• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পদত্যাগ আসিফ-মাহফুজের কিন্তু দুর্নীতির পাহাড় নিয়ে তাঁরা পালাবে কোথায়?

পদত্যাগ আসিফ-মাহফুজের কিন্তু দুর্নীতির পাহাড় নিয়ে তাঁরা পালাবে কোথায়?

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অবশেষে সব জল্পনার অবসান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা শেষ দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম বুধবার পদত্যাগ করেছেন। এঁদের মধ্যে আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। এদিনই ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ১২৫টি আসনে প্রাথমিক পার্থী তালিকা প্রকাশ করেছে। তাতে অবশ্য এই দুই উপদেষ্টার নাম ছিল না। কিন্তু এনসিপি প্রার্থী তালিকা প্রকাশের পরই জানা যায় দুই ছাত্র উপদেষ্টা তাঁদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যমগুলি এই দাবিই করছে। ধরে নেওয়া যায় তাঁরাও এবার নির্বচনে প্রার্থী হবেন। ফলে কৌতুহল জন্মাচ্ছে, কে কোন আসনে প্রার্থী হতে চলেছেন।
বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তালিকায় তাঁর নাম যেমন আছে, তেমনই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনীম জারা, আব্দুল হান্নান মাসউদের মতো নেতাদের নামও রয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার নাসীরুদ্দীন বলেন, প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আবার এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, এনসিপির মনোনয়ন ফর্ম দেশের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তাই এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।
বাইট –
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। তাঁর উপদেষ্টামণ্ডলীতে ঠাঁই হয়েছিল মোট ২৩ জনের। এই তালিকায় ছিলেন তিনজন ছাত্র উপদেষ্টা। এর মধ্যে নাহিদ ইসলাম আগেই পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হয়েছেন। এবার বাকি দুই ছাত্র প্রতিনিধিদেরও পদত্যাগ করলেন। জানা যাচ্ছে, তাঁরাও এনসিপির হয়ে ভোটে লড়বেন। এখন দেখার তাঁরা কোন আসনে প্রার্খী হন। আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। পরে তাঁকে অতিরিক্ত নীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। যদিও ক্ষমতার অপব্যাবহার করে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর দফতরের বিরুদ্ধে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে দুর্নীতির দায়ে গত ২৪ মে গ্রেফতার করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এমনকি মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তাঁর এনআইডি ব্লক করা হয়েছে। অভিযোগ, এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা লুট করেছেন তিনি।
অপরদিকে মাহফুজ আলম, যিনি প্রথম দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ছিলেন। তাঁকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসে মুহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিয়েছিলেন গণঅভ্যুত্থানের মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড হিসেবে। সেই মাহফুজকে পরে উপদেষ্টা পদে আনা হয়েছিল। তাঁকে দেওয়া হয়েছিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। তার পরেও বাংলাদেশে সঙ্গীতশিল্পীদের উপর হামলা, গানের শিক্ষক নিয়োগ নিয়ে হাঙ্গামা, বাউল, কবিয়ালদের উপর হামলার মতো অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটেছে। সূত্রের খবর, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বদলে আদিলুর রহমান শুভ্রকে দেওয়ার কথা হচ্ছিল। কিন্তু এই দুই মন্ত্রণালয়ে হওয়া ব্যাপক দুর্নীতির বোঝা তিনি নিতে নারাজ। তবে পরে তিনি রাজি হয়েছেন বলেই জানা গিয়েছে। অপরদিকে, মাহফুজ আলমের মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব পেতে পারেন সৈয়দা রিজওয়ানা হাসান। প্রশ্ন উঠছে, আসিফ বা মাহফুজ আবার নাহিদের মতো ছাত্রনেতাদের যা জনপ্রিয়তার গ্রাফ, তাঁরা আদৌ ভোটে কতটা সুবিধা করতে পারবেন সেটা নিয়ে। যদি তাঁরা জিতেও যান, তাও তাঁদের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন থাকবে। কারণ, পরবর্তী স্থায়ী সরকার এসে তাঁদের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করলেই এই ছাত্র নেতারা ফেঁসে যাবেন। ফলে এখন থেকেই তাঁদের এক্সেপ প্ল্যান তৈরি করতে হচ্ছে বলেই ওয়াকিবহাল মহল মনে করছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

মবের পিঠে সাওয়ার বাংলাদেশ, রেহাই পাচ্ছে না আদালতও! শেষের শুরু ইউনূসের?

Next Post

বিএনপিকে ১০০ গোল দিলেও অন্য আশঙ্কায় জামায়াত! কেন বাংলাদেশে আসছে আমেরিকার ঝড়ো মিশন?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিএনপিকে ১০০ গোল দিলেও অন্য আশঙ্কায় জামায়াত! কেন বাংলাদেশে আসছে আমেরিকার ঝড়ো মিশন?

বিএনপিকে ১০০ গোল দিলেও অন্য আশঙ্কায় জামায়াত! কেন বাংলাদেশে আসছে আমেরিকার ঝড়ো মিশন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি