• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা কী ইন্দিরা গান্ধি হতে পারবেন?  সেই পথেই এগোচ্ছেন মুজিব কন্যা

হাসিনা কী ইন্দিরা গান্ধি হতে পারবেন? সেই পথেই এগোচ্ছেন মুজিব কন্যা

Raja Majumder by Raja Majumder
5 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে, যারা কোনও সময় মাথা নত করতে জানেন, তাঁরা আবার উঠে দাঁড়াতেও পারেন। আর যারা এই ইতিহাস অস্বীকার করেন, তাঁরা সেইসব মানুষদের দ্বারা ভেসে যাযন যারা প্রথমে তাঁদের নির্বাচিত করেছিল। এর প্রকৃষ্ট উদাহরণ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। যাঁকে লৌহমানবী বলে থাকেন অনেকে। প্রসঙ্গত, ইন্দিরা প্রধানমন্ত্রী থাকাকালীনই মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে সোভিয়েত রাশিয়ার সাহায্য নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলেন। ১৯৭১ সালের সেই যুদ্ধেই জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। কেন এ কথা মনে করালাম, সেটা কিছু বাদে বলছি।

দক্ষিণ এশিয়ায় ভারতীয় উপমহাদেশে প্রতিবেশি কয়েকটি দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রভাব প্রশ্নাতীত। উদাহরণ স্বরুপ, ভারতের গান্ধি-নেহেরু পরিবার, পাকিস্তানের ভুট্টো পরিবার, বাংলাদেশের শেখ পরিবার, শ্রীলঙ্কার রাজাপক্ষে এবং নেপালের রাজ পরিবারের কথা বলা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই, তাঁরা উত্তরাধিকার সূত্রে ক্ষমতা কেন্দ্রীভূত করে রেখেছিলেন। যেমন, ইন্দিরা গান্ধি এবং শেখ হাসিনা ছিলেন তাঁদের পিতার রাজনৈতিক উত্তরাধিকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত দুই শাসক। এ ক্ষেত্রে দুজনের মিল রয়েছে। তবে ইন্দিরা গান্ধি ছিলেন তাঁর সমকালীন বিশ্বের একজন ক্ষমতাশালী নারী রাজনৈতিক। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রভাব এতটাই ছিল যে, বিশ শতকে টাইম ম্যাগাজিন তাঁকে লৌহমানবী আখ্যা দিয়েছিল। ইন্দিরা গান্ধি এমন একটা সময় ক্ষমতায় আসেন, যখন ভারত ভয়াবহ খাদ্য সংকট এবং এক রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু তাঁর উচ্চাভিলাষী সংস্কার প্রক্রিয়া, সবুজ বিপ্লব, ব্যাঙ্ক জাতীয়করণ এবং শীতল যুদ্ধের সময় শক্তিশালী বৈদেশিক নীতির অবস্থান তাঁকে একজন শক্তিশালী নেত্রী হিসেবে পরিচিতি দিয়েছিল।

অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের উপর জোর দিয়েছিলেন। তিনি একাধিক বৃহৎ অবকাঠামো প্রকল্প গ্রহণ করেছিলেন এবং স্থিতিশীল অর্থনৈতিক অগ্রগতিকে জাতীয় অগ্রগতির লক্ষণ হিসেবে তুলে ধরেছিলেন। বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২০০৯ সালে ছিল প্রায় ৮০০ ডলার, সেখানে শেখ হাসিনার সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নের জেরে সেটা ২০২৩ সালে ২,৮০০ ডলারে নিয়ে গিয়েছিলেন। হাসিনার এই প্রচেষ্টা এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতির মধ্যে বাংলাদেশকে স্থান দিয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন। বিশেষ করে ২০১৬ সালের হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার পর গোটা বাংলাদেশ জুড়ে চরমপন্থী ইসলামিক সংগঠনগুলির বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়েছিলেন তিনি।

তবে, তাঁর এই কঠোর মনোভাব সন্ত্রাসবাদ দমনের বাইরেও বিস্তৃত ছিল। হাসিনার বিরুদ্ধে অভিযোগ, গণতন্ত্রকে উপেক্ষা করে বিরোধী রাজনৈতিকদের দমন করা, সংবাদমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার। মজার বিষয় হল, প্রায় একই অভিযোগ ছিল ইন্দিরা গান্ধির বিরুদ্ধেও। তিনিও ঠিক এই কাজই করেছিলেন। এবং তাঁর চরম খেসারত দিতে হয়েছে মিসেস গান্ধিকে। এদিকে গত বছর শেখ হাসিনার বিদায় বাংলাদেশকে কর্তৃত্ববাদী সরকারের পতন এবং গণতান্ত্রিক পুনর্নবীকরণের মধ্যবর্তী এক সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে। মজার বিষয় হল, ইন্দিরা গান্ধি এবং শেখ হাসিনা উভয়ই এমন এক রাজনৈতিক উত্থানের মুখোমুখি হয়েছেন যা তাঁদের সীমাহীন কর্তৃত্বের পরীক্ষা নিয়েছিল।

১৯৭৫ সালে, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করলে ভারতে নাগরিক স্বাধীনতা স্থগিত করা হয়।  সংবাদপত্রের উপর সেন্সরশিপ আরোপ করা হয় এবং হাজার হাজার বিরোধী রাজনৈতিককে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তী দু-বছরে এক লক্ষের বেশি মানুষ গ্রেফতার হয়েছিল এমার্জেন্সি চলাকালীন। কিন্তু ১৯৭৭ সালে এমার্জেন্সি তুলে নেওয়ার পর ভারতে যে লোকসভা নির্বাচন হয়, তাতে ইন্দিরা গান্ধি এবং কংগ্রেসের সরকার মুখ থুবড়ে পড়ে। ১৯৭৮ সালে ইন্দিরা গান্ধি প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে জরুরি অবস্থার সময় তিনি ভুল করেছিলেন। অপরদিকে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, তাঁর সরকার ২০১৪, ২০১৮ এবং ২০২৩ সালে তিনটি বিতর্কিত নির্বাচন পরিচালনা করেছিলেন, যেগুলির বেশিরভাগই বিরোধী দল ব্যাপক কারচুপির অভিযোগে বয়কট করেছিল।

হাসিনা প্রকাশ্যেই “নিরঙ্কুশ ক্ষমতা” চাওয়ার কথা বলতেন।  এমনকি গণতান্ত্রিক অধিকার এবং ভিন্নমতের উপর তাঁর দমনমূলক নীতি প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে বলেই অভিযোগ। আর এটাই সে দেশে হাসিনার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভকে উস্কে দিয়েছিল। ওয়াকিবহাল মহল বলছে, ইন্দিরা গান্ধি তাঁর ভূল স্বীকার করেছিলেন, এবং তিন বছরের বেশি সময় বিরোধী আসনে বসে নিজেকে সংশোধন করেছিলেন। ফলে তিনি পরবর্তী নির্বাচনে বিপুল জনমত নিয়ে ফিরেও এসেছিলেন ক্ষমতায়। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি সেই পথে হাঁটবেন?  তিনি এখনও ক্ষমা চাননি, তবে দাবি করছেন গুলি চালানোর নির্দেশও দেননি। এখন দেখার, ইতিহাসের পুনরাবৃত্তি হয় কি না।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESH CRISISINDIRA GANDHISheikh Hasina
Previous Post

মানচিত্রে বড়সড় পরিবর্তন হবে? “বৃহত্তর বাংলাদেশ” নিয়ে এখন আতঙ্কে ভারত!

Next Post

ঘুরিয়ে ভোট বয়কটের ডাক হাসিনার! ভয়ের চোটে তড়িঘড়ি নির্বাচন?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
0
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ঘুরিয়ে ভোট বয়কটের ডাক হাসিনার! ভয়ের চোটে তড়িঘড়ি নির্বাচন?

ঘুরিয়ে ভোট বয়কটের ডাক হাসিনার! ভয়ের চোটে তড়িঘড়ি নির্বাচন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি