• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ফের নিশানায় টিউলিপ! হাস্যকর অভিযোগ এনে হাসিনার বোনঝিকে আক্রমণ

ফের নিশানায় টিউলিপ! হাস্যকর অভিযোগ এনে হাসিনার বোনঝিকে আক্রমণ

administrator by administrator
12 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। বিগত এক বছরে শুধুই অভিযোগের পাহাড় জমেছে। কিন্তু সেই অভিযোগের নিরীখে তথ্যপ্রমান দিতে পারেনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। আগস্ট থেকে পরবর্তী আট মাসে রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী মিলিয়ে মোট ৯২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে৷  তবে জানা যাচ্ছে, সব মামলা বা অভিযোগ অন্তর্বর্তী সরকারের সময়ের নয়, বিগত সরকারের সময়ের অভিযোগও আছে৷ এই সময়ে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ছয়টি মামলায় চার্জশিট দিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি শেখ হাসিনা পরিবারের বাইরে আরো তিনটি বড় মামলায় চার্জশিট হয়েছে বলে জানা গিয়েছে৷

 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানার বিরুদ্ধে এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে বড় মাপের দুর্নীতির অভিযোগ রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দের মামলায় শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা-সহ ২৩ জনের বিরুদ্ধে ছয়টি চার্জশিট দাখিল করা হয়েছে গত ১১ মার্চ৷ এই চার্জশিটে শেখ হাসিনা ছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে আছেন শেখ রেহানা, সজীব ওয়ারজদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল৷ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনের মতো ব্যক্তিরা। কিন্তু সম্প্রতি যাকে নিয়ে আন্তর্জাতিক মহলেও বিতর্কের ঝড় উঠেছে, সেই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও চার্জশিটে তাঁর নাম নেই। অথচ, ব্রিটেনের নাগরিক এবং সেই দেশের সাংসদ সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে হইচই বাঁধিয়ে দিয়েছে মুহাম্মদ ইউনূসের সরকার। তবে টিউলিপের পাল্টা আইনি নোটিশের পর পুরো চুপ করে গিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন।

সম্প্রতি আরেকটি ইস্যুতে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি টিউলিপ সিদ্দিককে ফের নিশানা করতে শুরু করেছে। বাংলাদেশের নখ-দন্তহীন একাধিক সংবাদ মাধ্যমের হেডলাইন হল, “ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারী গ্রুপকে নিষিদ্ধে পার্লামেন্টে ভোট দিয়েছেন টিউলিপ”। আসলে ব্রিটিশ পার্লামেন্টে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে এক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে ভোটাভুটি হয়েছিল। তাতে ব্রিটেনের ৩৮৫ জন সাংসদ নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেন, বিপক্ষে পড়ে মাত্র ২৬টি ভোট। কয়েকজন ভোটদানে বিরত ছিলেন বলে জানা যায়। শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক দীর্ঘ সময় ধরেই ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। তিনি বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির অন্যতম নেত্রীও বটে। ফলে তিনি সরকার পক্ষে ভোট দেবেন এটাই তো স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের সংবাদপত্রগুলি লিখছে,  বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার কারণে তারা সংগঠনটিকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন।

এমনিতেই বাংলাদেশের সংবাদমাধ্যমকে ক্রমাগত হুমকির মুখে কাজ করতে হচ্ছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক হাসনাত আবদুল্লা তো প্রায়ই নিয়ম করে সাংবাদিক বা সংবাদ মাধ্যমকে প্রকাশ্যে হুমকি দিয়ে চলেছেন। সম্প্রতি তাঁর এমনই এক প্রকাশ্য হুমকি নিয়ে প্রতিবাদও হয় ঢাকা প্রেস ক্লাবে। কিন্তু প্রশ্ন হল, ব্রিটিশ নাগরিক ও সাংসদ তখা সে দেশের সাবেক মন্ত্রী টিউলিপের সঙ্গে বাংলাদেশের যোগ বলতে শুধু তিনি শেখ হাসিনার বোনঝি। তাঁকে প্রথমে দুর্নীতির দায়ে ফাঁসানোর চেষ্টা করা হল। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের আভ্যন্তরীণ তদন্তেও সেরকম কোনও দুর্নীতির প্রমান পাওয়া যায়নি। এরপর টিউলিপ মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় খোলা চিঠি দিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধ জানান। এমনকি দুদকের চেয়ারম্যানকেও তাঁর সঙ্গে মুখোমুথি বসানোর দাবি জানান। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা টিউলিপের সেই আর্জি এড়িয়ে যান। এবার ফিলিস্তিনের পক্ষে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে কেন তিনি সমর্থন দিলেন না, এরকম অহেতুক প্রসঙ্গ টেনে টিউলিপের নামে বিরূপ প্রচার করার চেষ্টায় বাংলাদেশের প্রেস উইং। যদিও টিউলিপের তরফে এখনও কোনও মন্তব্য সামনে আসেনি।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHSheikh Hasinatulip siddiq
Previous Post

তূর্কিকে বাংলাদেশে ডেকে “বাঁশ” নিচ্ছেন ইউনূস? চরম ক্ষেপলেন মোদি-ডোভাল

Next Post

২০২৪ সালে বাংলাদেশে কোনও যুদ্ধই হয়নি, তাই হাসিনাও যুদ্ধাপরাধী নন

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০২৪ সালে বাংলাদেশে কোনও যুদ্ধই হয়নি,  তাই হাসিনাও যুদ্ধাপরাধী নন

২০২৪ সালে বাংলাদেশে কোনও যুদ্ধই হয়নি, তাই হাসিনাও যুদ্ধাপরাধী নন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি