• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল জানে না প্রশাসন, জানে শুধু এনসিপি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল জানে না প্রশাসন, জানে শুধু এনসিপি

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
55
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। দশতলা এই ভবন থেকেই গোটা দেশে তাঁদের কর্মকাণ্ড চালাতো বাংলাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ। কিন্তু গত বছরের ৫ আগস্টের পর থেকেই কার্যত পরিত্যক্ত অবস্থায় আছে রাজধানীর গুলিস্তানে থাকা আওয়ামী লীগের সেই কেন্দ্রীয় কার্যালয়। যদিও তা আর আগের মতো ঝাঁ চকলকে অবস্থায় নেই। গণঅভ্যুত্থানের পরই আওয়ামী লীগের সেই কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল ছাত্র-জনতা। জানা যায়, এখন সেই ভবনের কিছু অংশ স্থানীয় হকাররা গণ শৌচালয় হিসেবেই ব্যবহার করতেন। এবার জানা যাচ্ছে, সেই ভবন কার্যত দখল করেছে অজ্ঞাতপরিচয় কিছু মানুষ। একটি ভুঁইফোঁর সংস্থার দুটি ব্যানার সেখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন সাফাইকর্মী ওই ভবনের আবর্জনা, রাবিশ পরিস্কারের কাজ করছেন। এই খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। অনেকেরই প্রশ্ন, কে বা কারা আওয়ামী লীগের পরিত্যাক্ত কার্যালয় দখল নিল?

ADVERTISEMENT

‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি বড় ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে। লাল রঙের সেই ব্যানারদুটি বেশ নজর কাড়ছে স্থানীয় মানুষের। ফলে কৌতুহলও বাড়ছে। বৃহস্পতিবার দেখা যায়, ওই ভবনের তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। আবার একতলা ও দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়ে গিয়েছে। অর্থাৎ, রাতারাতি দশ তলা ভবনের তিনটি তলা পরিস্কার করা হয়ে গিয়েছে। ১০ থেকে ১২ জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছেন। তারা বলেছেন, পুরো দশ তলা ভবনটি পরিষ্কার করার ডন্য তাঁদের নিয়োগ করা হয়েছে। কিন্তু যারা এই কাজে যুক্ত তাঁদের দাবি, স্থানীয় সিটি কর্পোরেশনের সহায়তায় স্থানীয় কিছু মানুষ নিজেদের অর্থ দিয়েই এই ভবনটি পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কিন্তু কারা এই কাজটি করছে, সেটা জানে না প্রশাসনও। অথচ স্থানীয় মানুষদের বক্তব্য, সিটি কর্পোরেশন তাঁদের সাহায্য করছে। ওয়াকিবহাল মহলের দাবি, আগের মতো এবারও বেনামে এনসিপি আওয়ামী লীগের সদর কার্যালয় দখল করতে চাইছে। যদিও স্থানীয় পুলিশ ও প্রশাসন এ ব্যাপারে কিছুই নাকি জানে না। তবে কারা দখল করল, কি হবে এখানে? আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে জ্বলজ্বল করছে টকটকে লাল রঙের দুটি ব্যানার। তাতে লেখা ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’। স্থানীয় একজনের অদ্ভুত যুক্তি, গত বছর জুলাই-আগস্টে বাংলাদেশ যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে গর্জে উঠেছিল, সেটা আগামী প্রজন্মকে জানাতে এই ভবনে গবেষণা হবে। যাতে আগামীদিনে বাংলাদেশে কেউ ফ্যাসিবাদী চিন্তাভাবনা করতে ভয় পান।

যদিও আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তবে কেউ কেউ দাবি করেছেন, ছাত্র-জনতাই এই ভবনে কোন তলায় কি হবে সেটা ঠিক করে নেবেন। কেউ কেউ দাবি করছেন, পুরো ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অফিস, শহীদ পরিবারের অফিস করা হবে। কারও আবার দাবি, এই জমি ক্ষমতার জোরে জবরদখল করে এই ভবনটি নির্মান করিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। উল্লেথ্য, ঢাকার গুলিস্তান এলাকায় ১০ তলাবিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ কোটি টাকা ব্যয়ে সেখানে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছিল। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই ভবন ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়ার পর থেকে পরিত্যাক্ত অবস্থাতেই ছিল। অর্থাৎ এটা এখন নিয়ম অনুযায়ী সরকারি সম্পত্তি হওয়া উচিৎ। কিন্তু অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি ব্যানার লাগিয়ে দশতলা বিল্ডিং দখল করছে। মুহাম্মদ ইউনূসের প্রশাসন চোখে আঙুল দিয়ে বসে আছে। কারণ, এর নেপথ্যে যে ছাত্র-জনতা, থুড়ি – এনসিপি।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

কুণালের নামে ক্ষিপ্ত মিঠুন। দিলেন বড় হুঁশিয়ারি। পাল্টা দিলেন তৃণমূলের কুনাল

Next Post

দিল্লিতে আওয়ামী লীগের প্রথম বৈঠক রণসাজে সাজছেন ‘মুজিবকন্যা’ হাসিনা!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
68
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
48
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
81
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
দিল্লিতে আওয়ামী লীগের প্রথম বৈঠক  রণসাজে সাজছেন ‘মুজিবকন্যা’ হাসিনা!

দিল্লিতে আওয়ামী লীগের প্রথম বৈঠক রণসাজে সাজছেন 'মুজিবকন্যা' হাসিনা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি