• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ওয়াকার না ইউনূস? নির্বাচনের আগেই পড়বে একটা উইকেট!

ওয়াকার না ইউনূস? নির্বাচনের আগেই পড়বে একটা উইকেট!

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে চাপে রাখার প্রচেষ্টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয় সেনাবাহিনী পদোন্নতি বোর্ডের তরফে দেওয়া পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নাম সম্বলিত ফাইলগুলি দীর্ঘদিন আটকে রেখেছিল বলে অভিযোগ। যা নিয়ে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়েছিল সেনাসদন ও যমুমার মধ্যে। প্রসঙ্গত, গত ২০ থেকে ২৮ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী সেনা পদোন্নতি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস, জেনারেল ওয়াকার উজ জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এবং অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার কথায়, সেনা পদোন্নতি বোর্ডের সুপারিশগুলি সাধারণত প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুমোদন পেতে “২৪ থেকে ৭২ ঘন্টা” সময় লাগার কথা। কিন্তু সুপারিশ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত এবং পরবর্তীতে নতুন পদে নিযুক্ত বেশিরভাগ কর্মকর্তাই জেনারেল ওয়াকারের ঘনিষ্ঠ বলে প্রধান উপদেষ্টার দফতর নজিরবিহীনভাবে তা আটকে রাখে। এমনকি প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কোনও কারণ না দেখিয়েই ফাইলগুলি ছাড়পত্র না দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। অবশেষে ১ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল হয়। কিন্তু ভিতরের খবর, সেনাপ্রধান যে ৭২ জনের ফাইল পাঠিয়েছিলেন পদোন্নতির জন্য, তা পুরোপুরি মানা হয়নি। এই আবহেই সেনাপ্রধান সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
ওয়াকিবহাল মহলের দাবি, সংঘাতের মূল কারণ নবম পদাতিক ডিভিশনের জিওসি নিয়োগ করা নিয়ে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর এই ডিভিশনই ঢাকা ও আশেপাশের এলাকার দায়িত্বে। মূলত সেনাপ্রধান-সহ প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকে নবম পদাতিক বাহিনী। ফলে এই ডিভিশনে মুহাম্মদ ইউনূস নিজের পছন্দের সেনাকর্তাকে বসাতে চাইছেন। অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার চাইছিলেন তাঁর কাছের কাউকে বসাতে। কিন্তু শেষ পর্যন্ত ইউনূসের পছন্দেই শিলমোহর পড়েছে বলে জানা গেল। বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। জানা যাচ্ছে, বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি থাকাকালীন মেজর জেনারেল এস এম আসাদুল হক ক্যান্টনমেন্টের ভিতরে বঙ্গবন্ধুর ছবি, ম্যুরাল ও মুর্তি সরিয়ে দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, তাঁর আওতাধীন সেনানিবাসের কোথাও বঙ্গবন্ধুর চিহ্ন রাখা যাবে না। মনে করা হচ্ছে তাঁকে ঢাকায় নবম পদাতিক ডিভিশনে এনে জেনারেল ওয়াকারকে চাপে রাখলেন মুহাম্মদ ইউনূস। কারণ ঐতিহাসিকভাবে স্বীকৃত বাংলাদেশে এখনও পর্যন্ত যতগুলি ক্যু বা সেনা অভ্যুত্থান হয়েছে সবগুলোই এই নবম পদাতিক ডিভিশন থেকেই হয়েছে। ফলে এই ডিভিশনের জিওসি হিসেবে মেজর জেনারেল এস এম আসাদুল হকের মতো জামাতপন্থীকে নিয়ে এসে বাজিমাত করতে চাইছেন ইউনূসবাহিনী।
শেখ হাসিনার আমল থেকেই এই নবম পদাতিক বাহিনীর দায়িত্বে ছিলেন মেজর জেনারেল মঈন খান। যিনি জেনারেল ওয়াকারের যেমন অত্যন্ত ঘনিষ্ট ছিলেন, তেমনই শেখ হাসিনারও আস্থাভাজন ছিলেন। জানা যাচ্ছে, আগস্টেই অবসরগ্রহন করতে চলা এই মেজর জেনারেলের চাকরিজীবন বা দায়িত্ব সম্প্রসারণের প্রস্তাব দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। কিন্তু তা করা হয়নি। সংঘাতের সূত্রপাতও এখান থেকে। মেজর জেনারেল মঈন খানকে প্রবলভাবে নবম পদাতিক ডিভিশনের দায়িত্বে রেখে দিতে চেয়েছিলেন সেনাপ্রধান, কারণ তিনি থাকা মানে সেনাবাহিনীতে যেমন ক্যু হওয়ার আশঙ্কা থাকতো না, তেমনই সেনাপ্রধানের নিরাপত্তাও অটুট থাকতো। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করেন মুহাম্মদ ইউনূসই। তিনি এমন একজনকে ওই পদে মনোনয়ন দিলেন, যাকে নিয়ে প্রতি মুহূ্র্তে আশঙ্কায় ভুগতে হবে সেনাপ্র্ধানকে। যদিও গত ১ সেপ্টেম্বর সেনাপ্রধান যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। আসলে তিনি সেনাবাহিনীকে বোঝাতে চেয়েছিলেন যে তাঁর উদ্যোগেই ৭২টি ফাইলের মধ্যে ৭০টি ফাইলে সাক্ষর করলেন প্রধান উপদেষ্টা। কিন্তু তিনি ভালোভাবেই জানেন, যে কোনও মুহূর্তে তাঁর ঘাড়ে কোপ পড়তে পারেন। আর এই কারণেই তাঁর তৎপরতা বেড়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

জটিল পরিস্থিতি বাংলাদেশে। আবারও মুখোমুখি ইউনূস-ওয়াকার। গোপন রহস্যের মোড়া বৈঠক

Next Post

অসন্তোষ বাড়ছে বাংলাদেশ সেনায়! গোপনে গঠন হয়েছে ‘বিপ্লবী সেনা ফ্রন্ট’?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
অসন্তোষ বাড়ছে বাংলাদেশ সেনায়! গোপনে গঠন হয়েছে ‘বিপ্লবী সেনা ফ্রন্ট’?

অসন্তোষ বাড়ছে বাংলাদেশ সেনায়! গোপনে গঠন হয়েছে ‘বিপ্লবী সেনা ফ্রন্ট’?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি