• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দ্রুত “জুলাই সদন” ঘোষণার তোড়জোড় কি করবে ওয়াকারের সেনা?

দ্রুত “জুলাই সদন” ঘোষণার তোড়জোড় কি করবে ওয়াকারের সেনা?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

জুলাই মাসের শুরুতেই ঘোষিত হতে পারে জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণায় সংবিধান পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আবার এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণাও হতে পারে। একই সাথে সরকারের উচ্চপর্যায়ে পরিবর্তন ঘটানো হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও কূটনৈতিক স্তরের বিভিন্ন সূত্রের দাবি, দ্রুততার সঙ্গে সেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে মুহাম্মদ ইউনূস সরকার। যে কোনও সময় তা ঘোষণা করা হতে পারে। ওই সুত্রগুলির আরও দাবি, বর্তমান সংবিধান বহুমাত্রিক সংস্কারের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এই সংবিধানের কাঠামোর মধ্যে বিপ্লব-উত্তর সরকার কাজ করতে পারছে না। যেমন বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে কেউ কেউ বলছেন, গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার বিদায়ের পরই এই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল। সেটাই ছিল মোক্ষম সময়। কিন্তু তা না করতে পারায় এখন সমস্যার সৃষ্টি হচ্ছে। তাঁরা যদিও মনে করছেন, তবে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের ক্ষমতা সবসময় থাকে। আপাত দৃষ্টিতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐকমত্যের ভিত্তিতে তা হতেই পারে। আর সেই চেষ্টাতেই রয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং ইউনূস সরকারের একটা বড় অংশ। তাঁদের পিছন থেকে সমর্থন করছে জামাতের মতো কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলি।

ADVERTISEMENT

জুলাই সনদ ঘোষণা হলে বাংলাদেশে কি কি পরিবর্তন হতে পারে, তা নিয়ে নানান তথ্য সামনে আসছে। যেমন একটি সুত্র বলছে, বর্তমান সংবিধান স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হতে পারে। সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। যার মাথায় অর্থাৎ প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভাবা হচ্ছে। জামাতের আমীর শফিকুর রহমান উপ প্রধান উপদেষ্টা। তখন জাতীয় নাগরিক পার্টি-সহ বিরোধী কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের উপদেষ্টা হিসেবে বাছাই করা হতে পারে। যাতে একটা ঐক্যমত সৃষ্টি করা যায়। আবার আরেকটি সূত্র বলছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে তাঁর জায়গায় আনা হতে পারে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। সে ক্ষেত্রে উপ প্রধান উপদেষ্টা তারেক রহমানকে করা হবে। অন্যান্য উপদেষ্টা হিসেবে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্থান পাবেন। বর্তমান উপদেষ্টাদের মধ্যে অনেকেই বাদ যাবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে এই ধরণের জাতীয় সরকার দায়িত্ব নিলে নতুন সংবিধান প্রণয়নের বিষয়টি অগ্রাধিকার পাবে। তখন জাতীয় নির্বাচন আরও পিছিয়ে দিতেও অসুবিধা হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের অন্য একটি সূত্রের দাবি, আওয়ামী লীগ বা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বিচ্ছিন্ন করাই হল মূল উদ্দেশ্য। দেশে বড় ধরনের নাশকতা ও অস্থিরতা ঘটানোর ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য বিবেচনা করার আছিলায় আওয়ামী লীগ হঠানোর চক্রান্ত রচনা করতেই বর্তমান সংবিধান স্থগিত ও জাতীয় সরকার গঠনের বিষয় বিবেচনা করা হচ্ছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সবদিক বিচার করলে একটা বিষয়ই সামনে আসে, এই মুহূর্তে বাংলাদেশে যা যা ঘটছে বা ঘটানোর চেষ্টা হচ্ছে তার প্রায় সবটাই আওয়ামী লীগকে পুরোপুরি বিচ্ছিন্ন করার উদ্দেশ্য নিয়ে। বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়ার ডাক কে বা কারা দিয়েছিল তা বাংলাদেশবাসী জানেন। কেন সেই সংবিধান কবর দেওয়ার ডাক দেওয়া হয়েছিল তাও সকলে জানেন। আসলে বাংলাদেশের বর্তমান সংবিধানের অনুচ্ছেদ ৫২ অনুযায়ী রাষ্ট্রপতিকে তখনই সরানো যায় যখন সংসদে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট পাস করানো হবে। কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু দেশের সংসদ ভেঙে দিয়েছিলেন। ফলে সেটা আর সম্ভব নয়। তাই বিকল্প পথ হিসেবে, দ্রুত জুলাই সনদ ঘোষণা করে, সংবিধানকে বাতিল করা। তারপরই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নিয়োগ ও উপদেষ্টা মণ্ডলীতে রদবদল করে একটা জাতীয় সরকার গঠন করা। আর সেটা করার অন্যতম কারণ হিসেবে বৃহত্তর জনগণের আকাঙ্খাকে তুলে ধরা। অন্যদিকে ভারতে নির্বাসনে থেকেও শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের আভাস দিচ্ছেন তিনি চট করে বাংলাদেশে ফিরবেন। এ অবস্থা চলতে পারে না। যা ছাত্রনেতা থেকে শুরু করে ইউনূস সরকারের অনেকেরই মাথাব্যাথার কারণ। ফলে জুলাই সনদ ঘোষণা করে দ্রুত বাংলাদেশের সংবিধান পাল্টে ফেলা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

 ভারতেই কেন ভেঙে ফেলা হচ্ছে ব্রিটিশ এফ-৩৫ ফাইটার জেট? সর্বাধুনিক এই যুদ্ধবিমানের সিক্রেট চুরি গেল!

Next Post

“জুলাই সন্ত্রাসী”-দের বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে জনতা ঘনিয়ে আসছে সে দিন…

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
“জুলাই সন্ত্রাসী”-দের বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে জনতা ঘনিয়ে আসছে সে দিন…

“জুলাই সন্ত্রাসী”-দের বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে জনতা ঘনিয়ে আসছে সে দিন...

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি