৭১ এর মুক্তিযুদ্ধের জন্য পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়েছে বাংলাদেশ। সদ্য গঠিত মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার সঙ্গে বৈঠকে এই দাবি জানান। এদিকে পাকিস্তানের তরফে বলা হয়েছে, সেগুলি নাকি আগেই মীমাংসা হয়ে গিয়েছে। সেগুলো আগেই দু’দফায় সমাধান হয়ে গিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ ইসহাকদার।
জানা গিয়েছে, রবিবার সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে তারপরই রবিবার ঢাকাতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঈশাকদারের সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের জন্য ক্ষমা চাওয়া, সম্পত্তির ভাগ, আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের পুনর্বাসনের মত অমীমাংসিত বিষয়গুলি আলোচনা হয়েছে। তৌহিদ হোসেন বলেন, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এবং পাকিস্তান নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, ৫৪ বছরের পুরোনো সমস্যা একদিনে সমাধান হবে না। তার জন্য দুই দেশকেই নানাভাবে আলোচনা করতে হবে।
এদিন তিনি আরও বলেন। তৌহিদ উল্লেখ করেছেন, ইশকদারের সঙ্গে বেশ কিছু বিষয়ে মত পার্থক্য তৈরি হয়েছে। যদি এগুলি দুই পক্ষই একমত হতেন তবে সব সমস্যায় সমাধান হয়ে যেত। তারপরও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐতিহাসিক সমস্যা গুলি সমাধানের কারণে আলোচনার মাধ্যমে নিচে নেওয়ার কথা বলা হয়েছে।
জানা গিয়েছে, পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাকদারের বাংলাদেশ সফরে একটি চুক্তি, পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ দুই দেশের সম্পর্ক যে উন্নতির দিকে যাচ্ছে, সেটা স্পষ্ট। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী। এমনকি বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেন তিনি। খবর, এই সমস্ত বৈঠকে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে, ভারত নজর রাখছে। এমনিতেই বাংলাদেশের একাধিক বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। পাশাপাশি নতুন করে ৭১ এর মুক্তিযুদ্ধের কথা ভুলে গিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই মাখামাখি সম্পর্ক ভারত কিভাবে নিচ্ছে , সেটাই দেখার।












Discussion about this post