• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মবের পিঠে সাওয়ার বাংলাদেশ, রেহাই পাচ্ছে না আদালতও! শেষের শুরু ইউনূসের?

মবের পিঠে সাওয়ার বাংলাদেশ, রেহাই পাচ্ছে না আদালতও! শেষের শুরু ইউনূসের?

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে গত দেড় বছরে রাষ্ট্রীয় বাহিনী বা আইনশৃঙ্খলাবাহিনীর বিরুদ্ধে গুম-খুনের অভিযোগ খুব একটা শোনা যায়নি। তবে জেল ও পুলিশের হেফাজতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া বিগত দেড় বছরে অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশের যে বিষয়টি এখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং পশ্চিমা কয়েকটি দেশের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হল মব সন্ত্রাস বা মব জাস্টিস। এই মব সন্ত্রাসের মাধ্যমে দেশজুড়ে মাজার, দরগা ও বাউলদের ওপর হামলা ও নিপীড়নের মতো ঘটনা অব্যাহত থাকলেও এর বিরুদ্ধে কোনও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। যেখানে, বিগত হাসিনা সরকারের আমলে গুম-খুন অত্যাচারের অভিযোগ নিয়ে এই সরকার খুব তৎপরতা দেখাচ্ছে। বাংলাদেশের র্যা ব-সহ বিভিন্ন বাহিনীতে থাকা সামরিক বাহিনীর কর্মকর্তা, কিছু পুলিশ কর্মকর্তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির সাজার রায় পর্যন্ত এসে গিয়েছে একটি মামলায়। কিন্তু মানবাধিকার লঙ্ঘণের সবচেয়ে গুরুতর দুটি বিষয়ে এই সরকার কার্যত মুখে কুলুপ ও চোখে ঠুলি পড়ে বসে রয়েছে। একটা হল ক্রমাগত সংখ্যালঘুদের উপর বেড়ে চলা অপরাধ, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ আর দ্বিতীয়টা হল, মব সন্ত্রাসের নামে যাকে ইচ্ছা তাঁকে গণধোলাই, অগ্নিসংযোগ, ভাঙচুর। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে এবার আদালতও রেহাই পাচ্ছে না এই মব সন্ত্রাসীদের হাত থেকে।

ADVERTISEMENT

ঘটনা হল, বাংলাদেশের এক বাউলিয়া আবুল সরকারের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে প্রচার করা হয়েছিল তিনি নাকি মুসলিম ধর্মের অবমাননা করেছেন। মানুষের ধর্মীয় ভাবাবেগে প্রকাণ্ড আঘাত করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে। যদিও তাঁর শিষ্য ও বাউলের গুণমুগ্ধ ভক্তদের দাবি ছিল, এটা সাজানো ভিডিও এবং তিনি এ কাজ করেননি। তবুও পুলিশ তাঁকে আদালতে হাজির করিয়ে জেলে পাঠায়। গত সোমবার অর্থাৎ ৮ ডিসেম্বর বাউল শিল্পী আবুল সরকারের জামিনের আবেদনের শুনানি ছিল মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আদালত প্রাঙ্গণে জামিন শুনানির সময় শতাধিক আইনজীবী আবুল সরকারের বিরুদ্ধে কঠোর সাজার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। উপরের ভিডিওটি সেটারই প্রমান। বিক্ষোভ চলাকালীন আইনজীবীদের স্লোগান যথেষ্টই কানে বাঁধে। স্লোগানে আইনজীবীরা বলছেন, “একটা একটা বাউল ধর, ধইরা ধইরা জবাই কর”! আদালত চত্বরেই আইনজীবীদের একটা অংশ যদি এই ধরণের ভাষায় স্লোগানিং করতে পারেন, তাহলে বাংলাদেশে আইনের শাসন ঠিক কোথায়? ঘটনাচক্রে সোমবারই বাউল শিল্পীর জামিন নামাঞ্জুর হয়েছে যথারীতি। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হল বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকার কি অন্ধ হয়ে গিয়েছে? সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমেও আইনজীবীদের এই বিতর্কিত স্লোগান নিয়ে খবর হয়েছে। তা নিশ্চই অন্তর্বর্তী সরকারের চোখে পড়েনি, কান পর্যন্ত পৌঁছয়নি?
বাংলাদেশ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সম্পাদক সাইদুর রহমান বলছেন, “এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ‘অজ্ঞাতনামা লাশ’। পাশাপাশি মব সন্ত্রাস দেশজুড়ে মানবাধিকার পরিস্থিতিতে নাজুক করে তুলেছে”। বাংলাদেশের বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র দাবি করেছে, চলতি বছর জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত বাংলাদেশে মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছে ১১১ জন। প্রথম আলোর দাবি, বিগত দেড় বছরে বাংলাদেশে মব সন্ত্রাসের বলি হয়েছেন ১৮৫ জন। গণপিটুনিতে হত্যার ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে, যা দেশের সকল নাগরিকের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে যারা সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়াতে পারে সেই আইনজীবী সমাজই এখন আদালতের ভিতরই “ধরে ধরে জবাই” করার নিদান দিয়ে স্লোগান তুলছে। সেই দেশের আইনের শাসন কি হতে পারে ওই একটি ভিডিও আরামসে প্রমান করতে পারে। বাউল শিল্পী আবুল সরকার হোক বা ইসকনের সন্নাসী চিন্ময়কৃষ্ণ প্রভু, কেউই খুব গুরুতর কোনও অপরাধ করেননি। তাঁদের বিরুদ্ধে তদন্তেও হয়তো বড় কোনও প্রমান নেই। তবুও তাঁরা জেলে পচছেন। কারণ সরকারই এই মব সন্ত্রাসীদের উৎসাহ দিচ্ছে, তাঁদের ভীতি সঞ্চার করতে উৎসাহিত করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিকে থোরাই কেয়ার ইউনূস সাহেবের।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভারতীয় সেনার বিজয় দিবসের অনুষ্ঠানে আসছেন বাংলাদেশের প্রতিনিধিরা! ইউনূসের খেলাটা ঠিক কি?

Next Post

পদত্যাগ আসিফ-মাহফুজের কিন্তু দুর্নীতির পাহাড় নিয়ে তাঁরা পালাবে কোথায়?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পদত্যাগ আসিফ-মাহফুজের কিন্তু দুর্নীতির পাহাড় নিয়ে তাঁরা পালাবে কোথায়?

পদত্যাগ আসিফ-মাহফুজের কিন্তু দুর্নীতির পাহাড় নিয়ে তাঁরা পালাবে কোথায়?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি