সকল জল্পনার অবসান ঘটিয়ে ঘষিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তফসিল ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে শুক্রবার দুপুরে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি জুম্মার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। মোটরসাইকেলে করে আসা দুই জন ওসমান হাদির মাথায় গুলি চালায়। তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় হাদির অস্ত্রোপচার শুরু হয়। এরপর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি।
বাংলাদেশের আসন্ন নির্বাচনে নিষিদ্ধ থাকছে আওয়ামীলীগ। দল এক তরফা নির্বাচনের জন্য মাঠে নামার ঘোষণা দিয়েছে। এ নিয়ে বিদেশী সংবাদমাধ্যমে সরব হয়েছেন দলের নেত্রী তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য ভারতের অবস্থানের পাশাপাশি আন্তর্জাতিক চাপও বাড়ছে। এদিকে দেশের অন্দরে প্রতিপক্ষের হামলায় শুরু হয়ে গেছে প্রাণহানি। আইন শৃঙ্খলাবাহিনী কি করে তা প্রতিরোধ করবে সেইটাই উদ্বেগের বিষয়। অন্যদিকে, বাংলাদেশের নির্বাচন এমন একটা সময়ে ঘষিত হল যা পেছানোর সুযোগ নেই। ভোটের তারিকের ১ সপ্তাহ পরেই শুরু রমজান মাস। তফসিল পিছতে হলে পিছতে হবে অন্তত ৩ মাস। এই তফসিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় এখন সেইটাই দেখার।
ডবল ব্যালটই হল প্রধান হ – য – ব – র – ল। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন জানিয়েছেন, নির্বাচন হবে ১২ ই ফেব্রুয়ারী। সেদিনই অনুষ্ঠিত হবে জুলাই সনদ গণভোট। প্রতিটি ভোটার নির্বাচন কেন্দ্রে ঢোকার পর পাবেন ২ টি ব্যালট। এই ২ টি ব্যালটেই তাদের ভোট দিতে হবে। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা ১২ – ২৯ শে ডিসেম্বর পর্যন্ত। বাছাই চলবে ৩০ শে ডিসেম্বর থেকে ৪ ঠা জানুয়ারী পর্যন্ত। মনোনয়নপত্র পত্রাহারের শেষ তারিখ ২০ শে জানুয়ারী। এর ৩ সপ্তাহ পরেই ভোট গ্রহণ। ১২ ই ফেব্রুয়ারী সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। বাংলাদেশে সব দলের উপস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল দেশের থেকে চাপ এলেও ইউনুস সরকার অংশগ্রহণ করতে দিচ্ছে না আওয়ামীলীগ কে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসকল কিছু হলেও দেশের সবচেয়ে পুরোনো দল আওয়ামীলীগ ও তার সহযোগী বেশ কিছু দলকে বাদ দিয়ে ইতিহাসের সেরা নির্বাচন কি ভাবে সম্ভব












Discussion about this post