• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হিন্দু দুর্গাপুজো ইউনূস আতঙ্ক বিসর্জনেও জারি অদ্ভূত ফতোয়া

হিন্দু দুর্গাপুজো ইউনূস আতঙ্ক বিসর্জনেও জারি অদ্ভূত ফতোয়া

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

পদ্মপারে এ বছর এক প্রকার নির্বিঘ্নেই শেষ হল দুর্গা বন্দনা। বাংলাদেশের দুর্গোৎসব নিয়ে এবার একটু বেশি উদ্বেগ ছিল। কারণ, সে দেশের বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট। এই পুজো নিয়ে কিছুদিন আগে তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী বিস্ফোরক বয়ান দিয়েছিলেন। তাঁকে বলতে শোনা যায়, বাংলাদেশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী বলেছেন, পুজোর সময় মণ্ডপ চত্ত্বরে হওয়া মেলায় মদ, গাঁজা বিক্রি হয়। এই আবহে পুজোর সময় মেলার অনুমতি দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশে। তাঁর এই মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি।
যদিও এই মন্তব্যের পরেও সেখানে দুর্গাপুজো নিয়ে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। কোথাও কোথাও অসুরের গোঁফ উপড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুজোর আগে ১৩টি জেলাতে প্রতিমা ভাঙচুর, মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। যদিও সেগুলি বড় আকার ধারণ করেনি। পুজোর মূল সময়, অর্থাৎ সপ্তমী থেকে দশমী – মোটামুটি শান্তিপূর্ণ ছিল। এর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতেই হয়। সরকারের তরফে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পুজো কমিটিগুলিও অতিমাত্রায় সতর্ক ছিল। তদারকি সরকারের তরফে তাদের যে পরামর্শ দেওয়া হয়েছিল, তারা সবটাই কার্যকর করেছে।
যদিও তদারকি সরকারের উপদেষ্টা ইউনূসের একটি মন্তব্য বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের রীতিমতো আঘাত দিয়েছে। সেটা হল নিউ ইয়র্কে তিনি একটি বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিকে বলেছেন, ‘তার সময় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার ও নিপীড়ন হয়েছে সেগুলি ডাহা মিথ্যে কথা। এগুলি ভারতীয় মিডিয়ার অপপ্রচার। বাস্তবে এইসব কোনও ঘটনাই ঘটেনি। ’
ইউনূসের এই দাবির প্রেক্ষিতে একটা কথাই বলতে হয়, মিথ্যে কথা বলা বা মিথ্যে দাবির একটি সীমা আছে। ইউনূস সব বিষয়ে সীমা পরিসীমা জ্ঞান হারিয়ে ফেলেছেন। এবার দুর্গা প্রতিমা নিরঞ্জন নিয়ে সাম্প্রদায়িকতার তাস খেললেন মহম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়ে দেন, সন্ধে সাতটার আগে প্রতিমা নিরঞ্জন শেষ করে ফেলতে হবে। এখানেই শেষ নয়, জানিয়ে দেওযা হয়, পুজোর আশেপাশে কোনও মেলা বসতে দেওয়া হবে না। পুজো যেখানে যেখানে হবে, সেই তালিকা সরকারের হাতে তুলে দিতে হবে।
আসলে এই ফতোয়া জারির কারণ ইউনূস বুঝে গিয়েছেন, সংখ্যালঘুদের নিয়ে তিনি যা বলেছেন, সেটা আসলে ধাপ্পাবাজি। সেটা বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে। একেই আওয়ামী লীগ গা ঝাড়া দিয়ে উঠেছে। তাতে ইউনূসের নাভিশ্বাস উঠে গিয়েছে। এবার সংখ্যালঘুরা একজোট হলে তার আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। তাই, সংখ্যালঘুদের যেভাবে হোক দমিয়ে রাখতেই হবে। তার জন্য তদারকি সরকার প্রধান একাধিক পদক্ষেপ করেছেন। সেই তালিকায় যুক্ত হল দুর্গা প্রতিমা নিরঞ্জন নিয়ে তালিবানি ফতোয়া।
ভারত কিন্তু ইউনূসের দাবিকে উড়িয়ে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের তদারকি সরকার সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে চূড়ান্ত ব্যর্থ। আর সেদিক থেকে চোখ সরাতে ভারতের দিকে নানা অজুহাত তুলে গাল দিচ্ছেন। তদারকি সরকারের এই দাবিকে ভারত মান্যতা দেয় না। দিল্লির জোরাল দাবি, বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা একটি সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য।
চট্টগ্রামের ঘটনাতে ভারতে হাত থাকার অভিযোগ দিল্লির নস্যাৎ করে দিয়েছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

নাহিদ-হাসনাতদের হাতে থালা-বাটি! ইউনূসের চালেই অস্তিত্ব হারাচ্ছে এনসিপি

Next Post

ইউনূস-বিহীন বাংলাদেশের নির্বাচন ট্রাম্পের সিদ্ধান্তে ভারতের চমক হাসিনাই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূস-বিহীন বাংলাদেশের নির্বাচন ট্রাম্পের সিদ্ধান্তে ভারতের চমক হাসিনাই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

ইউনূস-বিহীন বাংলাদেশের নির্বাচন ট্রাম্পের সিদ্ধান্তে ভারতের চমক হাসিনাই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি