• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের দেশে না ফেরা বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে?

খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের দেশে না ফেরা বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে?

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছলেন তাঁর পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, জুবাইদার শাশুড়ি মা, অর্থাৎ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। কিন্তু এবারের অসুস্থতা যে কোনও সময় করুণ পরিণতিতে পৌঁছতে পারে। অর্থাৎ তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে খুব সংকটাপন্ন। প্রশ্ন উঠছে, একমাত্র ছেলে তারেক সংকটাপন্ন মাকে দেখতে বা তাঁর শেষ সময়ে পাশে দাঁড়াতে দেশে ফিরতে পারলেন না কেন। সেই কারণেই বেগম খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা এক অসাধারণ রাজনৈতিক অস্থিরতার নজির তৈরি করেছে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বেগম জিয়ার সাধের দল বিএনপি-র নেতা কর্মীরা।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে বিএনপি যে ২৩৬টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, তাতে সবচেয়ে বড় চমক ছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে। কারণ, তাঁর তিন তিনটি আসন রেখেছিল বিএনপি। সেগুলি হল, ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আরেকটি তথ্য হল, বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সব কটিতেই বিপুল ভোটে জিতেছেন। কোনও নির্বাচনেই তিনি পরাজিত হননি। যেখানে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ১৯৯১ সালের নির্বাচনে দুটি ও ২০০১ সালে একটি আসনে পরাজিত হওয়ার রেকর্ড রয়েছে। সেই অনুযায়ী খালেদা জিয়ার জনপ্রিয়তা বেশি বলাই যায়। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মামলায় ২০১৮ সালে জেলে গিয়েছিলেন। এর পর থেকেই খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে তেমন সক্রিয় নন। আবার তাঁর ছেলে তারেক জিয়াও ২০০৮ সালে বাংলাদেশ ছাড়েন এবং লন্ডনে আশ্রয় নেন। সেই থেকে তিনিও বাংলাদেশের ধারেকাছে আসেননি। অথচ মা ও পুত্র দুজনেই বাংলাদেশের রাজনীতিতে বরাবরই প্রাসঙ্গিক। কারণ, মা খালেদা জিয়া জেলে থাকাকালে তারেক লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে বৈঠক করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। তবে গত বছর আগস্টে আওয়ামী লীগের সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপি নেতা-কর্মীরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। তাঁরা প্রায় ধরেই নিয়েছিলেন যে এবার ভোট হলেই বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে। তারেক রহমান ও খালেদা জিয়ার উপর থাকা যাবতীয় অভিযোগ খারিজ করে তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়। জেলমুক্তি হয় খালেদার। আর সকলেই ধরে নিয়েছিলেন, এবার তারেকও দেশে ফিরবেন। কিন্তু খালেদা জিয়ার জেলমুক্তি হলেও তিনি স্থায়ীভাবে অসুস্থ ছিলেন। দু-একবার তাঁকে বাইরে দেখা গিয়েছিল। এরপরের ঘটনা সকলের জানা। অপরদিকে, ১৫ মাস অতিক্রান্ত হলেও তারেক দেশে ফেরেননি। এমনকি মা সংকটজনক হলেও তিনি ফিরবেন না বলে জানিয়ে দেন। ফলে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়।
এদিকে শেখ হাসিনার পতনের পর তাঁর বিরুদ্ধে লড়াই করা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে বিতর্কে নেমেছে। বর্তমান পটভূমিতে সবাই চায় নিজেদের মতামত প্রতিষ্ঠিত করতে। ফলে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিতর্ক ও মতভেদ গণতান্ত্রিক পরিবেশের সীমা ছাড়িয়ে রীতিমতো কলহের রূপ নিয়েছে। এখানেই বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমানের অভাব অনুভব করেছেন। কারণ, এই দলটি আওয়ামী লীগ ও ভারতের কংগ্রেসের মতো নিতান্তই পারিবারতান্ত্রিক। খালেদা জিয়া এবং তারেক জিয়া যা বলবেন, সেটাই হবে। ফলে এই মুহূর্তে অসুস্থ খালেদা এবং তাঁর জন্য ব্যস্ত তারেক তাঁদের কোনও দিশা দেখাতে পারছেন না। অথচ নির্বাচন সামনে রেখে দেশে ফেরা কতটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝার মতো রাজনৈতিক প্রজ্ঞা নিশ্চয়ই আছে তারেক রহমানের। তাঁর দেশে না ফেরা নিয়ে ওঠা প্রশ্ন তাঁকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করছে, এটিও তাঁর না বোঝার কারণ নেই। এসব বিতর্ক–সমালোচনার পরও তাঁর ফিরে না আসা প্রমাণ করে, সমস্যা সমাধান করা ছাড়া তাঁর ফেরাটা বিপজ্জনক হতে পারে। ফলে বিএনপির চাপ বাড়ছে। তাঁদের অবস্থা এখনই পাল ছেঁড়া নৌকার মতো।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বিশ্ব ভূ-রাজনীতির খেলায়, টি-২০ মুডে ভারত রাশিয়া ! বাংলাদেশের দুনম্বরী খেলা বন্ধ?

Next Post

সেভেন সিস্টার্সে নজর বাংলাদেশের? ভারতকে ৭ টুকরো করার ডাক সাবেক সেনাকর্তার!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সেভেন সিস্টার্সে নজর বাংলাদেশের? ভারতকে ৭ টুকরো করার ডাক সাবেক সেনাকর্তার!

সেভেন সিস্টার্সে নজর বাংলাদেশের? ভারতকে ৭ টুকরো করার ডাক সাবেক সেনাকর্তার!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি