• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দুর্গাপুজোর আগে ফের প্রতিমা ভাঙচুর বাংলাদেশে! কড়া ব্যবস্থার পথে ভারত?

দুর্গাপুজোর আগে ফের প্রতিমা ভাঙচুর বাংলাদেশে! কড়া ব্যবস্থার পথে ভারত?

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আগামী রবিবার মহালয়া। তারপর থেকেই দুর্গোৎসবের আবহ তৈরি হয়ে যাবে এ পার বাংলায়। কিন্তু ওপার বাংলায় এখনও আতঙ্কের পরিবেশ। বাংলাদেশে কমবেশি ৩০ হাজার দুর্গাপুজো হয়। গত বছরও গোলমালের মধ্যে দিয়ে নমো নমো করে পুজো সেরেছিল বহু পুজো কমিটি। এবার সবরকম নিরাপত্তার আস্বাস দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন, এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এই বাংলাদেশ যে পরিবর্তিত বাংলাদেশ, তা আরও একবার প্রমান করে দিল মৌলবাদী সংগঠনগুলি। দুর্গাপুজোর ঠিক আগেই ফের বাংলাদেশের দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে এল। প্রথমটি ঢাকার অদূরে গাজিপুর এবং দেশের পশ্চিমের জেলা কুষ্টিয়ায়। দু-জায়গাতেই রাতের অন্ধকারে কে বা কারা আংশিক তৈরি হওয়া দুর্গা, লক্ষ্ণী, গণেশ, সরস্বতী এবং কার্তিকের মূর্তি ভেঙে দিয়ে যায় বলে অভিযোগ। জানা যাচ্ছে, বুধবার বিকেলে গাজিপুর সদর উপজেলার কাশিমপুর শ্মশান মন্দিরে আংশিক তৈরি ছ’টি প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। অপরদিকে বাংলাদেশের পশ্চিমপ্রান্তের জেলা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি মন্দিরেও নির্মিয়মান দুর্গাপ্রতিমা ভাঙচুর করা হয়েছে। এমনকি এখানকার সিসিটিভি ক্যামেরা ভেঙে সঙ্গে করে নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা। সবমিলিয়ে মুহাম্মদ ইউনূসের আশ্বাস যে কতটা মিথ্যা ছিল, ফের একবার প্রমান হল বাংলাদেশে।
স্বাধীনতার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে মহা ধুমধাম করেই দুর্গাপুজোর আয়োজন করতেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। কার্যত সব সম্প্রদায়ের মানুষজনই দুর্গোৎসবে মেতে উঠতেন। বিশেষ করে রাজধানী ঢাকা সেজে উঠতো বাহারি রঙিন আলোয়। প্রতিমা দর্শনে ভিড়ও হতো প্রচুর। কিন্তু বিপত্তি বাঁধে গত বছর গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনার আওযামী লীগ সরকারের পতন হওয়ার পর। ২০২৪ সালের দুর্গাপুজোর আগে কয়েকটি ইসলামিক কট্টরপন্থী সংগঠন নানান ফতোয়া জারি করে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে। পাশাপাশি কয়েকটি দুর্গামণ্ডপ ভাঙচুর করেও তাণ্ডব চালানো হয়েছিল। যা নিয়ে ভারত সরকারও প্রতিবাদ জানায়। বিতর্কের আবহে ময়দানে নামতে বাধ্য হয়েছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পরে কড়া নিরাপত্তার আবহে নমো নমো করে পুজো সেরেছিলেন হিন্দু সমাজের লোকজন। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ও হামলার ঘটনা নিয়ে এবার বিশ্বের বহু দেশ সরব হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ব্রিটেনও সমালোচনা করেছে ইউনূস সরকারের। কার্যত তাঁরা ভারতের দাবিকেই মান্যতা দিয়েছিল। ফলে চাপে পড়ে এবার অনেক আগে থেকেই ব্যবস্থা নিতে শুরু করেছিল ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু গোল বাঁধে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরীর এক মন্তব্যে। তিনি দাবি করেছিলেন, দুর্গাপুজোয় শুধু মদ-গাঁজা খাওয়া হয়। তাই মণ্ডপের বাইরে কোনও মেলা বসতে দেওয়া হবে না। এটা নিয়েও প্রবল প্রতিবাদ জানায় বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট এবং হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ ঐক্য জোট। চাপে পড়ে মুহাম্মদ ইউনূস ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরে পুজোর প্র্স্তুতি বৈঠক করেন এই সংগঠনগুলির সঙ্গে। কিন্তু তাতেও ঠেকানো যায়নি প্রতিমা ভাঙচুরের ঘটনা।
বাংলাদেশের পুজোমণ্ডপগুলির নিরাপত্তায় পর্যাপ্ত সিসিটিভি লাগানো, পুলিশ ও সেনার পর্যাপ্ত প্রহরা ছাড়াও একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এমনকি মুহাম্মদ ইউনূসের কাছে দুর্গাপুজোর অষ্টমী, নবমী ও দশমী তিন দিন সরকারি ছুটি দেওয়ার দাবিও জানিয়েছিল হিন্দু মহাজোট। এছাড়া নিরাপত্তা জোরদার করারপাশাপাশি কেন্দ্রীয়ভাবে একটি মনিটারিং সেল গঠন করার দাবিও জানিয়েছে তারা। এরমধ্যেই ঘটে গেল ঘৃণ্য ঘটনা। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটিও মন্দিরে দুর্গাপ্রতিমা ভাঙচুর করা হল। ঘটনার পরই স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর সদস্য ছাড়াও রাজনৈতিক দলের স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা প্রত্যেকেই দুর্গাপুজোর সময় আরও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। কিন্তু তা বলে ওই এলাকার হিন্দুরা আস্বস্ত হতে পারছেন না। তাঁদের বক্তব্য, আমরা এমনিতেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

ঘটনার পরই কিছু মুসলিম সংগঠনের স্থানীয় কিছু নেতা ওই মন্দিরে যান। তাঁরাও প্রতিমা ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ইসলাম এই ধরণের ঘটনাকে সমর্থন করে না। যারা এই কাজ করেছে, তাঁদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন।

জানা যাচ্ছে, এই দুটি ঘটনার পর প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ইউনূসের প্রশাসন। যা নিয়ে একদিকে যেমন ক্ষোভ বাড়ছে, তেমনই আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ছে গোটা বাংলাদেশে। হিন্দুদের সংগঠনগুলি বলছে, মুহাম্মদ ইউনূসের আশ্বাসবাণী যে ফাঁকা আওয়াজ তা আবারও প্রমাণিত হল। বাংলাদেশ ক্রমশ মৌলবাদী শক্তির হাতে চলে যাচ্ছে এবং তাতে মদত দিচ্ছেন স্বয়ং ইউনূস সাহেব এটাও প্রমাণিত হচ্ছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতির রমরমা দুর্নীতি! নেপথ্যে শফিক, আসিফ, নাহিদের  সিন্ডিকেট

Next Post

পাকিস্তান–বাংলাদেশ–আমেরিকার অশুভ জোট! কতটা চাপে পড়ল ভারত?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পাকিস্তান–বাংলাদেশ–আমেরিকার অশুভ জোট!  কতটা চাপে পড়ল ভারত?

পাকিস্তান–বাংলাদেশ–আমেরিকার অশুভ জোট! কতটা চাপে পড়ল ভারত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি