• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
৪৮ ঘণ্টা পরও সেনাকর্তাদের তোলা হয়নি আদালতে! কী চলছে সেনানিবাসের অভ্যন্তরে?

৪৮ ঘণ্টা পরও সেনাকর্তাদের তোলা হয়নি আদালতে! কী চলছে সেনানিবাসের অভ্যন্তরে?

Raja Majumder by Raja Majumder
6 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
38
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

মানবতাবিরোধী অপরাধ, মুলত গুম-খুনের অভিযোগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ১৪ জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের একটি বিশেষ কারাগারে স্থানান্তরিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ১৪ জন কর্মরত সেনা আধিকারিকের পাশাপাশি আরও ১০ জন অবসরপ্রাপ্ত সেনাকর্তার বিরুদ্ধেও জারি হয়েছে একই গ্রেফতারি পরোয়ানা। অবাক করা বিষয় হল, ওই একই মামলায় অভিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। কিন্তু তাঁদেরকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কেবলমাত্র ১৪ জন সামরিক অফিসাররাই। বিভিন্ন সূত্র দাবি করেছিল, গত ১১ অক্টোবর সন্ধ্যার মধ্যে সেনাবাহিনীর কর্মরত আধিকারিকদের হেফাজতে নেওয়া হয়। কিন্তু এরপর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁদের আদালতে হাজির করানো হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, ওই সেনাকর্তাদের কি আদৌ গ্রেফতার করা হয়েছে?

আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিযুক্ত কর্মকর্তারা যদি সত্যিই গ্রেফতার থাকেন, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করানো অত্যন্ত জরুরি। আর যদি এটা না করানো হয়, তাহলে তা আইনবহির্ভূত ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। এই সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তি হেবিয়াস করপাস রিটের মাধ্যমে মুক্তি পাওয়ার অধিকারী হন। যদিও এ ক্ষেত্রে গুম, খুন, গোপন আটক ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এই কর্মকর্তারা আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছেন কি না, সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটা অংশ অবশ্য দাবি করছেন, তাঁদের হাতে কোনও ওয়ারেন্ট এসে পৌঁছয়নি। সোশ্যাল মিডিয়া থেকে দেখেই আমরা ওই আধিকারিকদের সেনা সদরে রিপোর্ট করতে বলেছিলাম।

অর্থাৎ, বাংলাদেশ সেনার ওই মেজর জেনারেল বলেই দিয়েছিলেন, তাঁরা কর্মরত সেনাকর্তাদের গ্রেফতার নয় বরং সংযুক্ত করেছেন বা নিজেদের হেফাজতে রেখেছেন। এরপর ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের একটি ভবনকে সাব-জেল হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে ওই ২৪ কর্মকর্তার বিচার অনুষ্ঠিত হবে। এমনকি ওই সেনাকর্তাদের ভিজিটিং সিনিয়র অফিসার্স’ কোয়ার্টারস ভবনে স্থানান্তরের পরিকল্পনাও করা হয়েছে বলে জানানো হয়েছিল। এমনকি ওই ভবনের নিরাপত্তা নিশ্চিত ও কোনও ধরণের অঘটন এড়ানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

কিন্তু এত কিছুর পরও একটা বিষয়ই এখন সামনে আসছে, সেটা হল, ১৯৫২ সালের সেনা আইন অনুযায়ী, সেনা সদস্যদের গ্রেফতার ও আদালতে হাজির করার প্রক্রিয়া ফৌজদারি কার্যবিধি থেকে অনেকটাই আলাদা। ওই আইনের অধ্যায় ৮-এর ধারা ৭৪ অনুযায়ী, কোনও সেনা সদস্যকে তদন্ত ছাড়া ৪৮ ঘণ্টার বেশি সময় আটক রাখা যাবে না, যদি না জনস্বার্থে তা অপরিহার্য মনে হয়। অন্যদিকে ৮ অক্টোবরের আইসিটির আদেশে বলা হয়,  অভিযুক্তরা মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে, যা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ধারা ৩(২) ও ৪(১)-৪(৩)-এর আওতায় পড়ে। বিশেষজ্ঞদের দাবি, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আলাদা বিশেষ কারাগারে রাখার সিদ্ধান্তটিও বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থী। সবমিলিয়ে বিষয়টি বেশ ঘোরালো। এখন দেখার আগামী ২২ অক্টোবর কি হয়।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: BANGLADESH ARMYBANGLADESH ARMY CHIEF
Previous Post

গ্রেফতারি পরোয়ানা জারি দেশ ছেড়ে পালাচ্ছেন সেনা কর্মকর্তারা সেনাপ্রধান ওয়াকার কী করছেন?

Next Post

ইউনূসের উপদেষ্টাদের হুমকি জামায়াত-এনসিপির! ঐক্যে ফাটল নাকি নতুন ষড়যন্ত্র?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
1
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more
Next Post
ইউনূসের উপদেষ্টাদের হুমকি জামায়াত-এনসিপির! ঐক্যে ফাটল নাকি নতুন ষড়যন্ত্র?

ইউনূসের উপদেষ্টাদের হুমকি জামায়াত-এনসিপির! ঐক্যে ফাটল নাকি নতুন ষড়যন্ত্র?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি