• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নজরে গোপালগঞ্জ, চরম হুশিয়ারি ভারতের! “কি হয় কি হয়” চিন্তায় ইউনূস

নজরে গোপালগঞ্জ, চরম হুশিয়ারি ভারতের! “কি হয় কি হয়” চিন্তায় ইউনূস

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
45
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গোপালগঞ্জের ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল ভারতের বিদেশমন্ত্রক। পাশাপাশি ঢাকাকে ভারত-বাংলাদেশের বহুস্তরীয় সম্পর্কের কথা আরও একবার স্মরণ করিয়ে দিল নয়া দিল্লি। কূটনৈতিক মহলের মতে, গোপালগঞ্জের হিংসা নিয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খুবই সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন, কিন্তু সময়ের নিরীখে তা খুবই তাৎপর্যপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধানও এদিন প্রকাশ্য এক অনুষ্ঠানে ভাষণ দিলেন, কিন্তু তাঁর মুখে গোপালগঞ্জের প্রসঙ্গ আসেনি। এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টাও গোপালগঞ্জ নিয়ে মুখ খোলেননি, বা দুঃখপ্রকাশ করেননি। তবে জানা যাচ্ছে, মুজিব-হাসিনা আবেগ দমনে এবার বাংলাদেশে ‘গোপালগঞ্জ’ জেলাটাই বিলোপের ভাবনা-চিন্তা শুরু করেছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।

ADVERTISEMENT

ঢাকা ডিভিশনের অন্তর্গত গোপালগঞ্জ হল বাংলাদেশের একটি জেলা। আর গোপালগঞ্জের একটি উপজেলা হল টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মস্থান হওয়ায় বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জুড়ে আছে এই জেলা ও উপজেলার নাম। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক ভিটে, সেখানেই তাঁর সমাধি। অন্যদিকে টুঙ্গিপাড়া আবার শেখ হাসিনারও জন্মস্থান। তাই সচেতনভাবেই এনসিপি নেতারা গোপালগঞ্জে “জুলাই পদযাত্রা” কর্মসূচিকে ঘুরিয়ে দিয়ে মার্চ ফর গোপালগঞ্জ নাম দিয়েছিল। জানা যাচ্ছে, এনসিপি নেতাদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বঙ্গবন্ধুর মাজার ভাঙার ডাক দিয়ে বসেছিলেন। যা নিয়ে গোপালগঞ্জবাসী ক্ষেপে যান। মূল অশান্তির সুত্রপাত এখানেই। কিন্তু সেনাবাহিনী কেন গুলি চালালো গোপালগঞ্জে? যার জবাব স্পষ্ট করে দেয়নি বাংলাদেশ সেনাবাহিনী। তবে বাংলাদেশ সেনার আইএসপিআর যে বিবৃতি দিয়েছে তাতে আওয়ামী লীগ সমর্থক এবং গোপালগঞ্জবাসীদের একটা অংশকে সরাসরি সন্ত্রাসী বলা হয়েছে। যে হেতু ওই বিবৃতি জারি করেছে সেনাবাহিনীর আন্তঃ জনসংযোগ পরিদফতর, তাই ধরেই নেওয়া যায় তাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সম্মতি ছিল। শনিবার একটি অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ভাষণ দিয়েছেন, তাতে তিনি বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না। মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন সেনাপ্রধান।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আশ্চর্যের বিষয় হল, গোপালগঞ্জে নিরীহ এবং নিরস্ত্র স্থানীয় বাসিন্দা এবং আওয়ামী লীগ সমর্থকদের উপর নির্বিচারে গুলি চালানোর যে অভিযোগ বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে উঠেছে, তা নিয়ে কোনও সাফাইও দিলেন না সেনাপ্রধান। এটা রাজনৈতিক মহলকে ভাবাচ্ছে। সর্বভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, গোপালগঞ্জের ঘটনা নিয়ে প্রবল চাপে পড়েছেন সেনাপ্রধান। তিনি ঘটনার পরই ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে সময় দেননি ভারতের সেনাপ্রধান। এমনকি বাংলাদেশের তরফেও নয়া দিল্লির সঙ্গে যোগাযোগ করে এই ঘটনা নিয়ে কিছু বার্তা দেওয়ার চেষ্টা হয়। কিন্তু দিল্লি তাতে আমল দেয়নি। কিন্তু গোপালগঞ্জের ঘটনা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন। ওই প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের অঞ্চলের সব ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নেওয়া হয়। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।

রণধীর জয়সওয়ালের শেষের লাইনটিকে যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখছেন কূটনৈতিক মহলের একাংশ। ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, ভারত কি ব্যবস্থা নিতে পারে বাংলাদেশে! যদিও বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য একটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমরা বারবার বলেছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা এমন নির্বাচনকে স্বাগত জানাই; যা গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে এতে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ, ভারত যে আওয়ামী লীগকে নিয়েই বাংলাদেশে নির্বাচন চাইছে, আরও একবার স্মরণ করিয়ে দিল বিদেশ মন্ত্রক। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি ভারতের প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছে? বিশেষজ্ঞমহল মনে করছে, এর উত্তর হল-“না”। জানা যাচ্ছে, জামাত-বিএনপি-এনসিপির দাবি গোপালগঞ্জ জেলাকেই বিলুপ্ত করার। অর্থাৎ গোপালগঞ্জ আর জেলা হিসেবে চিহ্নিত যাতে না হয়, তার ব্যবস্থা করার দাবি উঠেছে। এবং ইউনূস সরকার সেই দাবি মেনে কাজও শুরু করেছে। কিন্তু রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে এটা হাস্যকর প্রচেষ্টা। কারণ, কাগজে কলমে নাম, অস্তিত্ব বদল করা হলেও মানুষের মন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না।যেমন সরকারিভাবে নিষিদ্ধ ছাত্র লিগ গোপালগঞ্জে সরকারপক্ষকেই রুখে দিয়েছে। এনসিপি ছাত্রনেতাদের প্রাণ হাতে করে সেনাবাহিনীর সাঁজোয়া গাড়িতে ঢুকে পালাতে হয়েছিল।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

“দেখুন না কী হয়”! একুশে মঞ্চের জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ…

Next Post

২৬ এর ভোটের আগেই পশ্চিমবঙ্গ নিয়ে বড় ভাবনায় বিজেপি। মোদির ঘোষণা বেকায়দায় শাসক দল তৃণমূল

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
52
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
77
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২৬ এর ভোটের আগেই পশ্চিমবঙ্গ নিয়ে বড় ভাবনায় বিজেপি। মোদির ঘোষণা বেকায়দায় শাসক দল তৃণমূল

২৬ এর ভোটের আগেই পশ্চিমবঙ্গ নিয়ে বড় ভাবনায় বিজেপি। মোদির ঘোষণা বেকায়দায় শাসক দল তৃণমূল

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি