• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতীয় সেনার বিজয় দিবসের অনুষ্ঠানে আসছেন বাংলাদেশের প্রতিনিধিরা! ইউনূসের খেলাটা ঠিক কি?

ভারতীয় সেনার বিজয় দিবসের অনুষ্ঠানে আসছেন বাংলাদেশের প্রতিনিধিরা! ইউনূসের খেলাটা ঠিক কি?

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

HEADER –
ANC + VO – প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসাবে পালিত হয়। ১৯৭১ সালে এই দিনেই ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি ফৌজ। তার পর থেকে প্রতি বছর এই দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করে আসছে বাংলাদেশ। ভারতেও এই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয়। এর কারণ হিসেবে বলা হয়, ভারতীয় সেনা ১৯৭১ সালে পূর্ব প্রান্তে যেমন লড়াই করেছিল, তেমনই দেশের পশ্চিম প্রান্তেও তাঁরা পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছিল। আসলে একাত্তরের যুদ্ধ যেমন তৎকালীন পূর্ব-পাকিস্তানে মুজিবের মুক্তিবাহিনীর একার লড়াই ছিল না। ভারতীয় সেনার আত্মবলিদান ও সাহসিকতার প্রতীক ছিল সেই যুদ্ধ। পাকিস্তান সেবার ভারতকে আক্রমণ করতেই পুরোদস্তুর যুদ্ধে অবতীর্ণ হয়েছিল ভারতীয় সেনা, আর সেটা দেশের দুই প্রান্তেই হয়েছিল। তাই ভারত ১৯৭১ সালের পাকিস্তান যুদ্ধ জয়ের দিনটি উদযাপণ করে প্রতি বছর ১৬ ডিসেম্বর। এবারও হবে আড়ম্বরের সঙ্গে। তবে বাংলাদেশে যে প্রতি বছর বিজয় দিবসে সেনা কুচকাওয়াজের আয়োজন হয়, গত বারের পর এবারও তা হচ্ছে না। যদিও অন্যান্য অনুষ্ঠান যথারীতি হবে বলে জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বাইট – জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা (টিসি ০১,৩১ – ১.৪৪)

ADVERTISEMENT

আসলে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তিগুলি এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। তাঁরাই মুহাম্মদ ইউনূসের এই অন্তবর্তী সরকারকে পর্দার আড়াল থেকে পরিচালিত করছে। পাকিস্তানপন্থী এই গোষ্ঠীগুলি কোনও ভাবেই ১৯৭১ সালের পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারবে না। ফলে তাঁদের ইশারাতেই বিজয় দিবসে সেনা কুচকাওয়াজ বাতিল হচ্ছে হাসিনা সরকারের পতনের পর। কারণ সেনা কুচকাওয়াজ মূলত বিজয়ের প্রতীক। গত বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে ঢাকার প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজ হয়নি। ইউনূস সরকার জানিয়েছিল, বাংলাদেশ সেনা আইনশৃঙ্খলা রক্ষায় ব্যস্ত রয়েছে। সেই কারণেই এই কর্মসূচি আয়োজন করা যাচ্ছে না। এ বছর কেন বাতিল করা হল সেটা নিয়ে অবশ্য মুখে কুলুপ অন্তর্বর্তা সরকারের। ওয়াকিবহাল মহল মনে করছে, পাক প্রীতি দেখানো এই সরকার বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান রাখলে তা পাকিস্তানের গোঁসার কারণ হয়ে দাঁড়াতে পারে।
কিন্তু তা বলে ভারতে বিজয় দিবস পালন হবে মহা সাড়ম্বরে। জানা যাচ্ছে, এই উপলক্ষ্যে বাংলাদেশ থেকেও ভারতে আসবে বিশেষ প্রতিনিধি দল। ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রথা মেনে ভারতে মুক্তিযোদ্ধা এবং সেনাকর্তাদের নিয়ে গঠিক ২০ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যেই ঢাকা থেকে প্রতিনিধিদল পাঠানোর বার্তা এসে গিয়েছে। প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কলকাতা থেকে মুজিবের মুক্তিবাহিনীর শীর্ষ আধিকারিকেরা দমদম বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলীয় কমান্ডের তৎকালীন প্রধান তথা মিত্রবাহিনীর সর্বাধিনায়ক, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিংহ অরোরার সঙ্গে হেলিকপ্টারে ঢাকা উড়ে গিয়েছিলেন। তার পরে লেফটেন্যান্ট জেনারেল অরোরার সামনেই কাগজে সই করে পাক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজ়ি আত্মসমর্পণ করেছিলেন। যার ফলে স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ। এরপর থেকে প্রায় প্রতি বছরই কলকাতা থেকে ভারতীয় সেনার এক প্রতিনিধি দল ঢাকা উড়ে যায়, তাঁরাই বাংলাদেশের সম্মানিত অতিথিদের কলকাতায় নিয়ে আসেন। এবারও তাই হতে চলেছে। জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে কলকাতায় আসবে ২০ সদস্যের এক প্রতিনিধি দল। ওই দলে আটজন মুক্তিযোদ্ধা এবং দুজন সামরিক অফিসার থাকবেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সূত্রগুলো। এই ১০ জনের সঙ্গেই থাকবেন তাদের পরিবারেরও একজন করে সদস্য।
ওয়াকিবহাল মহলের একটি বড় অংশ মনে করছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যথেষ্টই কঠিন ছিল। কিন্তু বর্তমান ভূ-রাজনীতির বাধ্যবাধকতায় মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সদস্যদের প্রতিনিধি দল ভারতে পাঠাচ্ছে ইউনূস সরকার। তাঁদের দাবি, এটা নিয়ে যাতে বেশি প্রতিক্রিয়া না তৈরি হয় সেই কারণেই বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি কোনও প্রচারই করেনি। একমাত্র বিবিসি বাংলা এই খবরটি জানিয়েছে, তাও কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশনারের বরাত দিয়ে। ফলে বোঝাই যাচ্ছে, কতটা রাখঢাক রাখার চেষ্টা চলছে ভারতীয় সেনার বিজয় দিবসে বাংলাদেশের প্রতিনিধি দলের যোগদানের বিষয়টি নিয়ে। অপরদিকে, উদ্ভুত পরিস্থিতিতে ইউনূস সরকার এখন ভারতকে চটাতে চাইছে না। অন্যদিকে ইউনূস সরকার জানিয়েছে, এবার বিজয় দিবসে কুচকাওয়াজ না হলেও তাঁরা একটা বিশেষ প্রদর্শণী করতে চায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার ৫৪ বছর উদ্‌যাপনে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করবেন। এটিই হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে। ফলে সাধারণ জনগণের মন অন্যদিকে ঘোরানোর একটি কৌশল।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

প্রথম আলো বা মানবজমিন কেন আচমকা আওয়ামী লীগের হয়ে কথা বলছে?

Next Post

মবের পিঠে সাওয়ার বাংলাদেশ, রেহাই পাচ্ছে না আদালতও! শেষের শুরু ইউনূসের?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
55
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
55
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
66
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
38
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
28
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
29
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
40
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
75
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
27
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মবের পিঠে সাওয়ার বাংলাদেশ, রেহাই পাচ্ছে না আদালতও! শেষের শুরু ইউনূসের?

মবের পিঠে সাওয়ার বাংলাদেশ, রেহাই পাচ্ছে না আদালতও! শেষের শুরু ইউনূসের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি