• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চিনের জে-১০সি যুদ্ধবিমান কিনতে চেয়ে বিপাকে ইউনূস! বিপদের মুখে বাংলাদেশ

চিনের জে-১০সি যুদ্ধবিমান কিনতে চেয়ে বিপাকে ইউনূস! বিপদের মুখে বাংলাদেশ

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
67
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলায় একটা প্রবাদ আছে, “জলে বাঘ ডাঙায় কুমির”। এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সামনে আরও ভয়ানক পথ। যেমন ডাঙায় বাঘ আছে, জলে কুমির আছে তেমনই আকাশে বাজ পাখি উড়ছে। অর্থাৎ উভয় সংকটের চূড়ান্ত অবস্থা। কেন এই পরিস্থিতি সৃষ্টি হল? একমাত্র উত্তর হল অতি লোভ, বা ক্ষমতার লোভ। ৮৪ বছরের মুহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে এসেছিলেন গত বছর গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনা সরকারের পতনের পর। বাংলাদেশের জনগণ আশা করেছিলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বাংলাদেশকে সোনায় মুড়ে দেবেন। কিন্তু এক বছরের মাথায় তাঁর স্বরূপ ইতিমধ্যেই ধরতে শুরু করেছেন সে দেশের সাধারণ মানুষ। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন তিনি বাংলাদেশের কূটনৈতিক দিকগুলি দারুণভাবে পরিচালিত করতেন। তিনি দুই বৃহৎ শক্তিশালী প্রতিবেশী দেশ ভারত ও চিনের সঙ্গে সম দূরত্ব বজায় রেখে দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতেন। সেই সঙ্গে আমেরিকার সঙ্গে শেখ হাসিনা ধরি মাছ না চুই পানির মতো সম্পর্ক রেখেছিলেন। ভারত ও চিন বাংলাদেশে বড় বড় লগ্নি করেছিল, তাতে বাংলাদেশের উন্নয়ন দ্রুততার সঙ্গে হচ্ছিল। কিন্তু মুহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে সেই সমীকরণ পাল্টে দিলেন। প্রথমে চিনের সঙ্গে মাখামাখি ও ভারতের সঙ্গে দূরত্ব এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পন করলেন। ভারত যেমন আগেই ক্ষুব্ধ ছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি হতেই চিন ক্ষুব্ধ হল। বিশেষজ্ঞরা বলছেন, এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক থেকে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

ADVERTISEMENT

গত বছর মার্চ মাসে বেজিং সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেই সফরেই চিনের থেকে ১২টি জে-১০সি আধুনিক যুদ্ধবিমান কেনার ব্যাপারে সমঝোতা করে এসেছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সূত্রের খবর, সেবারই ইউনুস চিনা প্রেসিডেন্ট শি জিংপিনের সঙ্গে এই সংক্রান্ত মৌ স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমানগুলি খুবই উপযোগী হতো। কারণ, এই জে-১০সি যুদ্ধবিমানগুলি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট। কিন্তু কয়েকমাসের মধ্যেই চিনের যুদ্ধবিমান কেনা নিয়ে বিপাকে বাংলাদেশ। আদৌ সেই বিমান বাংলাদেশ বিমানবাহিনী হাতে পাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাখাইন মানবিক করিডোর ইস্যু নিয়ে যে সমঝোতা হয়েছে সেটাই এখন গলার কাঁটা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই শুল্কযুদ্ধে নেমেছেন। তিনি বাংলাদেশের রফতানি পণ্যের ওপরেও ৩৭ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছিলেন। পরে এক গোপন চুক্তির ফলে সেই শুল্কহার কমিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। জানা যায়, সেই গোপন বা অপ্রাকাশযোগ্য চুক্তিতে বিভিন্ন শর্তের মধ্যে অন্যতম হল, বাংলাদেশ কখনই চিন ও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত কিছু লেনদেন করতে পারবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, ওই শর্ত মানতে হলে চিন থেকে ১২টি জে-১০সি জঙ্গিবিমান কেনার যে সমঝোতা হয়েছিল, এখন তা বাতিল করতে হবে। না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের শাস্তির খাঁড়া নেমে আসবে বাংলাদেশের উপর। অন্যদিকে, মার্কিন শুল্কধাক্কার পর ভারত-চিন ও রাশিয়া একজোট হচ্ছে। এর ফলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক বড়সড় পরিবর্তন এসেছে। এই আবহে বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে করিডোর বা সামরিক বেস দিতে চায় তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। অপরদিকে মার্কিন প্রেসিডেন্টের যা মনোভাব, তাতে মুহাম্মদ ইউনূস যদি করিডোর বা বেস স্টেশন দিতে না পারেন, তাহলে তাঁর ক্ষমতাও চলে যাবে এক লহমায়। বিশেষজ্ঞ মহলের দাবি, এই উভয় সংকটের মধ্যে পড়ে কার্যত হাঁসফাঁস করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘণিষ্ঠতা বাড়িয়ে তিনি একযোগে চিন, রাশিয়া ও ভারতের চক্ষুশূল হয়েছেন। তাই সামনে বড় বিপদ অপেক্ষা করছে মুহাম্মদ ইউনূসের জন্য। সেই সঙ্গে ইউনূসের ব্যর্থ বিদেশনীতির জন্য বিপাকে পরতে চলেছেন বাংলাদেশের সাধারণ মানুষ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

রাখে হরি মারে কে… কৌশলী ভোটব্যাঙ্ক সমীকরণে নির্বাচনে জয়ী হবে হাসিনার আ.লীগ

Next Post

ধানমণ্ডি ৩২ নম্বর ভাঙার কুশীলব জ্বালাময়ী জালাল গণধোলাই খেয়ে শ্রীঘরে!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ধানমণ্ডি ৩২ নম্বর ভাঙার কুশীলব জ্বালাময়ী জালাল গণধোলাই খেয়ে শ্রীঘরে!

ধানমণ্ডি ৩২ নম্বর ভাঙার কুশীলব জ্বালাময়ী জালাল গণধোলাই খেয়ে শ্রীঘরে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি