• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে লেজ গোটাচ্ছে আমেরিকা ভারতের চালে নতীস্বীকার ট্রাম্পের দিশাহীন ইউনূস ফের ঝুঁকছে চিনের দিকে?

বাংলাদেশে লেজ গোটাচ্ছে আমেরিকা ভারতের চালে নতীস্বীকার ট্রাম্পের দিশাহীন ইউনূস ফের ঝুঁকছে চিনের দিকে?

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

 সাম্প্রতিক কয়েকটি ঘটনা প্রকাশ করছে যে বাংলাদেশ থেকে মার্কিন প্রভাব অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। সেই প্রভাব আর কয়েকদিনের মধ্যেই উধাও হয়ে যাবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এবার আসা যাক মূল কথায়। বিগত কয়েক বছরে ভারতের আশেপাশে কয়েকটি দেশে আচমকাই নির্বাচিত সরকার পরিবর্তন হল। পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও নেপালে সরকার বিরোধী আন্দোলন ও রাজনৈতিক পালাবদলের ধরণ পুরো এক রকম। অর্থাৎ, রিজিম চেঞ্চের ধরণ এক। মার্কিন ডিপ স্টেট এভাবেই কাজ করে, যেখানে মার্কিন স্বার্থ রয়েছে অথচ সেই দেশের সরকার ওয়াশিংটনের কথা মানছে না, সেখানেই হয়েছে সরকার বদলের খেলা। তারপর হাতের পুতুল কাউকে বসিয়ে দেওয়া হয়েছে সেই দেশের মাথায়। যেমন পাকিস্তান, সেখানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইমরান খানের দল সরকার গঠন করেছিল। কিন্তু আচমকা এক সরকার বিরোধী আন্দোলন ও ইমরান খান জেলবন্দি হল। তারপর সেনা সমর্থত এক পুতুল সরকার গঠন হল শাহবাজ শরীফের নেতৃত্বে। যারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় ওঠে বসে। একই চিত্র আমরা দেখেছি বাংলাদেশে, তবে কোনও ভাবে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। নাহলে তাঁর হালও আজ ইমরান খানের মতোই হতো। অপরদিকে শ্রীলংকা ও নেপালেও একই ঘটনা ঘটল, তবে ওই দুই দেশে মার্কিন স্বার্থ রক্ষিত হয়নি সেভাবে। কারণ ভারতের প্রভাব সেখানে কাজ করেছে এবং পুনরায় গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসছে। কিন্তু পাকিস্তানকে ব্যবহার করে বাংলাদেশে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে শুরু করেছিল মার্কিন ডিপ স্টেট। কিন্তু এই মুহূর্তে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেঁকে বসেছেন। তাঁর নীতি, আর রিজিম চেঞ্জের খেলায় থাকবে না যুক্তরাষ্ট্র। আর সেই কথাটা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ট্রাম্প প্রশাসনের অন্যতম সদস্যা, তথা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাবার্ড। তিনি সম্প্রতি নতুন মার্কিন নীতি সম্পর্কে খোলাসা করেছেন। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পুরোনো নীতির দিন শেষ, যুক্তরাষ্ট্র আর সে পথে হাটবে না। বরং আঞ্চলিক শক্তি ভারসাম্য এবং বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের পথেই হাটবে ট্রাম্প প্রশাসন। যদিও এর ইঙ্গিত আগেই দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে বসেই যিনি মার্কিন ডিপ স্টেটের পর্দা ফাঁস করেছিলেন। ইউএস এআইড মারফত কোন দেশে কত কোটি ডলার খরচ করেছিল পূর্বতন বাইডেন প্রশাসন সেটা ফাঁস করেছিলেন। জানা গিয়েছিল, বাংলাদেশের জন্য ২৯ মিলিয়ন ডলার খরচ করা হয়েছিল। যা হাসিনা সরকার উৎখাতে ব্যবহার হয়েছিল।

ADVERTISEMENT

কিন্তু পরের গল্পটা খুব করুণ। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেও মার্কিন স্বার্থ যে খুব একটা রক্ষিত হয়েছে তার প্রমাণ কম। উল্টে বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদী শক্তির উত্থান হয়েছে, যা পশ্চিমি দুনিয়ার জন্য একটা লাল সতর্কতা। ঠিক যেমনটা তুলসী গ্যাবার্ড বলেছেন। তাঁর কথায়, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেও কোনও লাভের লাভ হয়নি, বরং ওই অর্থ আইসিস বা আল কায়দার মতো জঙ্গি সংগঠন পুস্ট হয়েছে। মৌলবাদী শক্তির প্রসার হয়েছে। তাই এই টাকা আর খরচ করবে না ট্রাম্প প্রশাসন। বরং আঞ্চলিক সহযোগিতার দিকে নজর দেওয়া হবে। আমরা দেখলাম, যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য চুক্তি ঝুলে থাকলেও নতুন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়ে গেল ১০ বছরের জন্য। যা ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সমঝোতা অন্য উচ্চতায় নিয়ে গেল। কারণ দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি কেবলমাত্র অস্ত্র কেনায় সীমাবদ্ধ নেই, বরং দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তরও রয়েছে। এর অর্থ দক্ষিণ এশিয়ায় ভারতকেই ফের কৌশলগত সহযোগী মেনে নিল যুক্তরাষ্ট্র। এবার ধীরে সুস্থে বাণিজ্য চুক্তিও হয়ে যাবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অন্যদিকে, দীর্ঘকাল বাদে ওয়াশিংটন ঢাকায় স্থায়ী রাষ্ট্রদূত পাঠালো। ব্রেন্ট ক্রিস্টেনসেন নামের ওই রাষ্ট্রদূত ঢাকায় এসেই ইউনূস সরকারকে চাপ দিতে শুরু করেছে যে চিনের সঙ্গে কোনও প্রকার প্রতিরক্ষা সমঝোতা করা যাবে না। সবমিলিয়ে প্রবল চাপে মুহাম্মদ ইউনূস। তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবার তাঁর মাথার উপর থেকে হাত তুলে নিচ্ছে। উল্টে ভারতের দিকে নতুন করে ঝুঁকছে ওয়াশিংটন। এখন পাকিস্তানই তাঁর শেষ ভরসা। ফলে দ্রুত বদলে যাওয়া দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে প্রথম বলি কি মুহাম্মদ ইউনূস? জানা যাচ্ছে, উপদেষ্টামণ্ডলীতে তাঁর রাশ অনেকটাই আলগা হয়ে গিয়েছে। কেউ তাঁর কথা শুনছেন না। তিনি এখন কার্যত একা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

নভেম্বরেই কেন হাসিনাকে সামনে আনল দিল্লি? ভারতের গোপন মিশনে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই

Next Post

ক্যান্টনমেন্টে লেগেছে গৃহযুদ্ধ সেনাপ্রধানকে নিয়ে ভয়ংকর খেলায় সেনাবাহিনী

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ক্যান্টনমেন্টে লেগেছে গৃহযুদ্ধ     সেনাপ্রধানকে নিয়ে ভয়ংকর খেলায় সেনাবাহিনী

ক্যান্টনমেন্টে লেগেছে গৃহযুদ্ধ সেনাপ্রধানকে নিয়ে ভয়ংকর খেলায় সেনাবাহিনী

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি