• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
“দেখুন না কী হয়”! একুশে মঞ্চের জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ…

“দেখুন না কী হয়”! একুশে মঞ্চের জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ…

administrator by administrator
11 months ago
in কলকাতা, রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
50
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আগামী একুশে জুলাই তৃণমূলের সভামঞ্চে কি দিলীপ ঘোষকে দেখা যাবে? বাংলার রাজনৈতিক আঙ্গনে এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি খুরপাক খাচ্ছে। বিশেষ করে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি। তবে তাঁকে দিল্লি তলব করা হয়েছিল। যা নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। শনিবার দিল্লি থেকে ফিরে কি বললেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি?
একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষের পথে। ইতিমধ্যেই দূরের জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। তাঁদের জন্য হাওড়া ও কলকাতার কয়েকটি জায়গায় থাকা-খাওয়ার এলাহী আয়োজন করেছে শাসকদল। যদিও প্রতি বছর তৃণমূল কংগ্রেস এই সমাবেশের আয়োজন করে শহীদ স্মরণে, কিন্তু জাঁকজমক ও তোড়জোড়ের অভাব থাকে না। কিন্তু এবারের সমাবেশকে কেন্দ্র করে একটি বাড়তি কৌতুহল রয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। সেটা হল বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে কী দেখা যাবে একুশে জুলাইয়ের মঞ্চে? যাকে কার্যত ব্রাত্য করে রেখেছে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। সদ্য প্রধানমন্ত্রীর সফরেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। বরং তাঁকে দিল্লিতে তলব করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার কলকাতায় ফিরলেন দিলীপ ঘোষ। তবে একুশে জুলাই তিনি কোন মঞ্চে থাকবেন, সেটা নিয়ে নাটকীয়ভাবে একটা রহস্য রেখে দিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। এর আগে তিনি জানিয়েছিলেন একুশে জুলাই কোনও এক মঞ্চে থাকব। সেই থেকেই বারছিল রাজনৈতিক পারদ। শনিবারও তিনি ধোঁয়াশা কাটালেন না। তবে যোগ করলেন, একুশে জুলাই খড়গপুরে হবে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা’। খড়্গপুরের গিরি ময়দান স্টেশন সংলগ্ন কেদারনাথ মন্দিরের কাছে বিভিন্ন সময় রাজনৈতিক হিংসার বলি বঙ্গ বিজেপির দুই শতাধিক কার্যকর্তার প্রতি শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান হবে। সেই মঞ্চেই তিনি থাকতে পারেন বলে দিল্লি থেকে ফিরে জানালেন দিলীপ ঘোষ।

ADVERTISEMENT

আচমকা কেন তাঁকে দিল্লি তলব করা হল, কেনই বা তাঁকে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দেখা গেল না? স্বভাব রসিক দিলীপ ঘোষ জানালেন, পার্টি প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে? আমি গেলাম। গল্প করলাম। সংগঠনের বিষয়ে অনেক কথা হল। ২৬ এর ভোট, সংগঠন, প্রস্তুতি, সব নিয়ে কথা হল। উনি বললেন, রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

তাঁকে দল গুরুত্ব দিচ্ছে নাকি অন্য কোনও কারণে তাঁকে দিল্লিতে ডাকা হয়েছিল, এই প্রশ্নের উত্তরেও পোড় খাওয়া রাজনীতিবিদ দিলীপ ঘোষ বলেন, আমাকে কোথায় বসানো হবে কোথায় রাখা হবে সেটা নিয়ে অস্বস্তি হতে পারত। সেটাই বলছিলাম। আমি তাই ঠিক করলাম যাবো না। তারপর সভাপতি ডাকলেন। আমি দিল্লি চলে গেলাম। তাঁর আরও দাবি, সর্ব ভারতীয় সভাপতি ডেকেছেন মানেই তো ইম্পর্ট্যান্ট। পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই পার্টির সবাইকে মেনে চলতে হবে। এতকিছুর পরও শেষ পাতে রহস্য জিইয়ে রেখে দিলীপ ঘোষ বলে গেলেন, ২১ তারিখ তো চলে যায়নি এখনও। দেখুন না কী হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার আচমকাই দিলীপবাবুকে দিল্লিতে তলব করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বঙ্গ বিজেপির আদিপর্বের অন্যতম নেতা দিলীপ ঘোষ দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে বসার পর থেকেই কিছুটা ব্যকফুটে। যদিও শমীক ভট্টাচার্য বঙ্গ বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর তাঁকে ডেকে আলাদা করে বৈঠক করেন। এবার তাঁকে ডাকলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা। দলীয় সূত্রে খবর, বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে নাড্ডা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, এখন থেকে মেপে চলতে হবে এবং সংবাদমাধ্যমে নিয়ন্ত্রিত কথা বলতে হবে। কিন্তু দিলীপ ঘোষ যে তাঁর মতোই চলবেন, সেটা দিল্লি থেকে ফিরেই বুঝিয়ে দিলেন, “দেখুন না কী হয়”!

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

গোপালগঞ্জে গুলি চালানোর ঘটনায় অভিযোগের তির এই পাঁচ সেনা কর্তার দিকে

Next Post

নজরে গোপালগঞ্জ, চরম হুশিয়ারি ভারতের! “কি হয় কি হয়” চিন্তায় ইউনূস

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by administrator
March 20, 2026
0
31
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
37
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by administrator
November 27, 2025
0
27
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
40
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by administrator
October 31, 2025
0
45
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by administrator
October 30, 2025
0
20
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by administrator
October 30, 2025
0
20
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
24
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by administrator
October 27, 2025
0
12
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
18
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more
Next Post
নজরে গোপালগঞ্জ, চরম হুশিয়ারি ভারতের! “কি হয় কি হয়” চিন্তায় ইউনূস

নজরে গোপালগঞ্জ, চরম হুশিয়ারি ভারতের! "কি হয় কি হয়" চিন্তায় ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি