• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গোপালগঞ্জে গুলি চালানোর ঘটনায় অভিযোগের তির এই পাঁচ সেনা কর্তার দিকে

গোপালগঞ্জে গুলি চালানোর ঘটনায় অভিযোগের তির এই পাঁচ সেনা কর্তার দিকে

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
34
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের স্থপতি শেখ মুজিবর রহমানের মাজার রয়েছে গোপালগঞ্জে। বাংলাদেশের এই জেলা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। সেই গোপালগঞ্জ আজ উত্তপ্ত। গত বুধবার থেকে এককাট্টা গোপালগঞ্জ কার্যত রুখে দাঁড়িয়েছিল একদল নব্য নেতা হওয়া কট্টর ইসলামিক মনোভাবের ছাত্রদের বিরুদ্ধে। গোপালগঞ্জের বাসিন্দারা আগেই ঘোষণা করেছিল তাঁরা কোনও ভাবেই বঙ্গবন্ধুর মাজার বা স্মৃতিসৌধ ধ্বংস হতে দেবেন না, প্রয়োজনে প্রাণ দিয়ে বাঁচাবেন বঙ্গবন্ধুর শেষ স্মৃতি। হ্যাঁ, প্রাণ তাঁরা দিয়েছেন। সেই সঙ্গে এমন তাড়া দিয়েছেন এনসিপি নামক জঙ্গি জিহাদি ভাবধারার রাজনৈতিক দলের নেতাদের যে তাঁরা একটি সেনা ট্যাঙ্কের ভিতর লুকিয়ে পালায়। সবমিলিয়ে পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

ADVERTISEMENT

গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে যে একজন সেনা অফিসার তার সৈন্যদের রাইফেল দিয়ে গুলি চালানোর জন্য মৌখিকভাবে নির্দেশ দিচ্ছেন। অজ্ঞাতপরিচয় ওই সেনা অফিসার “দাঁড়িয়ে সরাসরি গুলি করতে” নির্দেশ দিলেন এরপরই কিছু দূরে জড়ো হওয়া জনতার দিকে কয়েক রাউন্ড গুলি চালাতে দেখা যায় সেনাবাহিনীর জওয়ানদের। প্রাণ গিয়েছে পাঁচ জনের। অন্য একটি ভিডিও প্রমাণে আরও দেখা গেছে যে, গোপালগঞ্জের এক যুবক দীপ্ত সাহাকে। যাকে কমপক্ষে ছয় থেকে সাতজন সৈন্য রাস্তায় টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। সে হিন্দু না মুসলিম সেটা জানার জন্য ওই যুবকের প্যান্ট টেনে নামানো হচ্ছে। ঠিক যেমনটা হয়েছিল ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার সময়। তবে পার্থক্য হল, পহেলগাঁওয়ে হামলা করেছিল জঙ্গিবাহিনী আর বাংলাদেশের গোপালগঞ্জে এই কাজটা করেছে সেনাবাহিনীর জওয়ানরা। প্রশ্ন উঠছে, গোপালগঞ্জে সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ কে দিল?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সূত্রের খবর অনুযায়ী গোপালগঞ্জে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠছে। এরমধ্যে অন্যতম যশোরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ব্রিগেডের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি স্বয়ং স্থানীয় বাসিন্দা এবং আওয়ামী লীগ কর্মীদের উপর গুলি চালানোর অনুমতি দিয়েছিলেন বলেই জানা যাচ্ছে। পাশাপাশি ওই একই ইউনিটের দুইজন ব্রিগেডিয়ার, একজন লেফটেন্যান্ট কর্নেল এবং দুই মেজরের নামও উঠে আসছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গোপালগঞ্জে হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কেউই কোনও দুঃখ প্রকাশ করেননি।

তবে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে জারি করা এক বিবৃতি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। তাতে আওয়ামীলীগ সমর্থকদের সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। ফলে সেনাবাহিনীর উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠছে। ওয়াকিবহাল মহলের মতে, গোপালগঞ্জের গুলি চালনার ঘটনা মানবতাবিরোধী শুধু নয়, বাংলাদেশের সংবিধান বিরোধীও। বাংলাদেশ দণ্ডবিধির ৯৯ ধারায় স্পষ্টভাবে বলা আছে যে, কোন কোন শর্তে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না এবং এই ধরনের পদক্ষেপের ন্যায্যতা প্রমাণের জন্য কোনও যুক্তিও গ্রহণ করা যাবে না। গোপালগঞ্জের গুলিবর্ষণ সেই ধারা লঙ্ঘন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের সৈন্যরা নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে কমপক্ষে পাঁচজনকে হত্যা করার অনেক পরে, আন্তঃবাহিনী জনসংযোগ দফতর একটি দুর্বল বিবৃতি জারি করে মুখ রক্ষার চেষ্টা করেছে। আর সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওয়াকার উজ জামানের নীরবতা আরও রহস্য তৈরি করছে। কারণ, বুধবারের পরবর্তী সময়ের অভিযোগগুলি আরও মারাত্মক। গোপালগঞ্জের বাসিন্দাদের দাবি, মৃতদের দেহের ময়নাতদন্ত না করেই জোর করে কবরস্থ করতে বাধ্য করেছে সেনাবাহিনী। এমনকি, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া, জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। জওয়ানরা হুমকি দিচ্ছেন, আওয়ামী লীগ করা যাবে না, নাহলে শাস্তি পেতে হবে। এর দায় একদিন নিতেই হবে জেনারেল ওয়াকারকে, হুমকি দিচ্ছে আওয়ামী লীগ ও গোপালগঞ্জবাসীদের একাংশ। তাঁরা আরও বড় প্রতিরোধের জন্য তৈরি আছেন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভয়ানক চাপে সেনাপ্রধান ওয়াকার। ভারতকে মানাতে খলিলুরের ভরসা অজিত ডোভাল। উড়ে এল কড়া হুঁশিয়ারি

Next Post

“দেখুন না কী হয়”! একুশে মঞ্চের জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ…

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
52
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
77
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
“দেখুন না কী হয়”! একুশে মঞ্চের জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ…

“দেখুন না কী হয়”! একুশে মঞ্চের জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ...

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি