• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের আজব রাজত্ব শাসন. ‘মব’ বাজের জুলুমবাজিতে মড়েও শান্তি নেই বাংলাদেশের

ইউনূসের আজব রাজত্ব শাসন. ‘মব’ বাজের জুলুমবাজিতে মড়েও শান্তি নেই বাংলাদেশের

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অশান্ত বাংলাদেশে নতুন বিপদ মব সন্ত্রাস বা উচ্ছৃঙ্খল জনতা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে। হিংস্রতা ক্রমেই বা়ড়ছে। অন্তর্বর্তী সরকার একাধিকবার জানিয়েছে, তারা কোনওভাবেই এই হিংসা বরদাস্ত করবে না। কিন্তু তাতে চিত্রের খুব একটা পরিবর্তন হয়নি। সম্প্রতির রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা নামে পরিচিত নুরূল হকের মাজারে হামলা এবং কবর থেকে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ন্যক্করজনক ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাড়ে তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর ওপর ছুরি নিয়ে হামলায় চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এমনকী কোথাও কোথাও পুলিশের ওপরেও হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনুস দেশ শাসনের নামে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছেন। আর এখন সেই ফ্রাঙ্কেনস্টাইন সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে।
গত শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে কয়েকশো মানুষ একটি দরবার শরিফে হামলা চালায়। নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে নুরাল পাগল গোষ্ঠী এবং ইমান আকিদা রক্ষা কমিটির মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। ঘটনায় একজনের মৃত্যু হয়। সাংবাদিক সহ ২২ জন আহত হন।
এই প্রেক্ষাপটে একটাই প্রশ্ন ঘোরাঘুরি করছে বারবার হুঁশিয়ারির পরেও কেন মব সন্ত্রাস বন্ধ হচ্ছে না। যাঁরা এই হিংসাত্মক ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীই বা কী করছে? গত অগাষ্টে একটি সভায় স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মহম্মদ জাহাঙ্গির আলম বলেন, মব জাস্টিস আর অনুমোদনযোগ্য নয়। অনেক হয়েছে। কারও কিছু বলার থাকলে তাকে আইনের আশ্রয় নিতে হবে।
এটা একপ্রকার যে চরম হুঁশিয়ারি, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তারপরেও কিন্তু অন্তর্বর্তী সরকার মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারছে না। মব ভাওলেন্সের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তিনি বলেছেন, সংঘব্ধ জনতার নামে কোনও বিশৃঙ্খলা সহিংসতা আর বরদাস্ত করা হবে না। সেনাবাহিনী এখন আইন-শৃঙ্খলায় আরও কঠোর অবস্থান নিচ্ছে।
তবে বাংলাদেশের সুশীল সমাজ মনে করে, মব সন্ত্রাসের বাড়বাড়ন্তের জন্য পুলিশ কিছুটা হলেও দায়ী। মব সন্ত্রাস সর্বশক্তি দিয়ে রোখার দায়িত্ব পুলিশের। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফলে, মব সন্ত্রাসীরা নির্বিবাদে অত্যাচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে নতুন করে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চাইছে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে ফেব্রুয়ারিতে ভোট করাতে তারা বদ্ধপরিকর। ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য সরকার চেষ্টার ত্রুটি রাখবে না। অনেকের মতে, ভোটের আগে বাংলাদেশে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করতে চাইছে স্বার্থাণ্বেষী গোষ্ঠী।
মব সন্ত্রাস এক ধরনের সামাজিক মহামারী। যা রাষ্ট্রের আইন-শৃঙ্খলা, ন্যায়বিচার এবং মানবাধিকার মৌলিক ভিত্তিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এটি দমন করতে গেলে কেবল কথাবার্তা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ, স্বচ্ছতা ও জবাবদিহি। আইনপ্রয়োগকারী সংস্থা, রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। রুখতে হবে গুজব। ভোটের আগে পরিস্থিতি শান্ত করতে সরকার পারে কি না সেটাই এখন দেখার। সুষ্ঠু ভোট যদিও সরকারের লিটমাস্ট টেস্ট হয়, তাহলে মব সন্ত্রাসের মোকাবিলা করা সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বদলে যাচ্ছে সমীকরণ। চিন-পাকিস্তান দূরত্ব অশনি সংকেত ইউনুসের বাংলাদেশে দোস্ত দোস্ত না রহা, প্যায়ার প্যায়ার না রহা

Next Post

এক মঞ্চে ভারত-চিন-রাশিয়া। বেসামাল ট্রাম্প ভয়ংকর প্রভাব পড়তে চলেছে বাংলাদেশে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
70
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
এক মঞ্চে ভারত-চিন-রাশিয়া। বেসামাল ট্রাম্প ভয়ংকর প্রভাব পড়তে চলেছে বাংলাদেশে

এক মঞ্চে ভারত-চিন-রাশিয়া। বেসামাল ট্রাম্প ভয়ংকর প্রভাব পড়তে চলেছে বাংলাদেশে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি