• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
উত্তপ্ত পাকিস্তান, ফিরছে সেনাশাসন কোন পথে এগোবে বাংলাদেশ?

উত্তপ্ত পাকিস্তান, ফিরছে সেনাশাসন কোন পথে এগোবে বাংলাদেশ?

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারত অস্থির না হলেও প্রতিবেশী দুই রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে বেশ উদ্বেগে। গত জুলাই-অগাস্টের পর থেকে বাংলাদেশ অশান্ত। শেখ হাসিনা বর্তমানে দিল্লির আশ্রয়ে রয়েছেন। পদ্মাপার শাসন করছেন সুদূর ফ্রান্স থেকে আসা এক অনাবাসী বাংলাদেশি মহম্মদ ইউনূস। আপাত দৃষ্টিতে পাকিস্তানকে শান্ত মনে হলেও সে দেশের অভ্যন্তরে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। চারটি প্রদেশের মধ্যে তিনটি প্রদেশ রীতিমতো অস্থির। বালোচবাসী স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করেছে। তারা চাইছে পাকিস্তান থেকে বেরিয়ে আসতে। সরকারের বিরুদ্ধে তারা কার্যত বিদ্রোহ ঘোষণা করেছে। অস্থির সিন্ধু প্রদেশ। তারাও আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না। চাইছে স্বাধীন সিন্ধু রাষ্ট্র। অস্থির খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এদিকে আবার পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের পদোন্নতি হয়েছে। তিনি সেনাপ্রধান থেকে সেনা সর্বাধিনায়ক হয়েছেন। চিফ অব ডিফেন্স স্টাফ, সংক্ষেপে সিডিএস। দীর্ঘ প্রায় ৬০ বছর বাদে পাকিস্তান সেনাপ্রধানকে চিফ অব ডিফেন্স স্টাফ পদে উন্নীত করা হয়েছে। সে দেশে প্রথম ফিল্ড মার্শাল পদে হয়েছিলেন জেনারেল আয়ুব খান। যদিও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একেবারেই মত ছিল না মুনিরকে ওই পদে উন্নিত করার।
আমাদের দর্শকদের মনে প্রশ্ন জাগতেই পারে, প্রতিবেদনের বিষয় যেখানে বাংলাদেশ, সেখানে পাকিস্তান প্রসঙ্গ এল কীভাবে?
আগে আমেরিকা বাংলাদেশের পাশে ছিল। বলা হচ্ছে, পদ্মাপারে ক্ষমতার পালাবদলের মূলে তারা। আমেরিকা চেয়েছিল, হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে এমন একজনকে শাসনক্ষমতায় বসাতে, যাঁর কাজ হবে তাদের স্বার্থ পূরণ করা। কিন্তু ইউনূস তাদের কোনও সার্থই পূরণ করতে পারেনি। উল্টে পাকিস্তানের সঙ্গে তারা মাখামাখি শুরু করেছে। আমেরিকা সেটা একেবারেই পছন্দ করছে না। তাদের পছন্দ না হওয়ার আরও বড়ো কারণ বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। দিল্লিতে লালকেল্লার কাছে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার সুতো বাংলাদেশ হলেও সুতোর গোড়া পাকিস্তানেই। ভারতীয় গোয়েন্দাদের তদন্ত উঠে এসেছে, বাংলাদেশের মাটি থেকেই পাক মদতপুষ্ট জঙ্গিরা ওই সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। যদিও ঢাকা থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বাংলাদেশে পাক দূতাবাসে খোলা হয়েছে আইএসআই-য়ের দফতর। সব থেকে ভয়ঙ্কর বিষয় হল, পাকিস্তানের পরমাণু ভাণ্ডারের চাবি এখন রয়েছে আসিম মুনিরের হাতে।
তাহলে কি বাংলাদেশ এখন নিয়ন্ত্রণ করছে পাকিস্তান? এককথায় হ্যাঁ। বাংলাদেশ চলছে পাকিস্তানের প্রেসক্রিপশনে। তারাই সে দেশের হর্তা-কর্তা-বিধাতা। আর পাকিস্তান সেনা প্রধানের পদোন্নতিতে সিঁদুরে মেঘ দেখছেন সিন্ধু প্রদেশের শফি বুরফাত। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আসিম মুনিরের দেশের পরমাণু অস্ত্রভাণ্ডাররে চাবি হাতে নেওয়ার আসল উদ্দেশ্য পরমাণু অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে তুলে দেওয়া। একই সঙ্গে তাঁর আশঙ্কা, দেশ শীঘ্রই সেনা শাসনে চলে যেতে পারে। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক সিন্ধু প্রদেশের এই নেতাকে।
জাতীয়তবাদী দল ‘জয় সিন্ধু মুত্তাহিদা মাহাজ’, সংক্ষেপে জেএসএমএম-য়ের চেয়ারম্যান তিনি। গত রবিবার ছিল সিন্ধ সাংস্কৃতিক দিবস। সেই উপলক্ষ্যে বহু মানুষ রাস্তায় নামেন। ওই দিন একটি বড়ো মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন এই শফি বুরফাত। কিন্তু উদযাপন বদলে যায় আন্দোলনে। স্বাধীন সিন্ধুপ্রদেশের দাবিতে সরব হন মিছিলে অংশগ্রহণকারীরা। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। পুলিশও পালটা কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনায় এখনও পর্যন্ত ৪৫ জন গ্রেফতার হয়েছেন। আহত হয়েছেন পাঁচ পুলিশকর্মী।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

সেনা কর্মকর্তাদের কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, বড় বার্তা পেল ক্যান্টনমেন্ট

Next Post

ইউনূস সাহেব বোঝেন না বাংলাদেশের শেষ ভরসা ভারত

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
63
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
90
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
49
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
40
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
49
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
59
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
39
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূস সাহেব বোঝেন না বাংলাদেশের শেষ ভরসা ভারত

ইউনূস সাহেব বোঝেন না বাংলাদেশের শেষ ভরসা ভারত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি