• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাক সফর ট্রাম্প, প্রেসিডেন্ট পদে আসিম মুনির! অগাস্টেই ভারত আক্রমণের ছক কষছে পাকিস্তান?

পাক সফর ট্রাম্প, প্রেসিডেন্ট পদে আসিম মুনির! অগাস্টেই ভারত আক্রমণের ছক কষছে পাকিস্তান?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
66
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গায়ে মানে না আপনি মোড়ল। গত মাস থেকে ভারত-পাক সংঘর্ষ থামানোর কৃতিত্ব অন্তব্য ২২ বার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত সরকারের তরফে এটা নিয়ে কোনও দাবি নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কিংবা ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি বারবার ট্রাম্পের সেই দাবি নস্যাৎ করেছেন। কিন্তু কোনও মতেই থামানো যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পকে। তিনি তাঁর জায়গায় স্থির। এবার জানা যাচ্ছে ট্রাম্প আগামী সেপ্টেম্বরে ইসলামাবাদ সফরে আসছেন। পাকিস্তানের দুটি সংবাদমাধ্যম এবং সংবাদ সংস্থা রয়টার্স এই দাবি করছে। যদিও পাকিস্তান বা আমেরিকা, সরকারিভাবে ডোনাল্ড ট্রাম্পের এই সফরের বিষয়ে কোনও ঘোষণা এখনও পর্যন্ত করেনি। এরমধ্যেই ফের বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে পারে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। আন্তর্জাতিক মহলের গুঞ্জন, ফের পাকিস্তানের রাশ ধরবে সেনা! প্রেসিডেন্ট পদে বসতে পারেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। যিনি ভারতের সঙ্গে চার দিনের যুদ্ধে হারার পর নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছেন।

ADVERTISEMENT

একটা কথা স্পষ্ট, পাকিস্তান আছে পাকিস্তানেই। সম্প্রতি পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও প্রেসিডেন্ট আসিফ জারদারির মধ্যে একটি বৈঠক হয়েছে। তারপরই পাকিস্তানে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। বিগত পাক সেনাপ্রধানের পথ ধরেই এবার জেনারেল আসিম মুনির পাকিস্তানের প্রেসিডেন্ট পদে বসতে পারেন বলেই খবর। যদিও এই জল্পনা নতুন নয়, বিগত দুই মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার এই গুঞ্জন শোনা গেল পাকিস্তানে। জানা যাচ্ছে, গত মঙ্গলবার শরিফের বাসভবনে ফের যেতে দেখা যায় পাক সেনাপ্রধানকে। তিনি পাক প্রথানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এর পরই জানা যায়, এবার জারদারি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন পাক সেনাপ্রধান। এবার পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারপরেই পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে সরিয়ে তাঁর কুর্সি দখল করতে চলেছেন সেনাপ্রধান আসিম মুনির। এই গুঞ্জন কিন্তু কিছুতেই থামছে না।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এই গুঞ্জনকে উড়িয়ে দিতে নারাজ। কারণ, এই ধরণের ঘটনা পাকিস্তানে বহুবার ঘটেছে। শেষ উদারহণ অবশ্যই পারভেজ মুশারফ। তিনিও সেনাপ্রধানের পদ থেকে পাক প্রেসিডেন্ট হয়েছিলেন। এবার আসিম মুনিরের পালা হতেই পারে। কিন্তু গত এপ্রিল মাসের ২২ তারিখে পহেলগাঁও সন্ত্রাসী হামলার আগে জেনারেল আসিম মুনিরের উস্কানিমূলক বক্তৃতা এবং সরাসরি চ্যালেঞ্জের পরও মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পাকিস্তানকে সমর্থন করে চলেছে সেটা ওয়াকিবহাল মহলকে আশ্চর্ষ করে চলেছে। এবারও জানা যাচ্ছে, প্রায় দুই দশক পর কোনও মার্কিন প্রেসিডেন্ট ইসলামাবাদ সফর করবেন। এর আগে ২০০৬ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তানে গিয়েছিলেন। এবার আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। যিনি আবার বারবার দাবি করছেন পাকিস্তান খুবই সুন্দর একটি রাষ্ট্র। তিনি গত মাসে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়ে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজ করিয়েছেন। কূটনৈতিক মহলের মতে, বারবার ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যের কথা বলে দাবি করে যাচ্ছেন তিনিই নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামিয়েছিলেন। যদিও মজার বিষয় হল, ভারত এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি সাক্ষর করেনি। তবে ভারতীয় সময় বৃহস্পতিবার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ফের বড়সড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, ভারতের বাজারে আরও বেশি করে নাগাল পেতে চলেছে আমেরিকা। কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার সঙ্গে এই মর্মে আমেরিকার চুক্তি হয়েছে। ভারতও সেইভাবেই চুক্তি করতে চলেছে। তবে কূটনৈতিক মহলের মতে, ডোনাল্ড ট্রাম্প যে ভাবে রোজ মিথ্যা কথা বলছেন, তাতে ভারত নিজের স্বার্থ ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করবে বলে মনে হয় না। সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সামনে রেখে ভারতকে চাপ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু নরেন্দ্র মোদি কি সেটা মানবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ভারতে হাসিনাকে ফেরানোর বৈঠক। আওয়ামী লীগের ক্ষমতা দেখল গোপালগঞ্জ। ছাত্রদের মঞ্চ ভাঙচুর

Next Post

হাঁটু সমান কাঁদা পেরিয়ে যেতে হয় শ্মশান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাঁটু সমান কাঁদা পেরিয়ে যেতে হয় শ্মশান

হাঁটু সমান কাঁদা পেরিয়ে যেতে হয় শ্মশান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি