• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার মতোই মৃত্যুদণ্ড পেয়েছিলেন যে রাষ্ট্রনেতারা

হাসিনার মতোই মৃত্যুদণ্ড পেয়েছিলেন যে রাষ্ট্রনেতারা

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

শেখ হাসিনার মতোই গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতা হারিয়েছিলেন বিশ্বের বহু জনপ্রিয় অথবা কুখ্যাত নেতা। তবে বিশ্ব ইতিহাসে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের বিচার ও মৃত্যুদণ্ড বিরল হলেও রাজনৈতিক পটপরিবর্তনের সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি। কখনও সামরিক অভ্যুত্থান, কখনও গণবিপ্লব আবার কখনও গণঅভ্যুত্থানের মাধ্যমে বিভিন্ন দেশ তাঁদের ক্ষমতাচ্যুত নেতাদের বিচারের মুখোমুখি করেছে। ইতিহাসে এর নজির বিরল নয়। সাম্প্রতিক সংযোজন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেমন বিদেশে থাকাকালীন হাসিনার মতোই মৃত্যুদণ্ডের সাজা শুনতে হয়েছিল পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক জেনারেল পারভেজ মুশারফকে। তবে তিনি জীবদ্দশায় আর পাকিস্তানে ফেরেননি, আর তাঁর সাজাও কার্যকর হয়নি। তবে ইতিহাসে এমন বহু নেতাই রয়েছেন যাদের কেউ আদালতের রায়ে মৃত্যুদণ্ড পেয়েছেন, কেউ আবার আত্মসমর্পণের পরমুহূর্তেই নিহত হয়েছেন। আসুন একবার ইতিহাসের পাতায় নজর দিয়ে দেখা যাক এমন কিছু নেতা তথা একনায়কের ক্ষমতাচ্যুতির পরের গল্প।

ADVERTISEMENT

আমাদের পড়শি দেশ পাকিস্তানেই রয়েছে প্রাক্তন রাষ্ট্রনেতার মৃত্যুদণ্ড কার্যকরের নজির। পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকর আলি ভুট্টো। ১৯৭৭ সালের জুলাই মাসে তৎকালীন পাক সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করেন। কয়েকদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করে শেখ হাসিনার মতোই বিরোধী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের খুনের অভিযোগ আনা হয়। পিপিপি-র প্রতিষ্ঠাতা ভুট্টো সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। ১৯৭৯ সালের ৪ এপ্রিল ফাঁসিতে ঝোলানো হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলযফিকার আলী ভুট্টোকে। আর তা হয়েছিল তৎকালীন সেনা সরকারের তত্ত্বাবধানেই। যদিও  পাকিস্তান সুপ্রিম কোর্টের বেঞ্চ ২০২৪ সালে এক সর্বসম্মত রায়ে জানিয়েছিল, ন্যায়বিচার পাননি জুলফিকার আলী ভুট্টো। তাঁর বিচার ‘স্বচ্ছ ও যথাযথ আইনি পদ্ধতি’ মেনে হয়নি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অন্যদিকে ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট নওয়াজ শরিফকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফ। এরপর ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ‘নির্বাচিত প্রেসিডেন্ট’ ছিলেন তিনি। কিন্তু ২০০৮ সালে পাক পার্লমেন্টে আনা ইমপিচমেন্ট এড়াতে মুশারফ ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালান। এর ১১ বছর পর ২০১৯ সালের ১৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে মুশারফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল পেশোয়ার হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ। যদিও তাঁর মৃত্যুদণ্ড আর কার্যকর হয়নি। শেষমেশ ২০২৩ সালে লন্ডন থেকে তাঁর কফিনবন্দি দেহ করাচি ফিরেছিল।

১৯৭৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাকের শাসক ছিলেন সাদ্দাম হোসেন। তবে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের জেরে তাঁর ক্ষমতাচ্যুতি হয়। এরপর মানবতাবিরোধী অপরাধে তাঁকে ইরাকি ট্রাইব্যুনালে তাঁর বিচার চলে। ওই ট্রাইবুনালই সাদ্দাম হোসেনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। এরপর সাদ্দাম হোসেনকে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। বলা হয় তাঁর মৃত্যুদণ্ড ছিল আধুনিক সময়ে সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি। আবার লিবিয়ার দীর্ঘ ৪২ বছরের শাসক মুয়াম্মার গাদ্দাফির নামও এই তালিকায় রাখা যায়। ২০১১ সালে এক গণবিদ্রোহে ক্ষমতা হারান কুখ্যাত এই একনায়ক। এমনকি আদালতের কোনও রায় ছাড়াই আটক হওয়ার পর মাঠেই তাঁকে হত্যা করা হয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এবং লিবিয়ায় বিভক্ত রাজনীতির সূচনা হয়। পাশাপাশি রুমানিয়ার কমিউনিস্ট নেতা নিকোলাই চশেস্কুর নামও উল্লেখ করা যায়। তিনি দীর্ঘ ২৪ বছর রুমানিয়া শাসন করেছিলেন। ১৯৮৯ সালে রুমানিয়ায় কমিউনিস্ট শাসনের পতনের সময় তাঁকে এবং তাঁর স্ত্রীকে সামরিক ট্রাইব্যুনালে দ্রুত বিচারের মুখোমুখি করা হয়। এরপর ১৯৮৯ সালের বড়দিনে গণহত্যা ও অর্থনৈতিক ধ্বংসের অভিযোগে নিকোলাই চশেস্কুর ফাঁসি কার্যকর করা হয়েছিল।

বাংলাদেশের ইতিহাসেও দুজনের নাম উল্লেখ করা যেতে পারে। যদিও আদালতে মৃত্যুদণ্ডের সাজা না হলেও তাঁদের হত্যা করা হয়েছিল। ১৯৭৫ সালে এই নভেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় জেলবন্দি প্রাক্তন কার্যনির্বাহী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রাক্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ-সহ আওয়ামী লীগের চার নেতার হত্যা সে দেশের ইতিহাসে আজও জ্বল জ্বল করছে। এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক ট্রাইবুনাল। যদিও এই দুজনেই এখন ভারতের আশ্রয়ে রয়েছেন। আর ভারত এই দুই নেতাকে বাংলাদেশের হাতে আদৌ তুলে দেবে কিনা সন্দেহ। ফলে তাঁদের ফাঁসি কার্যকর হবে কিনা সেটাই এখন প্রশ্ন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাসিনার সাজা মৃত্যুদণ্ড ভয়ঙ্কর পুত্র জয় বড় ঘোষণা দিল ভারত

Next Post

শেখ হাসিনার রায়কে ‘পাত্তা’ দিল না ভারত, বিবৃতিতে ইউনূস সরকারকে ইঙ্গিতপূর্ণ বার্তা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
শেখ হাসিনার রায়কে ‘পাত্তা’ দিল না ভারত,  বিবৃতিতে ইউনূস সরকারকে ইঙ্গিতপূর্ণ বার্তা

শেখ হাসিনার রায়কে ‘পাত্তা’ দিল না ভারত, বিবৃতিতে ইউনূস সরকারকে ইঙ্গিতপূর্ণ বার্তা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি