• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আচমকা স্থগিত বেগম জিয়ার লন্ডন স্থানান্তর! সত্যিটা ফাঁস করল কে? ইউনূসের আশায় জল ঢালল ব্রিটেন-কাতার

আচমকা স্থগিত বেগম জিয়ার লন্ডন স্থানান্তর! সত্যিটা ফাঁস করল কে? ইউনূসের আশায় জল ঢালল ব্রিটেন-কাতার

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিএনপি চেয়ারপার্সন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কেমন তা নিয়ে আজও ধোঁয়াশা রয়ে গিয়েছে। তিনি বেঁচে আছেন, নাকি গত হয়েছেন তা কেউ বলছে না। ফলে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। শুক্রবার সকালেই খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তরিত করার কথা ছিল। সেই মতো ছিল যাবতীয় প্রস্তুতি। কিন্তু তা হয়নি। সকাল ১০টায় বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে। সেই সঙ্গে এটাও জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন এবং তিনি সরাসরি হাসপাতালে যাবেন অসুস্থ শাশুড়িকে দেখতে। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বেগম জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ, তাঁকে কোনও ভাবেই হাসপাতাল থেকে বের করা সম্ভব নয়? যদিও এরমধ্যে কয়েকটি ঘটনা অনেকগুলি সন্দেহের অবকাশ তৈরি করছে। এগুলি বিবেচনা করেই সাবেক প্রধানমন্ত্রী আদৌ বেঁচে আছেন কিনা, সেটাই এখন মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা বাংলাদেশে।
বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করার পর আন্তর্জাতিক মহল থেকেও আসতে শুরু করে নানা বার্তা। বেশ কয়েকটি দেশ খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে বার্তা দেয়। এরমধ্যে ভারতও ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং এক্স হ্যন্ডলে পোস্ট করে লেখেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনায়ো শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরণের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত”। ভারতের প্রধানমন্ত্রীর এই আন্তরিক আবেদনের পর বিএনপির তরফে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হলেও আশ্চর্যজনকভাবে নিশ্চুপ ছিল মুহাম্মদ ইউনূসের প্রশাসন। অথচ দেখা গেল বেগম খালেদা জিয়ার জন্য চিন থেকে এল বিশেষজ্ঞ চিকিৎসক দল। লন্ডন থেকে তারেক জিয়া পাঠালেন ব্রিটিশ চিকিৎসক দল। বাদ রইল ভারতীয় চিকিৎসকরা। কারণ, ভারতের আবেদনে সাড়া দেয়নি ঢাকা। মনে করিয়ে দি, মাস কয়েক আগে ঢাকায় একটি স্কুল ক্যাম্পাসে যুদ্ধবিমান ভেঙে পড়ার পরই ভারত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো পাঠিয়েছিল। তখন কিন্তু ইউনূস সরকার ভারতকে বারণ করেনি। এবার খালেদা জিয়ার জন্য যা হল। এখানেই প্রশ্ন উঠছে, ভারতীয় চিকিৎসক দল ঢাকায় পৌঁছলে কি বেগম জিয়ার শারীরিক অবস্থার প্রকৃত অবস্থা সামনে চলে আসবে? এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বহু বিশ্লেষকই।
আরও একটি বিষয় উল্লেথ করা যেতে পারে। সেটা হল, বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পৌঁছে যান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মজার বিষয় হল, আর কোনও দেশের রাষ্ট্রদূত কিন্তু ঢাকার ওই হাসপাতালে যাননি বেগম জিয়াকে দেখতে। তাহলে কেবলমাত্র ব্রিটিশ হাইকমিশনার কেন? বিশ্লেষকদের মতে, বেগম জিয়া বেঁচে আছেন কিনা সেটা যাচাই করতেই ব্রিটিশ হাইকমিশনার সারহ কুক হাসপাতালে গিয়েছিলেন। তিনি তাঁর রিপোর্ট ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন লন্ডনে। যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল বেগম খালেদা জিয়াকে। অর্থাৎ, জীবিত অবস্থায়, আর তা হলে ঠিক কোন শারীরিক অবস্থায় তাঁকে ঢাকা থেকে লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে সেটাই দেখে এলেন ব্রিটিশ হাইকমিশনার স্বয়ং। কাকতালীয় ভাবে এরপরই বেগম জিয়ার লন্ডন স্থানান্তরের প্রক্রিয়া পিছিয়ে গেল। তখনই জানা গেল কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়েছে। আর লন্ডন থেকে উড়ে আসছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। সবই কি কাকতালীয়? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ। আসলে স্থানীয় বিএনপি নেতারাও মুখে কুলুপ এঁটেছেন। মির্জা ফকরুল থেকে রুহুল কবীর রিজভী, কেউই বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সেরকম কিছু বলছেন না। নিজের নিরাপত্তার ভয়ে তারেকও বাংলাদেশে আসছেন না। এই তালে মৃত খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে লন্ডন রওয়ানা করিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল মুহাম্মদ ইউনূসের সরকার। এরপর প্রচার করা হতো, পথেই মৃত্যু হয়েছে বেগম জিয়ার। কিন্তু সেই পরিকল্পনা বা চক্রান্ত আপাতত ভেস্তে দিয়েছে ব্রিটেন। পিছিয়ে এল কাতারও। ইউনূসের আশায় জল ঢালার নেপথ্যে কি সেই ভারত?

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

সেভেন সিস্টার্সে নজর বাংলাদেশের? ভারতকে ৭ টুকরো করার ডাক সাবেক সেনাকর্তার!

Next Post

সুপার পাওয়ার ভারত! আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকলেও পুতিন দিল্লিতে, হাসিনাও সেই দিল্লিতে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সুপার পাওয়ার ভারত! আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকলেও পুতিন দিল্লিতে, হাসিনাও সেই দিল্লিতে

সুপার পাওয়ার ভারত! আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকলেও পুতিন দিল্লিতে, হাসিনাও সেই দিল্লিতে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি