে, জেনারেল ওয়াকারের বদলে চিনে যাচ্ছেন ডঃ খলিলুর রহমান। সম্প্রতি ইউনূসের প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়া আগামী ২৭ জুন চিন সফর করবেন। খলিলুর রহমান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। সেখান থেকে ফিরেই তিনি বেজিং যাবেন এবং ২৯ জুন পর্যন্ত চিনে থাকবেন। ঢাকা-বেইজিং সহযোগিতার বিষয়ে “পরামর্শ” করবেন বলেই জানানো হয়েছে। আসলে কক্সবাজারে রাখাইন মানবিক করিডোর ইস্যুতে প্রবল ক্ষিপ্ত হয়েছে চিন। যার যেরে ইউনূসকে বিপদের মুখে পড়তে হতে পারে বলেই অনুমান করছেন কূটনৈতিক মহল। তাই সেখানে জেনারেল ওয়াকারকে পাঠানোর ব্যাপারে কোনও সাহস দেখাতে পারছেন না মুহাম্মদ ইউনূস। বরং তাঁর বিশ্বস্ত খলিলুরকে পাঠিয়ে চিনকে ম্যানেজ করার চেষ্টায় রয়েছেন প্রধান উপদেষ্টা। কারণ, মিয়ানমারের সঙ্গে চিনের সক্ষতা সম্পর্কে সকলেই অবহিত। আবার মিয়ানমারের রাখাইন প্রদেশ আরাকান আর্মির দখলে। এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের জুন্টা শাসকদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। জুন্টা ঘনিষ্ঠ চিন রাখাইন করিডোর নিয়ে মার্কিন নীতি কোনও ভাবেই মেনে নেবে না। এটা পরিস্কার। অপরদিকে বাংলাদেশের সেনাপ্রধানও রাখাইন করিডোরের বিপক্ষে। তাই ওয়াকারের চিন সফর বাতিল, বদলে খলিলুরকে পাঠানোর ব্যবস্থা। এখন দেখার, তিনি গিয়ে বেজিংয়ের ক্ষোভ প্রশমন করতে পারেন কিনা।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

সঠিক সময়ের অপেক্ষায় শেখ হাসিনা ইরান-ইজরায়েল যুদ্ধেই তাঁর ফেরার সম্ভবনা উজ্জ্বল হচ্ছে!

Next Post

ক্রমশ আস্থা হারাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান! তিনি কি ভীতু, নাকি তলে তলে ইউনূসের দলে নাম লেখালেন?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ক্রমশ আস্থা হারাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান! তিনি কি ভীতু, নাকি তলে তলে ইউনূসের দলে নাম লেখালেন?

ক্রমশ আস্থা হারাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান! তিনি কি ভীতু, নাকি তলে তলে ইউনূসের দলে নাম লেখালেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি