অস্থির বাংলাদেশে ইউনূস সরকার আশ্বাস দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের। যদিও সেই নির্বাচন কতটা সুষ্ঠ হবে, তা নিয়ে ঘোর সংশয়ে রয়েছেন মুজিব কন্যা। এমনকী ভারতও ইউনূসের এই ঘোষণায় সন্দেহ প্রকাশ করেছে। নয়াদিল্লির আশঙ্কা, ভোটের মাধ্যমে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মসনদে ফিরিয়ে আনার চিরস্থায়ী বন্দোবস্ত ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে হাসিনা দেশবাসীকে বলেছেন, তিনি বাংলাদেশে ফিরবেন। যদিও কবে, সে ব্যাপারে তিনি বা তাঁর দল সুস্পষ্ট করে কিছুই জানায়নি।
হাসিনা আত্মগোপনের পর থেকে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। বেছে বেছে আওয়ামী লিগের কর্মী-সমর্থকদের ওপর চলেছে অত্যাচার। হামলার জন্য টার্গেট করা হয়েছে হিন্দু মন্দির। পদ্মাপারে বসবাসকারী হিন্দুদের দিন কাটছে রীতিমতো আশঙ্কার মধ্য দিয়ে। তারা বিশ্বাস করেন, বাংলাদেশ তখনই শান্ত হবে যদি মুজিব কন্যা মসনদে আসীন হন।
অনেকে আবার বাংলাদেশ অস্থির করে তোলার পিছনে বেজিংয়ের হাত দেখতে পাচ্ছেন। এমনকী দিল্লির সাউথ ব্লকও মনে করে, বেজিংয়ের ইচ্ছা ঢাকার মসনদে তারা খালেদা জিয়াকেই দেখতে চায়। এদিকে, আবার ইসলামাবাদ গিয়েছেন চিনের বিদেশমন্ত্রী। বেজিংয়ে আবার বাংলাদেশের প্রধান ওয়াকার উজ জামান। এদিকে আবার ঢাকা যাওয়ার কথা রয়েছে পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের। পাকিস্তান এবং চিন দক্ষিণ এশিয়ায় একটি নতুন জোট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, ইউনূস সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতের মাটি থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু হয়েছে। তারা এই ব্যাপারে নজরদারি চালিয়ে যাচ্ছে। যদিও এ দেশের মাটি থেকে কী ধরনের বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চলছে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান সুস্পষ্ট করে কিছু জানাতে পারেননি। ঢাকা জানিয়েছে, এমন অনেক আওয়ামী নেতা-কর্মী ভারতে রয়েছেন বা ভারতে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী ফৌজদারি মামলা রয়েছে। ঢাকা ঘুরিয়ে বোঝাতে চাইছে, নয়াদিল্লির প্রবল ইচ্ছা, বাংলাদেশে আবার ক্ষমতায় ফিরুক মুজিব কন্যা। প্রসঙ্গত, হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বাংলাদেশে ভারত-বিদ্বেষী মাত্রা ব্যাপক আকার ধারণ করে। পরবর্তীকালে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি শান্ত হয়নি। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের তদারকিতে ভোট কতটা সুষ্ঠ হবে, তা নিয়ে নয়া দিল্লি সহ আন্তর্জাতিক মহল বেশ সন্দিহান।
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post