• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন মার্কিন হুঁশিয়ারির পরও রংপুরে আক্রান্ত হিন্দুরা! প্রবল সংকটে ইউনূস

বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন মার্কিন হুঁশিয়ারির পরও রংপুরে আক্রান্ত হিন্দুরা! প্রবল সংকটে ইউনূস

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার লাগামহীন। এ দাবি বিগত এক বছর ধরে বরাবরই করে আসছে ভারত সরকার। এমনকি গত মার্চ মাসে ভারতের সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এ বিষয়ে বয়ান দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, ২০২৪ সালে বাংলাদেশের হিন্দু সহ অন‍্যান‍্য সংখ‍্যালঘুদের উপর ২৪০০রও বেশি হামলার ঘটনা ঘটেছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত ৭২টি হামলার ঘটনা ঘটেছে। ভারতের কাছে এটা এখনও উদ্বেগের বিষয়। মার্চ থেকে জুলাই পরিস্থিতি যে এতটুকু পাল্টায়নি, তার প্রমান বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ। যা অবশ্যই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে মাথাব্যাথার কারণ। তিনি ভারতের দাবি উড়িয়ে দিতে পারেন বটে, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি ওড়াতে পারবেন না। আর মুহাম্মদ ইউনূসের রক্তচাপ আরও বাড়াতে পারে সম্প্রতি রংপুরের হিন্দু নির্যাতন। যা বড় আঁকার নিতে চলেছে।

ADVERTISEMENT

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের উপর সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, রংপুরের বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু পরিবারগুলির ওপর হামলার ঘটনায় মোট ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে বহু হিন্দু পরিবার ঘরছাড়া। তাঁরা এলাকা ছেড়ে পালাছেন। তাৎপর্যপূর্ণভাবে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা আংশিকভাবে মেনে নিয়েছে বাংলাদেশ প্রশাসন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার সকালে গত রবিবার রংপুরে হামলার ঘটনা নিয়ে প্রশাসনের বক্তব্য জানিয়েছে। তাঁদের বক্তব্য, ঘটনাটি সত্য হলেও, সংবাদমাধ্যমে যা বলা হচ্ছে তাতে অনেকটা রঙ চড়ানো। বাংলাদেশ প্রশাসনের দাবি, যতটা দেখানো হচ্ছে ততটা কিছু হয়নি। প্রশাসনের দাবি, ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়িঘর মেরামত করার কাজ শুরু করা হবে বলেও দাবি করা হয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। রংপুরের হিন্দুরা এখনও আতঙ্কিত।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অর্থাৎ বাংলাদেশ আছে সেই বাংলাদেশেই। মুহাম্মদ ইউনূস বারবার অস্বীকার করছেন যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদে আছেন। তাঁদের নাকি কোনও অসুবিধা হচ্ছে না। কিন্তু ভারতের পাশাপাশি এবার আন্তর্জাতিক মহল থেকেও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এর আগে জাতিসংঘের এক রিপোর্টে হিন্দু -সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির অভিযোগ তোলা হয়েছিল। এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এল একই অভিযোগ। সম্প্রতি মার্কিন প্রশাসনের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশনের পেশ করা এক রিপোর্টে একথাই জানানো হয়েছে। মে মাসে বাংলাদেশ সফরে গিয়েছিলেন ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রতিনিধিরা। সেদেশের সরকারি আধিকারিক ও সমাজের খ্যাতনামা ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছেন তাঁরা। মজার বিষয়, রিপোর্টটি লিখেছেন কমিশনের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক সীমা হাসান। যিনি একজন মুসলিম মহিলা। রিপোর্টে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এমনকী বাংলাদেশে প্রস্তাবিত সংবিধান সংশোধনে সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করা না হলে তাদের প্রতি বঞ্চনা আরও দীর্ঘমেয়াদী হতে পারে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। অর্থাৎ, এতদিন ধরে ভারত যে দাবি জানিয়ে আসছিল, তাকেই মান্যতা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের এই রিপোর্ট। সবমিলিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আবারও মুখ পুড়ল মুহাম্মদ ইউনূসের।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

কোথায় গেলেন উপদেষ্টারা? ইউনূস কি দেশত্যাগের পথে! কোন রাষ্ট্রই জায়গা দিতে চাইছে না

Next Post

উ’গ্রপন্থী ও মৌলবাদী ইসলামি শক্তির উত্থান! গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ভারতের জন্য হুমকি?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
উ’গ্রপন্থী ও মৌলবাদী ইসলামি শক্তির উত্থান! গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ভারতের জন্য হুমকি?

উ'গ্রপন্থী ও মৌলবাদী ইসলামি শক্তির উত্থান! গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ভারতের জন্য হুমকি?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি