• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইন্ডিয়ান নেভির হুঁশিয়ারি, ওয়াকার-চুপ্পুর জোট! ইউনূসের রাতের ঘুম উড়ছে

ইন্ডিয়ান নেভির হুঁশিয়ারি, ওয়াকার-চুপ্পুর জোট! ইউনূসের রাতের ঘুম উড়ছে

Raja Majumder by Raja Majumder
7 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নিজেকে কার্যত রাষ্ট্রপতি ভবন বা গণভবনে বন্দী করে রেখেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। এর মধ্যে দু-বার তাঁকে গণভবনের বাইরে দেখা গিয়েছিল বিজয় দিবস ও ভাষা শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময়ে। উল্লেখ্য, সেই দু-বারই বাংলাদেশের রাষ্ট্রপতিকে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। অজ্ঞাতকুলশীল ভুঁইফোর কয়েকটি সংগঠন এই বিক্ষোভ দেখালেও তা আসলে ছাত্র নেতাদের কারসাজি সেটা সবাই জানেন। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

 

তাঁর বিরুদ্ধেও ক্রমাগত ষড়যন্ত্র করে চলেছেন ইউনুস বাহিনী। বিগত ১০ মাসে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে অন্তত দুবার সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, এবং এর পিছনে যে মোঃ ইউনুস ও তার সহযোগীদের হাত রয়েছে সেটাও স্পষ্ট। ওয়াকিবহাল মহল বলছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মুহাম্মদ ইউনুস কোনও ভাবেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে সরাতে পারবেন না। ফলে তাঁদের সরাতে হলে অন্য পথ অবলম্বন করতে হবে। আর সেই অন্য পথ তাঁরা বেশ কয়েকবার প্রয়োগ করেছে। কিন্তু ফল হয়নি। তাই শেখ হাসিনার আমলে নিয়োগ হওয়া এই দুই গলার কাঁটা এখনও বিঁধে আছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে।

গত সোমবার ঢাকা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। সেখানে তাঁকে রাষ্ট্রপতি গার্ড অফ ওনার দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও। সেখানে বেশ তাৎপর্যপূর্ণ ভাষণও দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। এই ঘটনা এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয়। কারণ, যখন মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় নাগরিক পার্টি, জামাতের মতো রাজনৈতিক দলগুলি দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে তৎপর, তখন রাষ্ট্রপতির ওপরেই আস্থা রেখে এক বিশেষ বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সেটা হল, এখনও রাষ্ট্রপতি বাংলাদেশের সাংবিধানিক প্রধান এবং তাঁর মর্যাদা ক্ষুন্ন হতে দেবে না বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশে যখন সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জোট নিয়ে চর্চা চলছে, তখন ভারতে চর্চা চলছে ভারতীয় নৌসেনার একটি টুইট নিয়ে। যা বাংলাদেশের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ভারতীয় নৌ বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা ইস্টার্ন  নাভাল কমান্ড এক ট্যুইটে নৌসেনার সকল বিভাগকে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। যা এই মুহূর্তে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। বঙ্গোপসাগরে কী তাহলে বড় কোনও পরিস্থিতি সৃষ্টি হতে পারে? এই প্রশ্নটাই ভাবাচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। কারণ ইস্টার্ন নাভাল কমান্ড যে বিবৃতি দিয়েছে, তাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ রয়েছে, পাশাপাশি পূর্ব দিকে মুখ করা কয়েকটি যুদ্ধজাহাজের ছবিও রয়েছে ওই ট্যুইটে। এই যুদ্ধজাহাজগুলির মধ্যে ডেস্ট্রয়ার, ফ্রিগেট শ্রেনির অত্যাধুনিক জাহাজ রয়েছে। যেখানে ব্রহ্মস মিসাইল রাখা থাকে। কেন আচমকা এই ধরণের মেসেজ দিল ভারতীয় নৌসেনা? চলছে চর্চা।

জানা যাচ্ছে, ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলির কাছে খবর এসেছে, পূর্ব উপকূলে এবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। বিশেষ করে, বঙ্গোপসাগরের খাড়িগুলি জঙ্গিদের লুকিয়ে অনুপ্রবেশের জন্য সুবিধাজনক। তাই সুন্দরবন ও সংলগ্ন সাগরে উপকূল রক্ষী বাহিনীকে বাড়তি নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতের গোয়েন্দা এজেন্সিগুলিও বাড়তি সতর্কতা অবলম্বন করছে। কারণ, বাংলাদেশে  এই মুহূর্তে জঙ্গিদের তৎপরতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর নয়া দিল্লি সেই বিষয়ে যথেষ্ট অবগত। ফলে পূর্ব উপকূলে ইস্ট্রান নাভাল কমান্ডের ট্যুইট থেকে বোঝা যায় ভারত বঙ্গোপসাগরে নৌ-অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ দাবি করছেন, বাংলাদেশকে উচিৎ শিক্ষা দিতে চট্টগ্রাম বন্দরকে আংশিক অবরুদ্ধ করা হতে পারে। সেই সঙ্গে উপকূলরক্ষী বাহিনীও তৎপরতা বাড়িয়েছে, যাতে কোনও রকম জঙ্গি অনুপ্রবেশ রোখা যায়। মনে রাখা প্রয়োজন, নরেন্দ্র মোদি সরকারের এখন ঘোষিত নীতিই হল, যে কোনও জঙ্গি কার্যকলাপকেই যুদ্ধের হুমকি হিসেবে দেখা হবে। ফলে বাংলাদেশের কাছেও এটা পরামর্শ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

“হাসিনাকে আগলে রাখতে পারবে না ভারত”, হুঁশিয়ারি বাংলাদেশের

Next Post

অযোগ্য চাকরিহারাদের প্রতি কেন সহানুভূতিশীল রাজ্য? ধরা পড়ে যাওয়ার ভয়!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
অযোগ্য চাকরিহারাদের প্রতি কেন সহানুভূতিশীল রাজ্য? ধরা পড়ে যাওয়ার ভয়!

অযোগ্য চাকরিহারাদের প্রতি কেন সহানুভূতিশীল রাজ্য? ধরা পড়ে যাওয়ার ভয়!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি