বোয়িং বিমান নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এয়ার ইন্ডিয়াকে। আর সেই কোম্পানির ২৫ খানা বিমান কিনতে যাচ্ছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার। তবে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। আসলে ট্রাম্প মার্কিন মুলুকে বসতেই বিশ্বের একাধিক দেশের উপর শুল্ক চাপিয়ে দিয়েছে। এমনকি বাংলাদেশের উপরও শুল্ক চাপিয়েছে ট্রাম্পের প্রশাসন। যাতে নাজেহাল ইউনূসের বাংলাদেশ। আর সেই সমস্যা থেকে বেরোতেই বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের। তবে বাংলাদেশের বহু মানুষ বলছেন, ইউনূস বাংলাদেশে ক্ষমতায় আসতেই যে যে সিদ্ধান্ত গ্রহণ করছেন, তাতে বিতর্কের জন্ম দিচ্ছে। এমনিতেই বিমান বিপর্যয়ের আতঙ্কিত দেশ। তার মাঝে এই খবর।
জানা যাচ্ছে, বাংলাদেশের
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতেই এয়ারক্রাফট, সয়াবিন, তুলো, গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি আগে কিছুটা বাড়তি দামে আমেরিকা থেকে ২ লক্ষ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয় সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি। তিনি আরও বলেন, বোয়িংয়ের ব্যবসা কিন্তু সেই দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। ফলে তারা বোয়িং থেকে ২৫টি বিমান কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এবং সেটা অর্ডার করা হয় গিয়েছে। এছাড়াও সূত্রের খবর, ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম ১০০টি এবং ইন্দোনেশিয়া দিয়েছে ৫০টি।
তিনি জানান, সেগুলি সরবরাহ করতে সময় লাগবে। এছাড়াও তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিমানের বহর বাড়াতে হবে। এমন পরিকল্পনা আগে থেকেই চলছিল। আগে ১৪টা ছিল পরে সেটা ২৫টা করা হয়েছে।
অর্থাৎ ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে পড়েই তাদের এই সিদ্ধান্ত। যাতে খানিকটা এড়ানো যায়। অন্যদিকে দেশের বিমান ভান্ডার আরও কিছুটা বাড়ে। আসলে বাংলাদেশ এয়ারলাইন্সের এই মুহূর্তে ১৬২ সিটের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪১৯ সিটের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর রয়েছে। পাশাপাশি ৪টি বোয়িং ড্রিমলাইনার এবং ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার রয়েছে বলে জানা গিয়েছে। তবে বোয়িং বিমান নিয়ে এখন বিতর্কের অন্ত নেই। এছাড়াও বাংলাদেশে একটি বিমান বিপর্যয়ের ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও সেটি বায়ুসেনার যুদ্ধবিমান ছিল। সেটি অবশ্য চীনের তৈরি। তারই মাঝে ইউনূসের এমন সিদ্ধান্তে আলোড়ন পরে গিয়েছে।












Discussion about this post