• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নাহিদদের উস্কানির ফাঁদে পা মমতার! বাংলাকে ভারত থেকে আলাদা করার প্ল্যান ইউনূসের?

নাহিদদের উস্কানির ফাঁদে পা মমতার! বাংলাকে ভারত থেকে আলাদা করার প্ল্যান ইউনূসের?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
45
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সম্প্রতি ‘বাঙালি অস্মিতা’ ইস্যুতে ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ আরও তীব্র করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব বাঙালিই বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু সব বাঙালিই যে পশ্চিমবঙ্গের নাগরিক নন, সেটা খুব ভালো করেই জানেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে অবনতি হওয়ার পর থেকেই ভারত সরকার এ দেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছিল প্রতিটি রাজ্যকে। কেন্দ্রের বিজেপি সরকারের সেই নির্দেশ পেয়েই অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করতে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি এই কাজ জোরকদমে শুরু করে। অন্যদিকে পশ্চিমবঙ্গ এই কাজ শুরুই করেনি। আবার এই রাজ্য থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে মিশে আছে অবৈধ বাংলাদেশিরাও। যাদের ভাষা এক ও ধর্মও এক। গোলমাল এখানেই। বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ আসতে শুরু করল, অবৈধ বাংলাদেশি খুঁজতে গিয়ে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে, তাঁদের হেনস্থা করা হচ্ছে। সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যখনই জাতীয় নির্বাচন কমিশন বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধনী চালু করতে উদ্যোগী হল, তখনই খেলা গেল ঘুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আন্দোলনে নেমে পড়লেন বাংলাভাষীদের হেনস্থা নিয়ে। মজার ব্যাপার হল, বাংলাভাষী মানেই কিন্তু পশ্চিমবঙ্গবাসী নয়। সেখানেই বাংলাদেশিরাও রয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অবৈধ বাংলাদেশিদের পাশে দাঁড়াতে পারবেন না। তাই তিনি বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়ে বসলেন। আচমকা কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এ হেন সিদ্ধান্ত? তিনি কি কোনও ফাঁদে পড়লেন? এর পিছনে কি আন্তর্জাতিক কোনও চক্রান্ত আছে? বাংলার রাজনৈতিক মহলে এখন এটাই মূল চর্চার বিষয়।

বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য একসময় আন্দোলন করেছিলেন বাংলাদেশের মানুষ। মাতৃভাষা রক্ষার সেই আন্দোলন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। সেরকমই এক ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের বিভিন্ন প্রদেশে বাংলাভাষীদের উপর আক্রমণ এবং অভিবাসীদের আটকের প্রতিবাদে এই “ভাষা আন্দোলন” বলে দাবি করেছেন তিনি। আর এর একটি নতুন নামকরণও করেছেন তিনি, “ভাষা সন্ত্রাসবাদ”। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মঞ্চ তৈরি করছেন তৃণমূল নেত্রী। কিন্তু গত ২৬ জুলাই একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, বাংলার বাইরে বাঙালি ‘হেনস্তা’র অভিযোগের রেশ আছড়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। তাঁর দাবি, বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল নিউ ইয়র্কের এক মানবাধিকার সংস্থা। মুখ্যমন্ত্রীর ট্যুইটে নিউ ইয়র্কের স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার কর্ণধার এলায়েন পিয়ারসনের একটি রিপোর্টের উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপি বাঙালিদের দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। অবৈধভাবে বসবাসকারী নামে যে কোনও নাগরিককে হেনস্তা চলছে। রিপোর্টটিতে আরও উল্লেখ করা হয়েছে যে বিজেপি শাসিত অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশায় এমন ঘটনা বেশি ঘটছে। এমনকি তিনি এটাকে চরম লজ্জারও বলে উল্লেখ করেছেন।
অভিযোগ, এই নিউইয়র্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আসলে মার্কিন ডিপ স্টেটের অংশ জর্জ সোরসের সংস্থা ওপেন ফাউন্ডেশের ছায়া সংগঠন। কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই হিউম্যান রাইটস ওয়াচকে সম্প্রতি নতুন করে ১০০ মিলিয়ন অনুদান দিয়েছে জর্জ সোরসের সংস্থা। প্রসঙ্গত, মার্কিন ডিপ স্টেট, জর্জ সোরসের ওপেন ফাউন্ডেশনের অর্থেই বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট। আচমকা নিউইয়র্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট কেন? উঠছে প্রশ্ন। অন্যদিকে তৃণমূলের আরেক নেত্রী তথা নদিয়া জেলার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আবার দাবি করে বসেছেন, কেউ ভারতবর্ষে থাকতে চায় না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নাকি ভারতের থেকে ভালো।
বাইট – মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদ

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই এক সুর শোনা গেল বাংলাদেশের সাবেক উপদেষ্টা বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের গলায়। তিনি ত্রিপুরা ও আসাম সীমান্তবর্তী মৌলভীবাজারে এক জনসভায় সরাসরি নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন বাংলাভাষীদের উপর জোরজলুম নিয়ে। তাঁর দাবি, আসামের মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছেন নরেন্দ্র মোদি।

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অনেকেই প্রশ্ন তুলছেন, বাঙালি আস্মিতার প্রশ্নে তৃণমূল আন্তর্জাতিক কোনও চক্রান্তের ফাঁদে পা দিয়ে ফেলছে না তো? বাংলাভাষী মাত্রই যে শুধু এই বঙ্গের বাসিন্দা নয়, দুই বাংলার মানুষই বাংলাভাষায় কথা বলেন। আবার আসাম, ত্রিপুরার মতো বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগ আসছে দুই দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকেই। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সরব, তেমনই ওপার বাংলার এনসিপি নেতা নাহিদ ইসলামও সরব। নেপথ্যে আন্তর্জাতিক খেলোয়াড় মুহাম্মদ ইউনূস কোনও কলকাঠি নাড়ছেন না তো? তাহলেই সমূহ বিপদ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ঘরে-বাইরে আস্থা হারিয়েছেন সেনাপ্রধান আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী

Next Post

হাসিনাকেই একমাত্র ভয় পাচ্ছেন ইউনূস!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনাকেই একমাত্র ভয় পাচ্ছেন ইউনূস!

হাসিনাকেই একমাত্র ভয় পাচ্ছেন ইউনূস!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি