• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশেও অপারেশন সিঁদুরের আতঙ্ক!  ব্রিটেন থেকে ৭, ৭০০ কোটির “এয়ার ডিফেন্স” কিনছে ইউনূস সরকার

বাংলাদেশেও অপারেশন সিঁদুরের আতঙ্ক! ব্রিটেন থেকে ৭, ৭০০ কোটির “এয়ার ডিফেন্স” কিনছে ইউনূস সরকার

administrator by administrator
12 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
61
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এই মুহূর্তে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চিন সফরে রয়েছেন। গত সোমবার বেজিংয়ে চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দেখা করেছেন এবং সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের নতুন অবস্থান সম্পর্কে চিনকে অবগত করেছেন। কিন্তু কূটনৈতিক মহলের মতে অজিত ডোভাল শুধুমাত্র এই কারণেই বেজিং যাননি। তার এই চীন শহর আরও অনেক গুরুত্ব বহন করে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নিজেদের একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চাইছে, তখন অজিত ডোভালের এই চিন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অপরদিকে ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কার্যত “দেউলিয়া” বাংলাদেশ একটি বড় পদক্ষেপ নিতে চলেছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকার দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য লন্ডনে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। যারা যুক্তরাজ্য থেকে নতুন বিমান প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। এও জানা যাচ্ছে, বাংলাদেশ যুক্তরাজ্যের সাথে কয়েক হাজার কোটি টাকার একটি চুক্তিও স্বাক্ষর করতে পারে। সবমিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদল ঘটতে চলেছে।

ADVERTISEMENT

আমরা জানি পাকিস্তানের সেনাপ্রধান তথা নব্য ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান জেনারেল আসিম মালিকের মার্কিন যুক্তরাষ্ট্র সফর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজন বেজিংকে চিন্তায় ফেলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে যেমন পাকিস্তানকে হাতে রাখতে চাইছে তেমনই বাংলাদেশেও তাঁরা ঘাঁটি গাডতে চাইছে। বিষয়টি যেমন ভারতের জন্য অস্বস্তিকর ঠিক তেমনই চিনের কাছেও চিন্তাজনক। বাংলাদেশের মধ্যে দিয়ে রাষ্ট্র সংঘের আড়ালে মিয়ানমারের রাখাইন প্রদেশে আরাকান আর্মির জন্য যে মানবিক সহায়তা করিডর তৈরি করতে চাইছে মুহাম্মদ ইউনূস ও খলিলুর রহমান। কাজে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কথাতেই হচ্ছে সেটা এক কথায় পরিষ্কার হয়ে গিয়েছে। এটা চিন ও রাশিয়ার জন্য একটা হুমকি। ভারত সেটা ভালোভাবেই জানে। সেই কারণেই এসসিও সম্মেলনের আগে অজিত ডোভালের বেজিং পৌঁছে যাওয়া। কূটনৈতিক মহলের মতে, রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও চিনের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে। লক্ষ্য দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রকে আটকানো আর উপলক্ষ্য হল পাকিস্তান ও বাংলাদেশকে সবক শেখানো। সূত্রের খবর, বেজিংয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেকাতে রাশিয়া চীন ও ভারতের একটা জোট তৈরির চেষ্টা চলছে বলে কূটনৈতিক মহলের অভিমত।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারত যেভাবে পাকিস্তানের নটি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছে অপারেশন সিঁদুরের মাধ্যমে, তাতে অনেকটাই আতঙ্কে ভুগছে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। কারণ ভারত অপারেশন সিঁদুর স্থগিত করেনি, আর বাংলাদেশকে ক্রমাগত সন্ত্রাসবাদী ও জঙ্গি নেতাদের জেল মুক্তি নিয়ে চোখ রাঙিয়ে যাচ্ছে। ফলে ভারত যদি বাংলাদেশের সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠন গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে অথবা সামরিক অভিযান শুরু করে তাহলে বাংলাদেশ তা ঠেকানোর মতো জায়গায় নেই। সম্ভবত সেই আশঙ্কা থেকেই ব্রিটেনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়ে দিলেন মুহাম্মদ ইউনূস। তাৎপর্যপূর্ণভাবে ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রংপুর এরিয়ার কমান্ডার এবং ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। যিনি ঘোষিতভাবেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের বিরুদ্ধে। এই কামরুল হাসান পাকিস্তানপন্থী এবং খলিলুর রহমানের ঘনিষ্ট। জানা যাচ্ছে, ওই প্রতিনিধি দলে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। কূটনৈতিক মহলে দাবি, এই মাসের শেষের দিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের চিন সফরে যাওয়ার কথা ছিল। চিন থেকে অস্ত্রশস্ত্র ও সামরিক সাজ সরঞ্জাম কেনার ব্যাপারে সেনাপ্রধানের সফর হওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল হয়েছে। এখন জানা যাচ্ছে যুক্তরাজ্য থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চায় বাংলাদেশ। এর জন্য বাংলাদেশী মুদ্রায় প্রায় ৭ হাজার ৭০০ কোটি টাকা খরচ করতেও দ্বিধা করছে না কার্যত দেউলিয়া হতে বসা ইউনুস সরকার।

বাংলাদেশ সম্ভবত যুক্তরাজ্যের স্কাই সাবের এয়ার ডিফেন্স সিস্টেম পাবে। এই স্কাই সাবের হল ব্রিটেনে তৈরি মাঝারি পাল্লার স্থল ভিত্তিক মোবাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর আনুমানিক মূল্য ৯০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৭, ৭০০ কোটি টাকা। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে চিনা প্রতিরক্ষা ব্যবস্থা যে পুরোপুরি পর্যুদস্ত হয়েছিল সেটা প্রমাণিত। তাই মুহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কোন একটি একক দেশের উপর নির্ভরশীল না হয়ে যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির কথা বিবেচনা করছে।

এখন প্রশ্ন হল চিন কি হাত গুটিয়ে বসে থাকবে? তারাও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। আর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইতিমধ্যেই চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করে মার্কিন ডিপ স্টেট ও পশ্চিমা দেশগুলির এই ধরনের অস্ত্র বিক্রির ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেছেন। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ফন্দি চিনের কাছে ফাঁস করে এসেছেন। কূটনৈতিক মহলের মতে খুব শীঘ্রই ইউনূসের সব জড়িজুড়ি খতম হতে চলেছে। চিন যেমন পাকিস্তানের উপর ক্ষুব্ধ, তেমনি বাংলাদেশের ওপরেও। অপরদিকে মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য নীতি, ট্যারিফ যুদ্ধ এবং দক্ষিণ এশিয়ায় পা রাখার চেষ্টা নিয়েও বিব্রত বেজিং। ফলে রাশিয়া, চিন ও ইন্ডিয়া একযোগে একটি প্ল্যাটফর্ম তৈরি হওয়া সময়ের অপেক্ষা। আর এটা হলেই খেল খতম মুহাম্মদ ইউনূসের।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

যতই বিরোধীদের কলকাঠি দীঘায় রথে মাননীয়া সাথী। বঙ্গে প্রথম দীঘায় জগন্নাথ ধামে রথের প্রস্তুতি

Next Post

একা ইউনূসে রক্ষে নেই, তারেক দোসর! এরপর কার কার গলায় জুতোর মালা উঠবে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
একা ইউনূসে রক্ষে নেই, তারেক দোসর!  এরপর কার কার গলায় জুতোর মালা উঠবে?

একা ইউনূসে রক্ষে নেই, তারেক দোসর! এরপর কার কার গলায় জুতোর মালা উঠবে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি