• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এনসিপি-র চাঁদাবাজি ছাপিয়ে গিয়েছে সবকিছু! তবুও অভিযুক্তদের ছাড়াতে অদৃশ্য টেলিফোন কার?

এনসিপি-র চাঁদাবাজি ছাপিয়ে গিয়েছে সবকিছু! তবুও অভিযুক্তদের ছাড়াতে অদৃশ্য টেলিফোন কার?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শেখ হাসিনার আমলে বাংলাদেশে চাঁদাবাজি, তোলাবাজি নাকি শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। জুলাই আন্দোলন, ও আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে এই দাবি একাধিকবার শোনা গিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-সমন্বয়কদের মুখে। এই সংগঠনই এখন জাতীয় নাগরিক পার্টি নামে এক রাজনৈতিক দল খুলেছে বাংলাদেশে। মূলত ছাত্রদের দল বলেই পরিচিত এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। এবার সদ্য গঠিত সেই দলের বিরুদ্ধেই এমন সব চাঁদাবাজির অভিযোগ উঠতে শুরু করেছে, যা বিগত সময়ের সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে বলে দাবি। মজার বিষয় হল, এনসিপির চাঁদাবাজি নিয়ে একযোগে সরব হয়েছে, আওয়ামী লীগ ও বিএনপি।

সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে সাবেক সাংসদ শাম্মী আহম্মেদের বাড়িতে ছাত্র সমন্বয়ক পরিচয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে। সেই চাঁদা হাতে নেওয়ার সিসিটিভি ফুটেজও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে বাংলাদেশের রাজনীতি তোলপাড় হতে শুরু করেছে ইতিমধ্যেই। পুলিশ অভিযোগ পেয়ে পাঁচজন এনসিপি নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। তবুও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া প্রায় সব কমিটি স্থগিত ঘোষণা করতে হয়েছে। পাশাপাশি পুলিশের হাতে আটক হওয়া পাঁচজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কারও করা হয়েছে। তবুও অভিযোগের বন্যা থামছে না। জুলাই আন্দোলনের এসব প্লাটফর্ম ব্যবহার করে চাঁদাবাজির নানা অভিযোগ নতুন করে আলোচনায় আসছে।

শেখ হাসিনা সরকার উচ্ছেদের আন্দোলনে সক্রিয় থাকা অনেকের বিরুদ্ধেই গত বছর অগাস্টের পর থেকেই ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা আদায়, সচিবালয়ে নিজেদের পছন্দের লোকজনদের চাকরি করিয়ে দেওয়ার অভিযোগ উঠছিল। যদিও এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে বড় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কারণ, এই অভিযোগের বেশিরভাগটাই ছিল, রাজধানী ঢাকা-সহ বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ। কিন্তু ধীরে ধীরে অন্যান্য ব্যাবসায়ী, শিল্পপতি এবং সরকারি আমলাদের কাছ থেকেও অভিযোগ আসতে শুরু করে। এমনকি ‘সমন্বয়কের পরিচয়’ ব্যবহার করে মব তৈরি করে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূলত দলের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই এই চাঁদাবাজিকে প্রশ্রয় দিয়েছিল বৈষম্যবিরোধী ও এনসিপি শীর্ষনেতারা। কিন্তু কালক্রমে এটা তাঁদের কাছেই বুমেরাং হয়ে ফিরে আসে। রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ। যিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। যদিও গ্রেফতারির পর তাঁকে সাসপেন্ড করা হয়েছে ওই পদ থেকে। আর্থিক অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্র রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তাঁর বাবা রিকসা চালিয়ে সংসার প্রতিপালন করতেন। আজ সেই রিয়াদ ভাঙাচোরা টিনের বাড়ি ভেঙে তৈরি করছেন প্রাসাদপ্রামান পাকা বাড়ি। এলাকার লোকজনই সন্দেহ করছিলেন, কোন জাদুবলে রিয়াদের এত টাকাপয়সা হল। এই বিষয়ে বড় আশঙ্কার কথা শোনালেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল। তিনি বলেন, বেদনায় নীল হয়ে গেছি। এক বছরও হয়নি, এখনই এই অভিযোগ আসছে।

তবে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ নিয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথাটি বলেছেন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদা প্রথম সারির মুখ উমামা ফাতামা। এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলন হল মানি মেকিং মেশিন বা টাকা বানানোর ব্যবস্থা। তাঁর আরও দাবি, জুলাই আন্দোলনে যোগদান তাঁর জন্য ছিল একটি ট্র্যাজেডি। তিনি এখন আফসোস করেন ওই আন্দোলনে যুক্ত থাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র ছিলেন। জুলাই আন্দোলনে বর্ষপূর্তি চলছে বাংলাদেশে, এই আবহে পাঁচজন সমন্বয়ক চাঁদা নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হওয়া নিয়ে তিনি এতটাই বিচলিত যে তিনি এক ফেসবুক লাইভে বক্তব্য রাখতে গিয়ে কেঁদেও ফেলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক বা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। তোলাবাজি ও চাঁদাবাজি তাঁরা কোন সাহসে করেন সেটা বোঝা যাবে একটি দাবি থেকে। জানা যাচ্ছে, সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়া বৈষম্যবিরোধী ছাত্রদের চাঁদাবাজির ঘটনার পরও তাঁদের ছেড়ে দেওয়ার জন্য একাধিক ফোন আসছে পুলিশ আধিকারিকদের কাছে। এই রহস্যজনক টেলিফোন কাঁদের থেকে আসছে, সেটা কেউ খোলসা না করলেও বুঝে নিতে কারও অসুবিধা হচ্ছে না। কারণ, জুলাই আন্দোলনের এক বছর পূর্তি অনুষ্ঠান চলাকালীন এমন এক ঘটনায় মুখ পুড়েছে এনসিপি নেতাদের। যা যথেষ্ট প্রভাবশালী এই আন্তর্বর্তীকালীন সরকারে। ফলে চাঁদাবাজি চলছে, চলবে। যতদিন ইউনূস সাহেব ক্ষমতায় আছেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

উ’গ্রপন্থী ও মৌলবাদী ইসলামি শক্তির উত্থান! গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ভারতের জন্য হুমকি?

Next Post

মুখ্যমন্ত্রীর লাগামহীন মন্তব্য! পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মুখ্যমন্ত্রীর লাগামহীন মন্তব্য!  পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে?

মুখ্যমন্ত্রীর লাগামহীন মন্তব্য! পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি