যুক্তরাষ্ট্রে দলের সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নিউ ইয়র্কের বিমানবন্দরে আখতার হোসেনকে হেনস্তা ও তাঁর ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে তাদের এই দাবি।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকার বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই দাবি পেশ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি ও তাঁর সফরসঙ্গীরা স্থানীয় সোমবার বিকেলে নিউ ইয়র্ক পৌঁছান।
নাহিদ ইসলাম বলেন, ‘প্রশাসনের ভেতরের একটি অংশের মদদেই এসব হামলা ঘটছে। আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যে মামলাগুলো হয়েছে সেগুলোতে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জামিনে এসে আসামিরা অনেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও আহতদের হুমকি দিচ্ছে। দেশে ছোট ও বড় পর্যায়ে ঘটতে ঘটতে এখন দেশের বাইরেও একই ঘটনা ঘটছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর দায়িত্ব সরকারের। সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গিয়েছে তাদের শাস্তির আওতায় আনতে হবে।’
সাংবাদিক সম্মেলনে নিউ ইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ ছাড়াও আরও কয়েকটি দাবি জানানো হয়। সেগুলি হলো— যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলাকারী সবাইকে চিহ্নিত ও অবিলম্বে গ্রেফতার, নিউইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ করতে হবে এবং ঘটনার পূর্ণ তদন্ত করে নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী লীগের দোসরদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করতে হবে। জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ ও ত্বরাণ্বিত করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post