• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গোয়েন্দা রিপোর্টকে পাত্তা না দিয়েই দেশ ছাড়তে হয়, এবার দাবি, হাসিনা সরকারের মন্ত্রী হাছানের

গোয়েন্দা রিপোর্টকে পাত্তা না দিয়েই দেশ ছাড়তে হয়, এবার দাবি, হাসিনা সরকারের মন্ত্রী হাছানের

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
67
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

জটিল পরিস্থিতিতে দল নয়, পুলিশ-সেনাবাহিনীর উপর নির্ভর করে অত্যন্ত ভুল করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেই সেনা ও পুলিশের গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেষ পর্যন্ত তাঁকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এমন অভিমত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছিলো। এবার তাতে শীলমোহর দিলেন সাবেক শেখ হাসিনা সরকারের বিদেশমন্ত্রী হাছান মাহমুদ। কলকাতায় বসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাদিনা ঘনিষ্ট এই আওয়ামী লীগ নেতা আক্ষেপ করেছেন।

ADVERTISEMENT

বাংলাদেশের সাবেক বিদেশমন্ত্রী হাছান মাহমুদের রাজনৈতিক পরিচয় তিনি আওয়ামি লিগের যুগ্ম-সাধারণ সম্পাদক। যে আওয়ামি লীগকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। বর্তমান পরিস্থিতিতে তাঁরা কিভাবে ভোটে লড়বেন? কিভাবেই বা আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের মাটিতে তাঁদের হারানো জমি উদ্ধার করবে? এই প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদকের চোয়াল শক্ত হয়ে ওঠে। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী দলের প্রতিটি কর্মীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন। তাঁর নির্দেশমতোই সংগঠনের কাজ চলছে। সংগঠন মজবুত করার কাজ চলছে। আমি আশাবাদী সঠিক সময়ই আমরা আবার নিজেদের স্বমহিমায় তুলে ধরতে পারব, বক্তব্য হাছানের। যদিও তিনি স্বীকার করেন, এই মুহূর্তে আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কঠিন। কারণ মুহাম্মদ ইউনূসের সরকার আওয়ামীলীগের বহু নেতা-কর্মীকে একাধিক মামলায় ফাঁসিয়ে জেলে পুরে রেখেছে।পাশাপাশি আওয়ামি লীগের অনেক কর্মী-নেতারা দেশের বাইরে আছেন আত্মরক্ষার জন্য। তবুও পরিস্থিতি বদলাবে বলেই আশাবাদী বাংলাদেশের সাবেক বিদেশমন্ত্রী হাছান মাহমুদের।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আওয়ামি লিগের যুগ্ম-সাধারণ সম্পাদকের অভিযোগ, “এখন দেশে ভয়ংকর অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আইনের শাসন একেবারেই নেই। তাঁর প্রশ্ন, কোথাও শুনেছেন দেশের মানুষ ও পুলিশকর্মীকে খুন করে প্রকাশ্য রাস্তায় ঝুলিয়ে রাখা হচ্ছে? এটা একমাত্র প্রথম তালিবানি আমলেই হয়েছিল আফগানিস্তানে। বাংলাদেশে এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে। তাঁর অনুযোগ, এটা করা হচ্ছে দেশকে কট্টরপন্থী ইসলামিকদের হাতে তুলে দিতে। আওয়ামী লীগ নেতার অভিযোগ, “বাংলাদেশে এখন ভয়ংকর অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আইনের শাসন একেবারে শেষ হয়ে গিয়েছে। জঙ্গিদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। আসলে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার তৈরি করার কোনও সদিচ্ছাই নেই এই অন্তর্বর্তী সরকারের। তাই তাঁরা দেশের সংবিধানটাই পাল্টে দিতে চাইছে।

