বাংলাদেশে একাধিক জায়গায় বিগত কয়েকদিনে প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে। এই আবহে দুর্গোপুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য তদারকি সরকার একাধিক পদক্ষেপ করেছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন পুজো মণ্ডপে দুই লক্ষের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে।
নিরাপত্তার কথা মাথায় রেখে পুজো মণ্ডপগুলিতে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। দুর্গোপুজোয় ৭০০টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ সনাতনী জাগরণ জোট। এই মণ্ডপগুলিতে সেনা মোতায়েনের দাবি তোলা হয়েছে। গত বছর ৩৩ হাজারে বেশি মন্দির এবং মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। কিন্তু এবার সেটা কমে দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৬৬টিতে। এর মধ্যে ঢাকা এলাকায় ২০৫টি মণ্ডপে পুজো হবে।
সম্প্রতি ঝিনাইদহে শৈলকুপা উপজেলায় ফুলহরি গ্রামে একটি মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে পুলিশ চিহ্নিত করেছে। ধৃতের নাম মনজের আলী। পুলিশের দাবি, সে মানসিক ভারসাম্যহীন। ঘটনা হল, বিগত দিনে যে কটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছে, তাদেরকে মানসিক ভারসাম্যহীন বলে দেগে দেওয়া হয়েছে।
কয়েকদিন আগেই বাংলাদেশে দুর্গোপুজোয় বিধিনিষেধ আরোপ করেছিল তদারকি সরকার। শুধু তাই, নয়, সেই যুক্তির সপক্ষে যুক্ত দিতে গিয়ে বেনজির মন্তব্য করেছিলেন সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। বলেছিলেন, পুজোর সময় মণ্ডপ চত্বরে যে মেলা বসে, সেই মেলায় চলে গাঁজা-মদের আসর। এই আবহে পুজোর সময় মেলার অনুমতি দেওয়ার ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করেছিল তদারকি সরকার।
এদিকে, পুজো মণ্ডপে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্য আনসার ও পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়ে দেন জাহাঙ্গির আলম চৌধুরী। জন্য
স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে প্রতিমা নিরঞ্জন করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন, পুজো মণ্ডপগুলিতে সর্বক্ষণের নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে পুলিশ। পুজো চলাকালীন মণ্ডব ও পার্শ্ববর্তী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, গোয়েন্দা দফতরের সদস্যদের মোতায়েন রাখা হবে। থাকবে আনসার ফোর্স। আকাশে থাকবে হেলিকপ্টার, দশমীর দিন বিভিন্ন ঘাটে থাকবেন ডুবুরির দল।
মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি আছে জানিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘পুজো কমিটি চাইলে মাদ্রাসার পড়ুয়াদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করতে পারে।’
এবছর মণ্ডপগুলির জন্য অনুদান বাড়িয়েছে তদারকি সরকার। বরাদ্দ বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বরাদ্দের পরিমাণ ছিল মাত্র দুই কোটি টাকা। গত বছর তদারকি সরকার চার কোটি টাকা বরাদ্দ করেছিল।
ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ বলেছেন, সাধারণত বাংলাদেশে দুর্গাপুজোর জন্য একটি ছুটি ধার্য ছিল। কিন্তু এবার শনিবার ও রবিবার এমনিতেই ছুটি। কিন্তু এবার দুটি সরকারি ছুটি থাকবে এই সপ্তাহে। সাপ্তাহিক ছুটির দুই দিন যোগ হচ্ছে। বাংলাদেশে দুর্গোপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত কার্যকর করা হবে। এবারের পুজো বেশ ভালো হবে। কোনও অসুবিধেই তারা টের পাবেন না। পুজোর সময় বাড়তি গোলমাল এডা়তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।
এই ছুটির ঘোষণার পাশাপাশি আবুল কালাম আজাদ জানিয়েছেন, ৫ অগাস্টের পরিবর্তনের পর যাঁরা সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের আর্থিক সাহায্য করা হবে।
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post