বর্তমান বাংলাদেশের সংবিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারটাই অবৈধ। কারণ এটা কোন নির্বাচিত সরকার নয়। তাঁরা কীভাবে সংবিধান পরিবর্তনের কথা বলে? প্রশ্ন বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রীর। তাঁর দাবি, আসলে মুহাম্মদ ইউনূস যে করেই হোক ক্ষমতা ধরে রাখতে চান। সে জন্যই জুলাই সনদের নাম করে একটা জোরজুলুম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। এটা বাংলাদেশের জনগণ মেনে নেবেন না বলেই প্রত্যয়ী হাছান মাহমুদ।

গোটা বাংলাদেশেই এই মুহূর্তে চর্চার একমাত্র বিষয় গোপালগঞ্জ। যেখানে সাধারণ মানুষের প্রতিরোধে পিছু হটতে হয়েছে মুহাম্মদ ইউনূসের স্নেহধন্য জাতীয় নাগরিক পার্টির নেতাদের। রীতিমতো তারা আর্মির সাঁজোয়া গাড়ির ভিতর ঢুকে গোপালগঞ্জ ছেড়ে পালিয়ে আসেন। যদিও বুধবার গোপালগঞ্জের অনভিপ্রেত ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে শেষ পর্যন্ত খবর। এই চারজনই আওয়ামী লীগ সমর্থক বলেই জানা যাচ্ছে, যারা শেখ মুজিবুর রহমানের মাজার বা কবর রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। শেখ হাসিনার প্রাক্তন মন্ত্রী জানালেন, আগেও একাধিকবার দলের তরফ থেকে স্পষ্ট করা হয়েছিল। আজ আমিও বলছি। সে দিন যদি শেখ হাসিনা চাইতেন, ক্ষমতা ধরে রাখতে পারতেন। তাতে হয়তো রক্তপাত হত। তিনি সেটা চাননি বলেই ক্ষমতা ছেড়ে, দেশ ছেড়ে চলে এসেছেন। হাসিনা জমানার বিদেশমন্ত্রীর কথায়, বিদেশি শক্তির হাত ধরে তো আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল। এটা আজ গোটা বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে বিদেশি শক্তি এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের মদতে কিছু ছাত্রকে সামনে রেখে লুঠপাট চালানো হয়েছিল। কিন্তু আমরা নিজেদের ক্ষমতায় দেশে ফিরবো, কোনও বিদেশি রাষ্ট্রের হাত ধরে নয়, স্পষ্ট দাবি হাছান মাহমুদের। তাঁর সতর্কতা, “আমাদের ভদ্রতাকে অনেকে দুর্বলতা মনে করতে শুরু করেছেন। মনে রাখবেন, আজও গোপালগঞ্জে মানুষ আওয়ামি লিগের সমর্থনে পথে নেমেছেন। শুধু গোপালগঞ্জ নয়। একে একে মানুষ মুখ খুলছেন। এটা দেওয়াল লিখন, যদি মুহাম্মদ ইউনূস ও তাঁর দোসররা বুঝতে পারেন ভালো, নাহলে আরও ভালো। ভয়ানক এক পরিণতি তাঁদের জন্য অপেক্ষা করছে। আওয়ামী লীগ নেতার দাবি, যে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা হয়েছিল, সেটা আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যাচ্ছে। দেশের মানুষ আজও শেখ হাসিনাকেই ক্ষমতায় চান।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাঁটু সমান কাঁদা পেরিয়ে যেতে হয় শ্মশান

Next Post

২৬ বাংলাদেশী আটক। সেভেন সিস্টার্সে ভয়ানক অ্যাকশন ভারতীয় সেনার। ইউনূসকে ক্ষমতা দেখাল অজিত ডোভাল

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
85
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
48
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
58
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
37
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২৬ বাংলাদেশী আটক।  সেভেন সিস্টার্সে ভয়ানক অ্যাকশন ভারতীয় সেনার।  ইউনূসকে ক্ষমতা দেখাল অজিত ডোভাল

২৬ বাংলাদেশী আটক। সেভেন সিস্টার্সে ভয়ানক অ্যাকশন ভারতীয় সেনার। ইউনূসকে ক্ষমতা দেখাল অজিত ডোভাল

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি